…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

ইসরায়েলি সেনাবাহিনীতে আত্মহত্যা ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনীর কর্মরত ২৩ সদস্য আত্মহত্যা করেছেন, যা ২০১০ সালের পর দেশটির সেনাবাহিনীতে সর্বোচ্চ আত্মহত্যার রেকর্ড। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ সোমবার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, বিগত এক বছরে সামরিক দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার পরপরই অন্তত আরও ১৭ জন সাবেক সেনা আত্মহত্যা করেছেন। সব মিলিয়ে কর্মরত ও সাবেক মিলিয়ে মোট ৪০ জন সেনা আত্মহত্যা করেছেন।

হারেৎজের প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই প্রবণতা কেবল সামরিক বাহিনীতেই সীমাবদ্ধ নেই; ২০২৬ সালে ইসরায়েলের পাঁচজন পুলিশ কর্মকর্তাও আত্মহত্যা করেছেন।

ইসরায়েলি সেনাবাহিনীর আনুষ্ঠানিক পরিসংখ্যানের বরাতে প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের নেতৃত্বাধীন আক্রমণের পর থেকে এ পর্যন্ত ৭৩ জন সেনা ও কর্মকর্তা আত্মহত্যা করেছেন।

তবে যুদ্ধসংশ্লিষ্ট আত্মহত্যার প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে প্রতিবেদনে ধারণা করা হয়েছে, কারণ সামরিক বাহিনীর এই নথিতে শুধু কর্মরত অবস্থায় প্রাণ হারানো সদস্যদের তথ্যই অন্তর্ভুক্ত রয়েছে।

ইসরায়েলের হাইফা বিশ্ববিদ্যালয়ের মানসিক স্বাস্থ্যবিষয়ক একজন শিক্ষাবিদ হারেৎজকে জানান, এই যুদ্ধে অংশ নেওয়া সেনাদের মানসিক চাপ এবং চরম বিষণ্নতার মাত্রা নজিরবিহীন।

ওই শিক্ষাবিদের ভাষ্য অনুযায়ী, ফলে আগামী বছরগুলোতে আত্মহত্যার হার অত্যন্ত সংকটময়, এমনকি নাটকীয় রূপ নিতে পারে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

গাজার শাতি শিবিরে ইসরায়েলি হামলায় নিরাপত্তা কর্মকর্তা মুহাম্মদ আবু আল-আউফ স্ত্রী ও দুই মেয়েসহ নিহত

গাজায় ইসরায়েলি বিমান হামলায় একজন জ্যেষ্ঠ ফিলিস্তিনি নিরাপত্তা কর্মকর্তা তাঁর স্ত্রী ও দুই মেয়েসহ নিহত হয়েছেন বলে উপত্যকাটির স্বরাষ্ট্র মন্ত্রণালয…

প্রিন্স উইলিয়াম ও কেটের গ্রামের বাড়িতে অনুপ্রবেশের ঘটনায় দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ
আন্তর্জাতিক

প্রিন্স উইলিয়াম ও কেটের গ্রামের বাড়িতে অনুপ্রবেশের ঘটনায় দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ

পূর্ব ইংল্যান্ডের স্যান্ড্রিংহাম এস্টেটে সন্দেহজনক তৎপরতার খবর পাওয়ার পর দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। প্রিন্স উইলিয়াম ও কেটের গ্রামের বা…

আন্তর্জাতিক

পেরুর উপকূলে শক্তিশালী ঢেউয়ের আঘাতে ক্ষতিগ্রস্ত অবকাঠামো, সাময়িকভাবে বন্ধ ডজনখানেক বন্দর

পেরুর উপকূলে শক্তিশালী ঢেউ আছড়ে পড়ে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পর দেশটির কর্তৃপক্ষ সাময়িকভাবে ডজনখানেক বন্দর বন্ধ করে দিয়েছে।…

রক্ষণাবেক্ষণে ২৫ দিন বন্ধ থাকবে আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াটের ইউনিট
আন্তর্জাতিক

রক্ষণাবেক্ষণে ২৫ দিন বন্ধ থাকবে আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াটের ইউনিট

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট ২৫ দিনের জন্য বন্ধ হচ্ছে। আজ বুধবার মধ্যরাত…