…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

বগুড়ার মোকামতলায় সিঁধ কেটে ঘরে ঢুকে প্রতিবন্ধী নারীকে হত্যা, নাক-কানের গয়না লুট

নিজস্ব প্রতিবেদক
বগুড়ার মোকামতলায় সিঁধ কেটে ঘরে ঢুকে প্রতিবন্ধী নারীকে হত্যা, নাক-কানের গয়না লুট
ছবি: সংগৃহীত

বগুড়ার মোকামতলায় সিঁধ কেটে ঘরে ঢুকে আমিজা খাতুন (৪৬) নামের এক প্রতিবন্ধী নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর নাক ও কান থেকে স্বর্ণালংকার খুলে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সকালে নিজ ঘরের বিছানা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আমিজা খাতুন মোকামতলা উপজেলার শংকরপুর মাস্টারপাড়া গ্রামের মৃত জিন্না মিয়ার স্ত্রী। তাঁর কোনো সন্তান নেই। আট বছর আগে স্বামীর মৃত্যুর পর থেকে তিনি বাড়িতে একাই থাকতেন। জীবিকা নির্বাহের জন্য বাড়ির পাশের এমএইচ উচ্চবিদ্যালয়ের সামনে একটি মুদি দোকান চালাতেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা তাঁর টিনের ঘরের পশ্চিম পাশের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে।

আজ মঙ্গলবার সকাল ১০টা পেরিয়ে গেলেও আমিজা দোকান খুলতে না আসায় প্রতিবেশীদের সন্দেহ হয়। তাঁকে ডাকতে গিয়ে তাঁরা ঘরের দরজা বন্ধ পান। পরে ঘরের পশ্চিম পাশের বেড়া কাটা দেখতে পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকেন। এ সময় বিছানার ওপর আমিজার মরদেহ পড়ে থাকতে দেখেন। তাঁর মুখে কাঁথা ও বালিশ চাপা দেওয়া ছিল। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আলমাস আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ঘরে ঢুকে আমিজার নাক ও কান থেকে গয়না খুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি জেগে উঠলে তাঁর মুখে বালিশ ও কাঁথা চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে।

আলমাস আলী আরও বলেন, নিহতের গলায় কালো দাগ রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

সাত জেলায় পুলিশ সুপার পদে রদবদল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
আইন ও অপরাধ

সাত জেলায় পুলিশ সুপার পদে রদবদল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি

সাত জেলায় পুলিশ সুপার (এসপি) পদে রদবদল আনা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।…

অন্যের নামে ৩৮ বছর বিজিবিতে চাকরি: আকবর আলীকে ১৩ বছরের কারাদণ্ড, সুদসহ বেতন-ভাতা ফেরতের নির্দেশ
আইন ও অপরাধ

অন্যের নামে ৩৮ বছর বিজিবিতে চাকরি: আকবর আলীকে ১৩ বছরের কারাদণ্ড, সুদসহ বেতন-ভাতা ফেরতের নির্দেশ

অন্যের নাম ব্যবহার করে জাল-জালিয়াতির মাধ্যমে ৩৮ বছর বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি, তৎকালীন বিডিআর) চাকরি করার অপরাধে আকবর আলী নামে এক ব্যক্তিকে ১৩ ব…

অভিযানের মধ্যেই পুলিশ কর্মকর্তাকে হোয়াটসঅ্যাপে ফোন সন্ত্রাসী রায়হানের: ‘আপনার গাড়ির পাশ দিয়েই সাইকেল চালিয়ে চলে গেছি’
আইন ও অপরাধ

অভিযানের মধ্যেই পুলিশ কর্মকর্তাকে হোয়াটসঅ্যাপে ফোন সন্ত্রাসী রায়হানের: ‘আপনার গাড়ির পাশ দিয়েই সাইকেল চালিয়ে চলে গেছি’

চট্টগ্রামের ফটিকছড়িতে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত রায়হান আলমকে ধরতে পুলিশের অভিযান চলার মধ্যেই জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ তারেক আজ…

মির্জাপুরে উয়ার্শী ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম গ্রেপ্তার
আইন ও অপরাধ

মির্জাপুরে উয়ার্শী ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সভাপতি জহিরুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) সকালে…