…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

সেন্ট মার্টিনে পাম্পে সমুদ্রে বর্জ্য ফেলার প্রমাণ, ‘সেন্ট ক্যাসেল’ রিসোর্টকে ৩ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
সেন্ট মার্টিনে পাম্পে সমুদ্রে বর্জ্য ফেলার প্রমাণ, ‘সেন্ট ক্যাসেল’ রিসোর্টকে ৩ লাখ টাকা জরিমানা
ছবি: সংগৃহীত

কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে বর্জ্য ব্যবস্থাপনায় গুরুতর অনিয়মের দায়ে ‘সেন্ট ক্যাসেল’ নামের একটি রিসোর্টকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় সেন্ট মার্টিনের দক্ষিণপাড়া সৈকতে জেলা প্রশাসনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে পরিচালিত অভিযানে এই জরিমানা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম। অভিযানে বিভিন্ন রিসোর্টের পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানের সময় সেন্ট ক্যাসেল রিসোর্টের বিরুদ্ধে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ প্রথমে রিসোর্ট কর্তৃপক্ষ অস্বীকার করে। পরে সরেজমিনে গিয়ে দেখা যায়, রিসোর্টটির বর্জ্য পাম্পের মাধ্যমে সমুদ্রে ফেলার কাজে ড্রেজারসদৃশ একটি যন্ত্র ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া অন্যের জায়গায় বর্জ্য ফেলে পরিবেশ দূষণের প্রমাণও পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে রিসোর্টটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে আরও কয়েকটি রিসোর্টের বর্জ্য ব্যবস্থাপনায় অসংগতি ও পরিবেশগত বিষয়গুলো পর্যালোচনা করা হয়। সংশ্লিষ্ট রিসোর্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সতর্কতা দেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার বিষয়ে মুচলেকা নেওয়া হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর, পুলিশ, কোস্ট গার্ড ও বিচকর্মীরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম বলেন, সেন্ট মার্টিন দ্বীপের জীববৈচিত্র্য, প্রাকৃতিক পরিবেশ ও পর্যটনবান্ধব পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি দ্বীপের বাসিন্দা, ব্যবসায়ী, রিসোর্ট কর্তৃপক্ষ ও পর্যটকদের নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পরিবেশ সংরক্ষণে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

এর আগে একই দ্বীপে সৈকতের বালুচরে বিধিনিষেধ অমান্য করে চলাচলের অভিযোগে চারটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ছাড়া সেন্ট মার্টিনের সমুদ্রসীমায় নিষিদ্ধ এলাকায় ট্রলিং পদ্ধতিতে মাছ আহরণের অভিযোগে ‘আল্লাহর দয়া-৬’ নামের একটি ফিশিং ট্রলার আটক করেছে কোস্ট গার্ড। ওই ট্রলারের চালককে ভ্রাম্যমাণ আদালত ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেন; জরিমানা অনাদায়ে তাঁকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

সাত জেলায় পুলিশ সুপার পদে রদবদল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
আইন ও অপরাধ

সাত জেলায় পুলিশ সুপার পদে রদবদল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি

সাত জেলায় পুলিশ সুপার (এসপি) পদে রদবদল আনা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।…

অন্যের নামে ৩৮ বছর বিজিবিতে চাকরি: আকবর আলীকে ১৩ বছরের কারাদণ্ড, সুদসহ বেতন-ভাতা ফেরতের নির্দেশ
আইন ও অপরাধ

অন্যের নামে ৩৮ বছর বিজিবিতে চাকরি: আকবর আলীকে ১৩ বছরের কারাদণ্ড, সুদসহ বেতন-ভাতা ফেরতের নির্দেশ

অন্যের নাম ব্যবহার করে জাল-জালিয়াতির মাধ্যমে ৩৮ বছর বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি, তৎকালীন বিডিআর) চাকরি করার অপরাধে আকবর আলী নামে এক ব্যক্তিকে ১৩ ব…

অভিযানের মধ্যেই পুলিশ কর্মকর্তাকে হোয়াটসঅ্যাপে ফোন সন্ত্রাসী রায়হানের: ‘আপনার গাড়ির পাশ দিয়েই সাইকেল চালিয়ে চলে গেছি’
আইন ও অপরাধ

অভিযানের মধ্যেই পুলিশ কর্মকর্তাকে হোয়াটসঅ্যাপে ফোন সন্ত্রাসী রায়হানের: ‘আপনার গাড়ির পাশ দিয়েই সাইকেল চালিয়ে চলে গেছি’

চট্টগ্রামের ফটিকছড়িতে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত রায়হান আলমকে ধরতে পুলিশের অভিযান চলার মধ্যেই জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ তারেক আজ…

মির্জাপুরে উয়ার্শী ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম গ্রেপ্তার
আইন ও অপরাধ

মির্জাপুরে উয়ার্শী ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সভাপতি জহিরুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) সকালে…