…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

অনুমতি ছাড়া কর্মস্থল ছাড়তে পারবেন না অধস্তন আদালতের বিচারকরা, সুপ্রিম কোর্টের সার্কুলার

নিজস্ব প্রতিবেদক
অনুমতি ছাড়া কর্মস্থল ছাড়তে পারবেন না অধস্তন আদালতের বিচারকরা, সুপ্রিম কোর্টের সার্কুলার
ছবি: সংগৃহীত

যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কোনো বিচার বিভাগীয় কর্মকর্তা কর্মদিবসে নিজ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না — এই নির্দেশনা দিয়ে সোমবার সার্কুলার জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। প্রধান বিচারপতির আদেশে জারি করা সার্কুলারটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, প্রতি কর্মদিবসে বিচার বিভাগীয় কর্মকর্তাদের যথাসময়ে নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকতে হবে। সপ্তাহ শেষে পরবর্তী কার্যদিবসে কর্মস্থলে যোগ দিতেও দেরি করা যাবে না।

সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছে, বিচারকদের সময়মতো অফিসে উপস্থিতি, এজলাস সময়ের সর্বোচ্চ ব্যবহার এবং অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করার বিষয়ে হাইকোর্ট বিভাগ থেকে আগেও বিভিন্ন সময়ে সার্কুলার জারি করা হয়েছে।

নতুন সার্কুলারে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি সুপ্রিম কোর্টের নজরে এসেছে যে বিভিন্ন জেলার জেলা ও দায়রা জজ বা সমপর্যায়ের কর্মকর্তা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা ও দায়রা জজসহ অধস্তন আদালতের অনেক কর্মকর্তা যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করছেন।

সার্কুলারে আরও বলা হয়েছে, অনেকে সপ্তাহের বিভিন্ন কার্যদিবসে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নির্ধারিত সময়ের আগে একাধিকবার কর্মস্থল ত্যাগ করছেন। অনেক বিচার বিভাগীয় কর্মকর্তা নির্ধারিত সময়ে এজলাসে বিচারিক কার্যক্রম শুরু করছেন না, আবার কোনো কোনো ক্ষেত্রে এজলাসের নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই কার্যক্রম শেষ করে দিচ্ছেন।

এতে বিচারপ্রার্থী জনগণের বিচার পাওয়া বিঘ্নিত হচ্ছে এবং বিচারিক কার্যক্রমের স্বাভাবিক গতি ও শৃঙ্খলা ব্যাহত হচ্ছে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে। বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করা, মামলাজট নিরসন এবং বিচারিক কার্যক্রমে গতিশীলতা আনার লক্ষ্যে নির্ধারিত কর্মঘণ্টার যথাযথ ও কার্যকর ব্যবহার একান্ত আবশ্যক বলেও এতে বলা হয়েছে।

বিচার বিভাগের ভাবমূর্তি বজায় রাখা, শৃঙ্খলা রক্ষা এবং বিচারপ্রার্থীদের ন্যায়বিচার পাওয়ার স্বার্থে আগের সার্কুলারগুলোর নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে বলা হয়েছে নতুন সার্কুলারে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. হেমায়েত উদ্দিনের সই করা সার্কুলারে সংশ্লিষ্ট সবাইকে পুনরায় নির্দেশ দিয়ে বলা হয়েছে, কর্মদিবসে নির্ধারিত সময় অনুযায়ী বিচারিক কার্যক্রম শুরু করাসহ এজলাস সময়ের পূর্ণ সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে এবং কোনো যৌক্তিক কারণ ছাড়া নির্ধারিত সময়ের আগে এজলাসের কার্যক্রম শেষ করা যাবে না।

নির্দেশনা অমান্য বা লঙ্ঘন করা হলে তা সংশ্লিষ্ট কর্মকর্তার দায়িত্ব পালনে অবহেলা বা অসদাচরণ হিসেবে বিবেচিত হবে এবং প্রযোজ্য বিধিবিধান অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সার্কুলারে জানানো হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

সাত জেলায় পুলিশ সুপার পদে রদবদল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
আইন ও অপরাধ

সাত জেলায় পুলিশ সুপার পদে রদবদল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি

সাত জেলায় পুলিশ সুপার (এসপি) পদে রদবদল আনা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।…

অন্যের নামে ৩৮ বছর বিজিবিতে চাকরি: আকবর আলীকে ১৩ বছরের কারাদণ্ড, সুদসহ বেতন-ভাতা ফেরতের নির্দেশ
আইন ও অপরাধ

অন্যের নামে ৩৮ বছর বিজিবিতে চাকরি: আকবর আলীকে ১৩ বছরের কারাদণ্ড, সুদসহ বেতন-ভাতা ফেরতের নির্দেশ

অন্যের নাম ব্যবহার করে জাল-জালিয়াতির মাধ্যমে ৩৮ বছর বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি, তৎকালীন বিডিআর) চাকরি করার অপরাধে আকবর আলী নামে এক ব্যক্তিকে ১৩ ব…

অভিযানের মধ্যেই পুলিশ কর্মকর্তাকে হোয়াটসঅ্যাপে ফোন সন্ত্রাসী রায়হানের: ‘আপনার গাড়ির পাশ দিয়েই সাইকেল চালিয়ে চলে গেছি’
আইন ও অপরাধ

অভিযানের মধ্যেই পুলিশ কর্মকর্তাকে হোয়াটসঅ্যাপে ফোন সন্ত্রাসী রায়হানের: ‘আপনার গাড়ির পাশ দিয়েই সাইকেল চালিয়ে চলে গেছি’

চট্টগ্রামের ফটিকছড়িতে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত রায়হান আলমকে ধরতে পুলিশের অভিযান চলার মধ্যেই জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ তারেক আজ…

মির্জাপুরে উয়ার্শী ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম গ্রেপ্তার
আইন ও অপরাধ

মির্জাপুরে উয়ার্শী ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সভাপতি জহিরুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) সকালে…