…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

আমিরাতের রাস আল খাইমাহে বাস-ট্রাক সংঘর্ষে ১১ জন নিহত

নিজস্ব প্রতিবেদক

সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১১ জন প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে বলে দ্য ডনের প্রতিবেদনে জানানো হয়েছে।

চলতি মাসে আমিরাতে এটি দ্বিতীয় বড় সড়ক দুর্ঘটনা। এর আগে গত ১২ নভেম্বর ফুজাইরাহ এলাকায় একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক কয়েকটি যানবাহনকে ধাক্কা দিলে একাধিক গাড়ির মধ্যে সংঘর্ষে ১৪ জন নিহত এবং আরও ৩০ জন আহত হয়েছিলেন।

মঙ্গলবারের দুর্ঘটনা প্রসঙ্গে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিজেদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে জানায়, ‘দুর্ঘটনার পরিস্থিতি ও কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।’ তদন্ত শেষ হওয়ার পর এর ফলাফল জনসমক্ষে প্রকাশ করা হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

বিবৃতিতে আরও বলা হয়, দুর্ঘটনার সংবাদ পাওয়ামাত্রই জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়। অ্যাম্বুলেন্স সেবা, সিভিল ডিফেন্স ও সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে উদ্ধার ও জরুরি সেবা কার্যক্রম শুরু করা হয়।

একই সঙ্গে দুর্ঘটনাস্থল নিরাপদ করার পাশাপাশি সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার পদক্ষেপও নেওয়া হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি নিহতদের আত্মার মাগফিরাত ও ক্ষমা এবং তাঁদের স্বজনদের শোক সহ্য করার শক্তি ও ধৈর্য কামনা করা হয়েছে।

এ ছাড়া দুর্ঘটনা নিয়ে কোনো ধরনের গুজব বা যাচাইবিহীন তথ্য না ছড়াতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। সবাইকে সতর্ক থাকার এবং যেকোনো তথ্যের জন্য সরকারি ও নির্ভরযোগ্য সূত্রের ওপর নির্ভর করার পরামর্শ দেওয়া হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

গাজার শাতি শিবিরে ইসরায়েলি হামলায় নিরাপত্তা কর্মকর্তা মুহাম্মদ আবু আল-আউফ স্ত্রী ও দুই মেয়েসহ নিহত

গাজায় ইসরায়েলি বিমান হামলায় একজন জ্যেষ্ঠ ফিলিস্তিনি নিরাপত্তা কর্মকর্তা তাঁর স্ত্রী ও দুই মেয়েসহ নিহত হয়েছেন বলে উপত্যকাটির স্বরাষ্ট্র মন্ত্রণালয…

প্রিন্স উইলিয়াম ও কেটের গ্রামের বাড়িতে অনুপ্রবেশের ঘটনায় দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ
আন্তর্জাতিক

প্রিন্স উইলিয়াম ও কেটের গ্রামের বাড়িতে অনুপ্রবেশের ঘটনায় দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ

পূর্ব ইংল্যান্ডের স্যান্ড্রিংহাম এস্টেটে সন্দেহজনক তৎপরতার খবর পাওয়ার পর দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। প্রিন্স উইলিয়াম ও কেটের গ্রামের বা…

আন্তর্জাতিক

পেরুর উপকূলে শক্তিশালী ঢেউয়ের আঘাতে ক্ষতিগ্রস্ত অবকাঠামো, সাময়িকভাবে বন্ধ ডজনখানেক বন্দর

পেরুর উপকূলে শক্তিশালী ঢেউ আছড়ে পড়ে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পর দেশটির কর্তৃপক্ষ সাময়িকভাবে ডজনখানেক বন্দর বন্ধ করে দিয়েছে।…

রক্ষণাবেক্ষণে ২৫ দিন বন্ধ থাকবে আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াটের ইউনিট
আন্তর্জাতিক

রক্ষণাবেক্ষণে ২৫ দিন বন্ধ থাকবে আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াটের ইউনিট

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট ২৫ দিনের জন্য বন্ধ হচ্ছে। আজ বুধবার মধ্যরাত…