…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

নোয়াখালীর বেগমগঞ্জের মামলায় জামায়াত-শিবিরের ছয় নেতা-কর্মীর জামিন নামঞ্জুর, মাইজদীতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

নোয়াখালীর বেগমগঞ্জে যুবদল কর্মী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় করা মামলায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ছয় নেতা-কর্মীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। এর প্রতিবাদে জেলা শহর মাইজদীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা।

সোমবার ২৩ নভেম্বর দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত দুই দফায় এ কর্মসূচি পালন করে তারা। এতে মাইজদী-সোনাপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে অবরোধ তুলে নেয় তারা।

পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, গত ২৭ এপ্রিল রাতে বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের তাহেরপুর গ্রামে হামলার ঘটনায় যুবদল কর্মী শাকিল মাহমুদ গুলিবিদ্ধ হন। এ ঘটনায় তার পরিবারের সদস্যসহ আরও সাতজন আহত হন।

পরে শাকিলের পরিবারের করা মামলায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীসহ ৩৬ জনকে আসামি করা হয়।

সোমবার দুপুরে মামলার আসামিরা নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামায়াতের চারজন ও ছাত্রশিবিরের দুজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্য আসামিদের জামিন মঞ্জুর করা হয়।

কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন জামায়াতে ইসলামীর মোহর আলী, বীন আমিন, নুর মোহাম্মদ ও নুর নবী এবং ছাত্রশিবিরের হাম্মাদুর রহমান ও আনাস বিন মুনির।

জামিন নামঞ্জুরের প্রতিবাদে প্রথমে জেলা জামে মসজিদ মোড় থেকে মিছিল বের করেন শিবিরের নেতা-কর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে টাউন হল মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।

পরে আদালত চত্বর থেকে দ্বিতীয় দফায় মিছিল নিয়ে জিলা স্কুলের সামনে মাইজদী-সোনাপুর সড়ক অবরোধ করেন তারা।

সমাবেশে ছাত্রশিবিরের শহর শাখার সভাপতি আবদুল্লাহ আল মাহবুব দাবি করেন, ছয়ানীর হামলার ঘটনা বিএনপির অভ্যন্তরীণ বিরোধের জের।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিবিরের নেতা-কর্মীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। এ ঘটনায় অপ্রীতিকর কিছু ঘটেনি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

সাত জেলায় পুলিশ সুপার পদে রদবদল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
আইন ও অপরাধ

সাত জেলায় পুলিশ সুপার পদে রদবদল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি

সাত জেলায় পুলিশ সুপার (এসপি) পদে রদবদল আনা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।…

অন্যের নামে ৩৮ বছর বিজিবিতে চাকরি: আকবর আলীকে ১৩ বছরের কারাদণ্ড, সুদসহ বেতন-ভাতা ফেরতের নির্দেশ
আইন ও অপরাধ

অন্যের নামে ৩৮ বছর বিজিবিতে চাকরি: আকবর আলীকে ১৩ বছরের কারাদণ্ড, সুদসহ বেতন-ভাতা ফেরতের নির্দেশ

অন্যের নাম ব্যবহার করে জাল-জালিয়াতির মাধ্যমে ৩৮ বছর বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি, তৎকালীন বিডিআর) চাকরি করার অপরাধে আকবর আলী নামে এক ব্যক্তিকে ১৩ ব…

অভিযানের মধ্যেই পুলিশ কর্মকর্তাকে হোয়াটসঅ্যাপে ফোন সন্ত্রাসী রায়হানের: ‘আপনার গাড়ির পাশ দিয়েই সাইকেল চালিয়ে চলে গেছি’
আইন ও অপরাধ

অভিযানের মধ্যেই পুলিশ কর্মকর্তাকে হোয়াটসঅ্যাপে ফোন সন্ত্রাসী রায়হানের: ‘আপনার গাড়ির পাশ দিয়েই সাইকেল চালিয়ে চলে গেছি’

চট্টগ্রামের ফটিকছড়িতে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত রায়হান আলমকে ধরতে পুলিশের অভিযান চলার মধ্যেই জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ তারেক আজ…

মির্জাপুরে উয়ার্শী ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম গ্রেপ্তার
আইন ও অপরাধ

মির্জাপুরে উয়ার্শী ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সভাপতি জহিরুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) সকালে…