…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

শেখ হাসিনার জন্য এয়ারক্রাফট চাওয়া 'উন্মাদনা ছাড়া আর কিছু না': চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
শেখ হাসিনার জন্য এয়ারক্রাফট চাওয়া 'উন্মাদনা ছাড়া আর কিছু না': চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম
ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার জন্য এয়ারক্রাফট বা উড়োজাহাজ চাওয়ার বিষয়টিকে 'উন্মাদনা ছাড়া আর কিছুই নয়' বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

আজ মঙ্গলবার ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

চিফ প্রসিকিউটর বলেন, 'এয়ারক্রাফট চাওয়ার যে বিষয়টি, এটা তাঁর উন্মাদনা ছাড়া আর কিছু না। কারণ, একজন পলাতক আসামির পক্ষে অন্য কেউ এয়ারক্রাফট চাওয়ার ঘটনা পৃথিবীতে বিরল। এ জাতীয় দাবি মোটেই গ্রহণযোগ্য হতে পারে না।'

ট্রাইব্যুনালের রায়ে দণ্ডিত আসামিরা দিল্লিতে সংবাদ সম্মেলন করছেন—এমন প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বলেন, 'বাংলাদেশের ভূখণ্ডের ভেতরে তো তাঁরা কিছু করছেন না। অন্য দেশে তৎপরতা দেখা যাচ্ছে গণমাধ্যমের মাধ্যমে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যে একটা সন্ত্রাসী দল, এই দলের সদস্যরা যে দুষ্কৃতিপরায়ণ, তারা যে খুনি—এটাই তারা প্রকারান্তরে পৃথিবীর কাছে প্রমাণ করে দিচ্ছে।'

আসামিদের ফিরিয়ে আনার বিষয়ে জানতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন, 'সর্বাত্মক চেষ্টা চলছে।'

তিনি আরও বলেন, আসামিরা তাঁদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রমাণ করছেন যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। তাহলে বিচারের মাধ্যমেই সংগঠনটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার এবং ট্রাইব্যুনাল বাধ্য হবে।

সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচারের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে আমিনুল ইসলাম বলেন, 'একটা অভিযোগ আছে। সন্ত্রাসী সংগঠন হিসেবে তারা বিচার চেয়েছেন। তদন্ত চলমান। সময়মতো অবহিত করা হবে।'

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

সাত জেলায় পুলিশ সুপার পদে রদবদল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
আইন ও অপরাধ

সাত জেলায় পুলিশ সুপার পদে রদবদল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি

সাত জেলায় পুলিশ সুপার (এসপি) পদে রদবদল আনা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।…

অন্যের নামে ৩৮ বছর বিজিবিতে চাকরি: আকবর আলীকে ১৩ বছরের কারাদণ্ড, সুদসহ বেতন-ভাতা ফেরতের নির্দেশ
আইন ও অপরাধ

অন্যের নামে ৩৮ বছর বিজিবিতে চাকরি: আকবর আলীকে ১৩ বছরের কারাদণ্ড, সুদসহ বেতন-ভাতা ফেরতের নির্দেশ

অন্যের নাম ব্যবহার করে জাল-জালিয়াতির মাধ্যমে ৩৮ বছর বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি, তৎকালীন বিডিআর) চাকরি করার অপরাধে আকবর আলী নামে এক ব্যক্তিকে ১৩ ব…

অভিযানের মধ্যেই পুলিশ কর্মকর্তাকে হোয়াটসঅ্যাপে ফোন সন্ত্রাসী রায়হানের: ‘আপনার গাড়ির পাশ দিয়েই সাইকেল চালিয়ে চলে গেছি’
আইন ও অপরাধ

অভিযানের মধ্যেই পুলিশ কর্মকর্তাকে হোয়াটসঅ্যাপে ফোন সন্ত্রাসী রায়হানের: ‘আপনার গাড়ির পাশ দিয়েই সাইকেল চালিয়ে চলে গেছি’

চট্টগ্রামের ফটিকছড়িতে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত রায়হান আলমকে ধরতে পুলিশের অভিযান চলার মধ্যেই জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ তারেক আজ…

মির্জাপুরে উয়ার্শী ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম গ্রেপ্তার
আইন ও অপরাধ

মির্জাপুরে উয়ার্শী ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সভাপতি জহিরুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) সকালে…