…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

আজ-কালের মধ্যে বিশেষজ্ঞ না দেখালে বড় ক্ষতি হতে পারে ইমরান খানের, সতর্ক করলেন তাঁর চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক
আজ-কালের মধ্যে বিশেষজ্ঞ না দেখালে বড় ক্ষতি হতে পারে ইমরান খানের, সতর্ক করলেন তাঁর চিকিৎসক
ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্থায়ী শারীরিক ক্ষতি এড়াতে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন বলে সতর্ক করেছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. ফয়সাল সুলতান। তাঁর ভাষ্য, ইমরান খান বর্তমানে অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপে ভুগছেন এবং কয়েক দিনের মধ্যে রক্তচাপ নিয়ন্ত্রণে আনা না গেলে গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গে গুরুতর ক্ষতি হতে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে ডা. সুলতান পাকিস্তান কর্তৃপক্ষের প্রতি দ্রুত ইমরান খানকে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নেওয়ার অনুমতি দেওয়ার আহ্বান জানান। ডা. সুলতান ৩০ বছরের বেশি সময় ধরে ইমরান খানের চিকিৎসক।

তিনি বলেন, এ ধরনের উচ্চ রক্তচাপের রোগীর ক্ষেত্রে যত দ্রুত সম্ভব, আজ কিংবা আগামীকালের মধ্যেই একজন ভালো কিডনি বা হৃদ্‌রোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন। কয়েক দিনের মধ্যে রক্তচাপ নিয়ন্ত্রণে আনা জরুরি বলেও তিনি উল্লেখ করেন।

ডা. সুলতান সতর্ক করে বলেন, দীর্ঘ সময় উচ্চ রক্তচাপ থাকলে কিডনির কার্যক্ষমতা, হৃদ্‌যন্ত্র ও চোখের রেটিনার ক্ষতি হতে পারে। অতিরিক্ত চাপের বিরুদ্ধে রক্ত সঞ্চালন করতে গিয়ে হৃদ্‌যন্ত্রের পেশি পুরু হয়ে যাওয়ার ঝুঁকিও থাকে। তাই স্থায়ী ক্ষতি এড়াতে সময়মতো রক্তচাপ নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গত ১৬ নভেম্বর আইনজীবীর মাধ্যমে প্রকাশিত এক খোলা চিঠিতে ইমরান খান অভিযোগ করেন, তাঁর ডান চোখের দৃষ্টিশক্তি ৮৫ শতাংশ কমে গেছে এবং রক্তচাপ অত্যন্ত বেশি। কারাগারে দীর্ঘ সময় একাকী বন্দী রাখার কারণে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলেও তিনি দাবি করেন। চিঠিতে তিনি উল্লেখ করেন, গত বছরের ২০ ডিসেম্বর থেকে তাঁকে দিনে ২২ ঘণ্টা পর্যন্ত নির্জন প্রকোষ্ঠে রাখা হচ্ছে।

৭৪ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী। দুর্নীতির অভিযোগে তিনি গ্রেপ্তার হলেও এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। গত সপ্তাহে দেশটির শীর্ষ বিচারপতিদের কাছে লেখা চিঠিতে জরুরি চিকিৎসা না পেলে কারাগার থেকে জীবিত ফিরতে না-ও পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন সাবেক এই প্রধানমন্ত্রী।

এর আগে গত ১৮ আগস্ট পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানকে স্বাধীন স্বাস্থ্য পরীক্ষার জন্য একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তবে তাঁকে সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা তাঁকে কারাগারে ফেরার উপযুক্ত বলে জানান।

ডা. সুলতানের মতে, দীর্ঘদিনের সামাজিক বিচ্ছিন্নতাও ইমরান খানের উচ্চ রক্তচাপের সমস্যা বাড়িয়ে দিতে পারে। তিনি ব্যক্তিগতভাবে তাঁর রোগীর সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেন।

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সাবেক জ্যেষ্ঠ নেতা সৈয়দ জুলফি বুখারিও তাঁর ব্যক্তিগত চিকিৎসকদের অবিলম্বে কারাগারে প্রবেশের অনুমতি দেওয়ার দাবি জানিয়েছেন। তাঁর ভাষ্য, সরকারি ব্যবস্থাপনায় চিকিৎসকেরা রক্তচাপ নিয়ন্ত্রণে আনতে পারেননি। পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই ইমরান খানের জন্য উপযুক্ত বিশেষজ্ঞ ও চিকিৎসা নিশ্চিত করা জরুরি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

গাজার শাতি শিবিরে ইসরায়েলি হামলায় নিরাপত্তা কর্মকর্তা মুহাম্মদ আবু আল-আউফ স্ত্রী ও দুই মেয়েসহ নিহত

গাজায় ইসরায়েলি বিমান হামলায় একজন জ্যেষ্ঠ ফিলিস্তিনি নিরাপত্তা কর্মকর্তা তাঁর স্ত্রী ও দুই মেয়েসহ নিহত হয়েছেন বলে উপত্যকাটির স্বরাষ্ট্র মন্ত্রণালয…

প্রিন্স উইলিয়াম ও কেটের গ্রামের বাড়িতে অনুপ্রবেশের ঘটনায় দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ
আন্তর্জাতিক

প্রিন্স উইলিয়াম ও কেটের গ্রামের বাড়িতে অনুপ্রবেশের ঘটনায় দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ

পূর্ব ইংল্যান্ডের স্যান্ড্রিংহাম এস্টেটে সন্দেহজনক তৎপরতার খবর পাওয়ার পর দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। প্রিন্স উইলিয়াম ও কেটের গ্রামের বা…

রক্ষণাবেক্ষণে ২৫ দিন বন্ধ থাকবে আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াটের ইউনিট
আন্তর্জাতিক

রক্ষণাবেক্ষণে ২৫ দিন বন্ধ থাকবে আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াটের ইউনিট

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট ২৫ দিনের জন্য বন্ধ হচ্ছে। আজ বুধবার মধ্যরাত…

আন্তর্জাতিক

পেরুর উপকূলে শক্তিশালী ঢেউয়ের আঘাতে ক্ষতিগ্রস্ত অবকাঠামো, সাময়িকভাবে বন্ধ ডজনখানেক বন্দর

পেরুর উপকূলে শক্তিশালী ঢেউ আছড়ে পড়ে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পর দেশটির কর্তৃপক্ষ সাময়িকভাবে ডজনখানেক বন্দর বন্ধ করে দিয়েছে।…