…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

লক্ষ্মীপুরের রায়পুরে গ্রামীণ ব্যাংকের গেটে পেট্রল ঢেলে আগুন, ছাত্রলীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক
লক্ষ্মীপুরের রায়পুরে গ্রামীণ ব্যাংকের গেটে পেট্রল ঢেলে আগুন, ছাত্রলীগ নেতা আটক
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের মীরগঞ্জ শাখার গেটে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় লোকজন এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। পুলিশ জানিয়েছে, আটক যুবক ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে রামগঞ্জ-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের মীরগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আটক যুবকের নাম মো. ইমন খান (২৫)। তিনি কেরোয়া ইউনিয়নের লুধুয়া গ্রামের খোকন আমিনের ছেলে এবং কেরোয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

ব্যাংকের সিসিটিভি ক্যামেরার ফুটেজে ইমনসহ আরও কয়েকজন যুবকের উপস্থিতি দেখা গেছে বলে জানা গেছে। এ বিষয়ে ইমন কিংবা তাঁর পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার সময় কয়েকজন যুবক ব্যাংকের সামনে ঘোরাফেরা করছিলেন। তাঁদের মধ্যে একজন বোতল থেকে পেট্রল বের করে ব্যাংকের গেটে ছড়িয়ে আগুন ধরিয়ে দেন।

পরে যুবকেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পথচারীরা ইমনকে আটক করেন। খবর পেয়ে স্থানীয় বিএনপির কয়েকজন নেতা-কর্মী সেখানে গিয়ে তাঁকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁঞা বলেন, গ্রামীণ ব্যাংকের গেটে অগ্নিসংযোগের ঘটনায় রাতেই কেরোয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমন খানকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

এর আগে ১৮ নভেম্বর রাতে রায়পুর থানা ভবনের পেছনে সরকারি মার্চেন্টস একাডেমির সাইকেল পার্কিংয়ের কক্ষ থেকে দুটি চকলেট বোমা নিক্ষেপ করে পালানোর সময় ছাত্রলীগের দুই কর্মী লাবিব ও জিহাদকে আটক করা হয়। পরে তাঁদের বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

সাত জেলায় পুলিশ সুপার পদে রদবদল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
আইন ও অপরাধ

সাত জেলায় পুলিশ সুপার পদে রদবদল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি

সাত জেলায় পুলিশ সুপার (এসপি) পদে রদবদল আনা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।…

অন্যের নামে ৩৮ বছর বিজিবিতে চাকরি: আকবর আলীকে ১৩ বছরের কারাদণ্ড, সুদসহ বেতন-ভাতা ফেরতের নির্দেশ
আইন ও অপরাধ

অন্যের নামে ৩৮ বছর বিজিবিতে চাকরি: আকবর আলীকে ১৩ বছরের কারাদণ্ড, সুদসহ বেতন-ভাতা ফেরতের নির্দেশ

অন্যের নাম ব্যবহার করে জাল-জালিয়াতির মাধ্যমে ৩৮ বছর বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি, তৎকালীন বিডিআর) চাকরি করার অপরাধে আকবর আলী নামে এক ব্যক্তিকে ১৩ ব…

অভিযানের মধ্যেই পুলিশ কর্মকর্তাকে হোয়াটসঅ্যাপে ফোন সন্ত্রাসী রায়হানের: ‘আপনার গাড়ির পাশ দিয়েই সাইকেল চালিয়ে চলে গেছি’
আইন ও অপরাধ

অভিযানের মধ্যেই পুলিশ কর্মকর্তাকে হোয়াটসঅ্যাপে ফোন সন্ত্রাসী রায়হানের: ‘আপনার গাড়ির পাশ দিয়েই সাইকেল চালিয়ে চলে গেছি’

চট্টগ্রামের ফটিকছড়িতে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত রায়হান আলমকে ধরতে পুলিশের অভিযান চলার মধ্যেই জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ তারেক আজ…

মির্জাপুরে উয়ার্শী ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম গ্রেপ্তার
আইন ও অপরাধ

মির্জাপুরে উয়ার্শী ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সভাপতি জহিরুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) সকালে…