…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

চাঁদপুরে অনলাইন জুয়ার টাকার জন্য নানিকে হত্যার কথা আদালতে স্বীকার করল ১৬ বছরের কিশোর

নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরে অনলাইন জুয়ার টাকার জন্য নানিকে হত্যার কথা আদালতে স্বীকার করল ১৬ বছরের কিশোর
ছবি: সংগৃহীত

চাঁদপুর শহরের ভাড়া বাসায় নানি লুৎফুন্নাহারকে (৬৫) হত্যার কথা আদালতে দেওয়া জবানবন্দিতে স্বীকার করেছে ১৬ বছরের এক কিশোর। চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর জানিয়েছেন, রোববার সন্ধ্যায় আটকের পর সোমবার বিকেলে আদালতে তোলা হলে কিশোরটি হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেয়।

চাঁদপুর জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তার কিশোর নিহত লুৎফুন্নাহারের তৃতীয় মেয়ের বড় ছেলে এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থী। পুলিশের জিজ্ঞাসাবাদেও সে ঘটনার সঙ্গে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কিশোরটি অনলাইন জুয়ায় অভ্যস্ত ছিল। জুয়া খেলার টাকার জন্য সে নানিকে হত্যার পরিকল্পনা করে। ঘটনার দিন একাই কৌশলে নানির ভাড়া বাসায় ঢুকে তাঁকে হাত-মুখ বেঁধে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। এরপর নানির সোনার মালা, সোনার আংটি, সোনার দুল ও ব্যবহৃত মুঠোফোন নিয়ে সে পালিয়ে যায়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পুলিশ কিশোরটিকে নিহত নারীর ভবনে নিয়ে গেলে সে ভবনের সপ্তম তলার টয়লেটের পাইপের ভেতর থেকে নিজ হাতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি বের করে দেয়। নিজ বাড়ির শয়নকক্ষে রাখা স্টিলের আলমারির নিচ থেকে সে নানির স্বর্ণালংকারও বের করে দেয়। এসব পুলিশ জব্দ করেছে। মুঠোফোনটি লেকে ফেলে দেওয়া হয়েছিল বলে পুলিশ ধারণা করছে।

মামলার এজাহার অনুযায়ী, ১৮ নভেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত নয়টার মধ্যে কোনো এক সময়ে শহরের নাজিরা কমপ্লেক্সের সপ্তম তলার ভাড়া বাসায় লুৎফুন্নাহারকে হত্যা করা হয়।

এজাহারে বলা হয়, লুৎফুন্নাহার চাঁদপুর সদর উপজেলার উত্তর বালিয়া এলাকার বাসিন্দা। তাঁর চার মেয়ে ও এক ছেলে; মেয়েরা বিবাহিত এবং ছেলে জাপানপ্রবাসী। গ্রামের বাড়িতে কেউ না থাকায় গত ৩০ অক্টোবর থেকে তাঁকে শহরের নাজিরা কমপ্লেক্সের সপ্তম তলার একটি বাসায় ভাড়া রাখা হয়।

ঘটনার দিন সন্ধ্যায় মায়ের সঙ্গে মুঠোফোনে বাদীর কথা হয়। পরে রাতে মায়ের ফোন বন্ধ পেয়ে তিনি ভবনের দারোয়ান দেলোয়ার হোসেন গাজীকে ফোন করে মাকে ডেকে দেওয়ার অনুরোধ করেন। দারোয়ান ফ্ল্যাটের সামনে গিয়ে দরজা খোলা দেখতে পান এবং ভেতরে ঢুকে লাইট জ্বালালে শয়নকক্ষের খাটের ওপর লুৎফুন্নাহারের মরদেহ পড়ে থাকতে দেখেন। তখন তাঁর হাত-মুখ বাঁধা এবং পরনের ওড়না জানালার সঙ্গে প্যাঁচানো অবস্থায় ছিল।

দারোয়ানের চিৎকারে আশপাশের ভাড়াটিয়া ও বাড়ির মালিক ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তাঁরা পুলিশ ও স্বজনদের খবর দেন। স্বজনেরা এসে গলা কাটা ও বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম দেখতে পান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

লুৎফুন্নাহার হত্যার ঘটনায় তাঁর এক মেয়ে বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে রোববার চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেন। মায়ের দাফন সম্পন্ন এবং ছোট ভাই জাপান থেকে দেশে ফেরার পর পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে থানায় মামলা করতে বিলম্ব হয়েছে বলে এজাহারে উল্লেখ করেন বাদী।

চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক আওলাদ হোসেন বলেন, ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে হত্যাকাণ্ডের বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া গেছে এবং সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। গ্রেপ্তার কিশোরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

সাত জেলায় পুলিশ সুপার পদে রদবদল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
আইন ও অপরাধ

সাত জেলায় পুলিশ সুপার পদে রদবদল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি

সাত জেলায় পুলিশ সুপার (এসপি) পদে রদবদল আনা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।…

অন্যের নামে ৩৮ বছর বিজিবিতে চাকরি: আকবর আলীকে ১৩ বছরের কারাদণ্ড, সুদসহ বেতন-ভাতা ফেরতের নির্দেশ
আইন ও অপরাধ

অন্যের নামে ৩৮ বছর বিজিবিতে চাকরি: আকবর আলীকে ১৩ বছরের কারাদণ্ড, সুদসহ বেতন-ভাতা ফেরতের নির্দেশ

অন্যের নাম ব্যবহার করে জাল-জালিয়াতির মাধ্যমে ৩৮ বছর বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি, তৎকালীন বিডিআর) চাকরি করার অপরাধে আকবর আলী নামে এক ব্যক্তিকে ১৩ ব…

অভিযানের মধ্যেই পুলিশ কর্মকর্তাকে হোয়াটসঅ্যাপে ফোন সন্ত্রাসী রায়হানের: ‘আপনার গাড়ির পাশ দিয়েই সাইকেল চালিয়ে চলে গেছি’
আইন ও অপরাধ

অভিযানের মধ্যেই পুলিশ কর্মকর্তাকে হোয়াটসঅ্যাপে ফোন সন্ত্রাসী রায়হানের: ‘আপনার গাড়ির পাশ দিয়েই সাইকেল চালিয়ে চলে গেছি’

চট্টগ্রামের ফটিকছড়িতে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত রায়হান আলমকে ধরতে পুলিশের অভিযান চলার মধ্যেই জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ তারেক আজ…

মির্জাপুরে উয়ার্শী ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম গ্রেপ্তার
আইন ও অপরাধ

মির্জাপুরে উয়ার্শী ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সভাপতি জহিরুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) সকালে…