…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

হাতিরঝিলের বাগিচারটেকে গুলি ও ছুরিকাঘাতে দুই অটোরিকশাচালক আহত, ছিনিয়ে নেওয়া হলো টাকা ও ফোন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর হাতিরঝিল এলাকার বাগিচারটেকে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে দুই অটোরিকশাচালক আহত হয়েছেন। আহতরা হলেন সানাউল্লাহ গনি ওরফে বাবু (২৬) ও মো. শরিফুল (২৮)। সোমবার (২৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ঘটনাটি ঘটে। দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত বাবু ও তাঁর স্বজনদের ভাষ্য অনুযায়ী, বাবু বাগিচারটেকের একটি গ্যারেজের অটোরিকশা চালান। গ্যারেজের একটি গলির রাস্তা ধরে হেঁটে যাওয়ার সময় স্থানীয় সুজন গ্রুপের হাসিব, নুরু, হাসানসহ ১০-১২ জন আগ্নেয়াস্ত্র ও চাপাতি দিয়ে তাঁর ওপর আক্রমণ করে।

হামলায় বাবুর বুকের বাম পাশে ও ডান পায়ে গুলি লাগে। এ ছাড়া তাঁর ডান হাতের তালু ও ডান পায়ের পাতায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। একই ঘটনায় শরিফুলের ডান পায়ের হাঁটুর নিচে কুপিয়ে জখম করা হয়।

বাবু জানান, দীর্ঘদিন তিনি কাতারে ছিলেন এবং দেড় মাস আগে দেশে এসে অটোরিকশা চালানো শুরু করেন। যারা তাঁর ওপর আক্রমণ করেছে, তাদের সঙ্গে তাঁর কোনো দ্বন্দ্ব ছিল না বলে তিনি দাবি করেন। হামলাকারীরা তাঁর কাছ থেকে ২৬ হাজার টাকা ও দুটি ফোন ছিনিয়ে নিয়েছে বলেও তিনি জানান।

বাবুর বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায়, তাঁর বাবার নাম আব্দুল বারেক। শরিফুলের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলায়, তাঁর বাবার নাম বেল্লাল হোসেন। দুজনই বাগিচারটেকের কাদেরের রিকশাগ্যারেজে থাকেন এবং অটোরিকশা চালান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, হাতিরঝিল এলাকা থেকে দুজন আহত হয়ে হাসপাতালে এসেছেন। বাবুর বুকের বাম পাশে ও পায়ে গুলির আঘাত রয়েছে এবং শরিফুলের হাঁটুতে আঘাত রয়েছে। জরুরি বিভাগে তাঁদের চিকিৎসা চলছে।

হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান জানান, কয়েকজন দুর্বৃত্ত দুই যুবককে কুপিয়ে আহত করেছে বলে তিনি জানতে পেরেছেন এবং তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে। তবে গুলির ঘটনা এখনো তিনি জানতে পারেননি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

মোহাম্মদপুরে ট্রাকচালক হোসেন হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পেছাল, নতুন তারিখ ৭ ডিসেম্বর
আইন ও অপরাধ

মোহাম্মদপুরে ট্রাকচালক হোসেন হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পেছাল, নতুন তারিখ ৭ ডিসেম্বর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ট্রাকচালক মো. হোসেন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধা…

ঢাকায় এক দিনে ট্রাফিক আইনে ৪ হাজার ১৯১ মামলা, সবচেয়ে বেশি গুলশানে
আইন ও অপরাধ

ঢাকায় এক দিনে ট্রাফিক আইনে ৪ হাজার ১৯১ মামলা, সবচেয়ে বেশি গুলশানে

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৯১টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই সময়ে ৭৯০টি গাড়ি ডাম্পি…

হেমায়েতপুরে মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাঁদানে গ্যাসে ছত্রভঙ্গ; আশুলিয়ায় ৪১ কারখানায় উৎপাদন বন্ধ
আইন ও অপরাধ

হেমায়েতপুরে মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাঁদানে গ্যাসে ছত্রভঙ্গ; আশুলিয়ায় ৪১ কারখানায় উৎপাদন বন্ধ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ তিন দফা দাবিতে ঢাকার সাভারের হেমায়েতপুরে আবারও বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকেরা। বুধবার সকালে সড়ক অবরোধের চেষ্ট…

রাজশাহীর পুঠিয়ায় কারাগারে থাকা সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদের বাড়িতে হামলা, লুটের পর আগুন
আইন ও অপরাধ

রাজশাহীর পুঠিয়ায় কারাগারে থাকা সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদের বাড়িতে হামলা, লুটের পর আগুন

রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ-নয়াপাড়া গ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সামাদের বাড…