…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › চাকরি › খবর
চাকরি

২০২৭ সালে চাঙা হতে পারে চাকরির বাজার, সুযোগ পেলেই চাকরি ছাড়তে পারেন ২১ শতাংশ কর্মী: ইনডিড-গ্লাসডোর প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক
২০২৭ সালে চাঙা হতে পারে চাকরির বাজার, সুযোগ পেলেই চাকরি ছাড়তে পারেন ২১ শতাংশ কর্মী: ইনডিড-গ্লাসডোর প্রতিবেদন
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে চাকরির বাজারে একধরনের চাপা অস্থিরতা বিরাজ করছে। বর্তমান কর্মক্ষেত্রে সুযোগ-সুবিধা ও পদোন্নতি নিয়ে হতাশ কর্মীর সংখ্যা বাড়ছে। তবে বিকল্প চাকরির সংকট থাকায় এত দিন অনেকেই মুখ বুজে কাজ করে গেছেন। এখন পরিস্থিতি বদলাতে শুরু করেছে; চাকরির বাজার কিছুটা চাঙা হতেই বিশ্বজুড়ে কর্মীদের মধ্যে গণহারে চাকরি ছাড়ার নতুন ঢেউ নামতে পারে।

আন্তর্জাতিক জব পোর্টাল ইনডিড ও গ্লাসডোরের সাম্প্রতিক এক যৌথ প্রতিবেদনে এমন পূর্বাভাস দেওয়া হয়েছে। সিএনবিসির এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।

অর্থনীতিবিদেরা বর্তমান পরিস্থিতিকে ‘লো-হায়ার, লো-ফায়ার’ বা কম নিয়োগ ও কম ছাঁটাইয়ের অর্থনীতি বলছেন। গ্লাসডোরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে বিশ্বের প্রায় ২১ শতাংশ কর্মী তাঁদের বর্তমান ক্যারিয়ার ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে চরম অসন্তুষ্ট।

তবে হতাশা বাড়লেও চাকরি ছাড়ার হার এত দিন কম ছিল। ২০২২ সালের এপ্রিলে ১৭ শতাংশ কর্মী অসন্তুষ্ট ছিলেন এবং তখন চাকরি ছাড়ার হার ছিল ৩ শতাংশ। বিপরীতে ২০২৬ সালের সেপ্টেম্বরে অসন্তোষ ২১ শতাংশে পৌঁছালেও চাকরি ছাড়ার হার নেমে আসে মাত্র ২ দশমিক ১ শতাংশে। দীর্ঘমেয়াদি বেকারত্বের ভয়ে কর্মীরা নিশ্চিত সুযোগ না পেয়ে চাকরি ছাড়ার সাহস পাচ্ছিলেন না।

ইনডিডের জব পোস্টিং ইনডেক্স বলছে, ২০২২ সালের পর ২০২৬ সালের সেপ্টেম্বরে প্রথমবারের মতো বার্ষিক ভিত্তিতে চাকরির বিজ্ঞাপন বেড়েছে। গ্লাসডোরের প্রধান অর্থনীতিবিদ ড্যানিয়েল ঝাও বর্তমান শ্রমবাজারকে একটি ‘চাপ দিয়ে রাখা স্প্রিং’-এর সঙ্গে তুলনা করেছেন।

ঝাওয়ের মতে, কর্মীদের ভেতরে দীর্ঘদিনের চাপা ক্ষোভ ও শক্তি জমে আছে। বাজারে নতুন নিয়োগ বাড়তে শুরু করলেই কর্মীরা আত্মবিশ্বাস ফিরে পাবেন এবং পুরোনো চাকরি ছাড়তে শুরু করবেন। এতে শূন্য হওয়া পদগুলোতে বেকার তরুণদের কাজের নতুন সুযোগ তৈরি হবে।

প্রতিবেদনে দেখা গেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা প্রভাবিত খাত—সফটওয়্যার ডেভেলপমেন্ট, প্রকৌশল ও ব্যাংকিং খাতে আগে নিয়োগ কম ছিল; এখন এসব খাতে নতুন চাকরির বিজ্ঞাপন বাড়ছে। ফলে দীর্ঘদিন আটকে থাকা কর্মীরা এসব খাতেই সবচেয়ে বেশি চাকরি বদলাতে পারেন। অন্যদিকে স্বাস্থ্যসেবা খাতে নিয়োগের গতি কিছুটা ধীর হয়েছে।

আন্তর্জাতিক শ্রমবাজারের এই চিত্রের সঙ্গে বাংলাদেশের বাস্তবতার বেশ মিল রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দেশে উচ্চ মূল্যস্ফীতি ও অর্থনৈতিক চাপের কারণে বেসরকারি খাতে নতুন নিয়োগ দীর্ঘদিন ধরেই মন্থর। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) শ্রমশক্তি জরিপ অনুযায়ী, দেশে শিক্ষিত বেকারের হার উদ্বেগজনক পর্যায়ে রয়েছে।

তবে ড্যানিয়েল ঝাও সতর্ক করে বলেছেন, ২০২৭ সালে ভূরাজনৈতিক অস্থিরতা, জ্বালানির দাম কিংবা মূল্যস্ফীতি আবার বাড়লে চাকরির বাজারের এই ইতিবাচক গতি থমকে যেতে পারে। তাই প্রতিষ্ঠানগুলোকে এখনই কর্মীদের বেতন ও কাজের পরিবেশের দিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

চাকরি বিভাগের আরও খবর

আকিজ ভেঞ্চারে ক্রিয়েটিভ এক্সিকিউটিভ পদে নিয়োগ, আবেদন ১০ ডিসেম্বর পর্যন্ত
চাকরি

আকিজ ভেঞ্চারে ক্রিয়েটিভ এক্সিকিউটিভ পদে নিয়োগ, আবেদন ১০ ডিসেম্বর পর্যন্ত

আকিজ ভেঞ্চার লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ক্রিয়েটিভ বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেওয়া হবে।…

কাজী ফার্মস গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ, আবেদন ২ ডিসেম্বর পর্যন্ত
চাকরি

কাজী ফার্মস গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ, আবেদন ২ ডিসেম্বর পর্যন্ত

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কাজী ফার্মস গ্রুপ। প্রতিষ্ঠানটি তাদের বিআইএম অ্যান্ড ডিজাইন কো-অর্ডিনেশন বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে ক…

সিলেট সিভিল সার্জনের কার্যালয়ে ১৭৮ পদে নিয়োগ, আবেদন শুরু ২৬ নভেম্বর
চাকরি

সিলেট সিভিল সার্জনের কার্যালয়ে ১৭৮ পদে নিয়োগ, আবেদন শুরু ২৬ নভেম্বর

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে সিলেট সিভিল সার্জনের কার্যালয় ও এর নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানগুলোয় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠা…

চাকরি

জামালপুরে আর্ন প্রকল্পের কর্মশালা: তিন উপজেলায় ৭ হাজার ৯৮০ তরুণের দক্ষতা উন্নয়নের লক্ষ্য

যুবদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বানের মধ্য দিয়ে জামালপুরে ইকোনমিক অ্যাকসেলারেশন অ্যান্ড রে…