…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

চট্টগ্রাম বন্দরের সিসিটি ছয় মাস চালাবে এভারেস্ট পোর্ট সার্ভিসেস, ৩০ কোটি ১৫ লাখ টাকার চুক্তি সই

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বন্দরের সিসিটি ছয় মাস চালাবে এভারেস্ট পোর্ট সার্ভিসেস, ৩০ কোটি ১৫ লাখ টাকার চুক্তি সই
ছবি: সংগৃহীত

দরপত্রের মাধ্যমে চট্টগ্রাম বন্দরের চিটাগং কনটেইনার টার্মিনাল (সিসিটি) ছয় মাস পরিচালনার দায়িত্ব পেয়েছে এভারেস্ট পোর্ট সার্ভিসেস। সোমবার প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)।

চুক্তি অনুযায়ী, সোমবার রাত ১২টায় বর্তমান অপারেটর সাইফ পাওয়ারটেকের কাছ থেকে টার্মিনালটির দায়িত্ব বুঝে নেবে এভারেস্ট। আগামী ২৩ মে পর্যন্ত সিসিটি পরিচালনা করবে প্রতিষ্ঠানটি। ছয় মাসের চুক্তিমূল্য ৩০ কোটি ১৫ লাখ ৩০ হাজার টাকা।

এর আগে রোববার নৌপরিবহন মন্ত্রণালয় এভারেস্ট পোর্ট সার্ভিসেসকে ছয় মাসের জন্য অপারেটর নিয়োগের অনুমোদন দেয়। এরপর বন্দর কর্তৃপক্ষ ও প্রতিষ্ঠানটির মধ্যে চুক্তি সই হয়।

বন্দর ভবনে চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে বন্দরের পক্ষে সই করেন চবক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান। এভারেস্ট পোর্ট সার্ভিসেসের পক্ষে সই করেন প্রতিষ্ঠানটির পরিচালক সাফায়াত হোসেন।

সিসিটির নতুন অপারেটর এভারেস্ট পোর্ট সার্ভিসেস লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের পরিবারের মালিকানাধীন প্রতিষ্ঠান। শাহাদাত হোসেন সেলিম বলেন, সর্বনিম্ন দরদাতা হিসেবে তাঁদের পারিবারিক প্রতিষ্ঠানটি ছয় মাসের জন্য সিসিটির অপারেটর হিসেবে নির্বাচিত হয়েছে। প্রতিষ্ঠানটির বন্দরে কাজ করার ৪০ বছরের অভিজ্ঞতা আছে বলেও তিনি জানান।

এত দিন প্রতিযোগিতামূলক দরপত্রে টার্মিনালটি পরিচালনা করে আসছিল সাইফ পাওয়ারটেক লিমিটেড। প্রতিষ্ঠানটির সঙ্গে বন্দরের চুক্তির মেয়াদ ২ নভেম্বর শেষ হয়। নতুন অপারেটর নিয়োগ না হওয়ায় জরুরি ভিত্তিতে আরও তিন সপ্তাহ সাইফ পাওয়ারটেককে কাজ চালিয়ে যেতে বলা হয়েছিল।

এর মধ্যে ছয় মাসের জন্য নতুন অপারেটর নিয়োগে ১৭ নভেম্বর সীমিত দরপত্র আহ্বান করে বন্দর কর্তৃপক্ষ। ১৯ নভেম্বর দরপত্র জমা দেয় চারটি প্রতিষ্ঠান। এর মধ্যে সর্বনিম্ন ৩০ কোটি ১৫ লাখ ৩০ হাজার টাকার দর দেয় এভারেস্ট। মূল্যায়ন শেষে প্রতিষ্ঠানটিকেই কাজ দেওয়ার সিদ্ধান্ত নেয় বন্দর কর্তৃপক্ষ।

এভারেস্ট বর্তমানে চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থের (জিসিবি) একটি জেটিতে বার্থ অপারেটর হিসেবে কাজ করছে। এবারই প্রথম প্রতিষ্ঠানটি সিসিটি পরিচালনার দায়িত্ব পেল।

চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর জন্য চারটি টার্মিনালের একটি সিসিটি। টার্মিনালে একসঙ্গে দুটি জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানো করা যায়। চট্টগ্রাম বন্দরের মোট কনটেইনারের প্রায় ১৬ শতাংশ এই টার্মিনাল দিয়ে ওঠানো-নামানো হয়।

নতুন অপারেটর গ্যান্ট্রি ক্রেনের সাহায্যে জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর কাজ করবে, আমদানি কনটেইনার বন্দর চত্বরে রাখবে এবং রপ্তানি কনটেইনার জাহাজে তুলে দেবে। আগের মতো টার্মিনালটির মাশুল আদায় করবে বন্দর কর্তৃপক্ষ। এভারেস্ট প্রতি কনটেইনারের কাজের জন্য দরপত্রে নির্ধারিত দরে বন্দর থেকে বিল আদায় করবে।

বন্দরসচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, সোমবার দিবাগত রাত ১২টার পর সিসিটির পরিচালনার দায়িত্ব আনুষ্ঠানিকভাবে এভারেস্টের হাতে যাবে। শাহাদাত হোসেন সেলিম বলেন, তাঁদের পারিবারিক প্রতিষ্ঠানের সব প্রস্তুতি আছে এবং সব ঠিক থাকলে রাত ১২টা থেকে তাঁরা কাজ শুরু করবেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

বেশির ভাগ শেয়ারের দর কমলেও ডিএসইতে লেনদেন ছাড়াল হাজার কোটি টাকা, সূচক ৫ হাজার ৫৮৮ পয়েন্টে

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন অধিকা…

অর্থনীতি ও ব্যবসা

চট্টগ্রাম বন্দরে রাজস্ব আদায়ে ‘ট্রাস্টপোর্ট কানেক্ট’ চালু করল ট্রাস্ট ব্যাংক

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) সঙ্গে যৌথ উদ্যোগে ‘ট্রাস্টপোর্ট কানেক্ট’ নামে রাজস্ব আদায় ও পেমেন্ট অটোমেশন সেবা চালু করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি…

অর্থনীতি ও ব্যবসা

ডিএসইতে সাড়ে তিন মাসে সর্বোচ্চ লেনদেন, সূচক বেড়ে ৫ হাজার ৫৬৫ পয়েন্টে

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২২ নভেম্বর) দেশের পুঁজিবাজারে বড় উত্থানের পাশাপাশি লেনদেনের গতিও বেড়েছে। টানা পাঁচ কার্যদিবস ধরে ঢাকা ও চট্টগ্রাম উ…

অর্থনীতি ও ব্যবসা

দেশের শেয়ারবাজারে বড় পতন: ডিএসইএক্স কমল ৫৪ পয়েন্ট, লেনদেন নেমে এল ৯১৭ কোটি টাকায়

অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দরপতন এবং দিনজুড়ে বিক্রির চাপে বুধবার (২৫ নভেম্বর) দেশের শেয়ারবাজারে বড় ধরনের পতন হয়েছে। দিন শেষে ঢাকা স্টক …