…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে নেওয়ার পথে ৭০০ বস্তা সারের ট্রাক জব্দ, চালক আটক

নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে নেওয়ার পথে ৭০০ বস্তা সারের ট্রাক জব্দ, চালক আটক
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নেওয়ার পথে ৭০০ বস্তা সারবোঝাই একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ সময় ট্রাকচালক আব্দুল মান্নানকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় থেকে ট্রাকসহ এসব সার জব্দ করা হয়।

আটক আব্দুল মান্নান যশোরের অভয়নগর উপজেলার মশিউরনগর এলাকার আব্দুর রহিমের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, যশোরের নওয়াপাড়া থেকে ট্রাকভর্তি সার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার গোলাপেরহাট এলাকার বিসিআইসি ডিলার হুমায়ুন কবির-২-এর গুদামে নেওয়া হচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ মহারাজপুর মেলার মোড়ে অভিযান চালিয়ে সারবোঝাই ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়। পুলিশের প্রাথমিক ধারণা, কালোবাজারে বিক্রির উদ্দেশ্যেই যশোর থেকে এসব সার আনা হয়েছিল।

স্থানীয়দের অভিযোগ, বিসিআইসি ডিলার হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে সার কালোবাজারির সঙ্গে জড়িত। সার জব্দের পর থেকে হুমায়ুন কবির ও তাঁর ছেলে বাবু পলাতক রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সকাল থেকে তাঁদের দোকান বন্ধ এবং মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।

শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিঞা জানান, গোলাপেরহাট এলাকায় হুমায়ুন কবির-২ নামে একজন বিসিআইসি ডিলার রয়েছেন। তবে চলতি মাসে যশোরের নওয়াপাড়া থেকে শিবগঞ্জ উপজেলায় কোনো সার বরাদ্দ নেই। জব্দ করা সার কোথা থেকে, কারা এবং কী উদ্দেশ্যে এনেছিল, সে বিষয়ে তাঁদের কাছে কোনো তথ্য নেই।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আকন্দ বলেন, অবৈধভাবে কালোবাজারে নেওয়ার পথে এক ট্রাক সার জব্দ করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় ট্রাকচালককে আটক করা হয়েছে। ট্রাকে ৭০০ বস্তা সার রয়েছে। বস্তাগুলো গণনার জন্য শ্রমিক ডাকা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

সাত জেলায় পুলিশ সুপার পদে রদবদল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
আইন ও অপরাধ

সাত জেলায় পুলিশ সুপার পদে রদবদল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি

সাত জেলায় পুলিশ সুপার (এসপি) পদে রদবদল আনা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।…

অন্যের নামে ৩৮ বছর বিজিবিতে চাকরি: আকবর আলীকে ১৩ বছরের কারাদণ্ড, সুদসহ বেতন-ভাতা ফেরতের নির্দেশ
আইন ও অপরাধ

অন্যের নামে ৩৮ বছর বিজিবিতে চাকরি: আকবর আলীকে ১৩ বছরের কারাদণ্ড, সুদসহ বেতন-ভাতা ফেরতের নির্দেশ

অন্যের নাম ব্যবহার করে জাল-জালিয়াতির মাধ্যমে ৩৮ বছর বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি, তৎকালীন বিডিআর) চাকরি করার অপরাধে আকবর আলী নামে এক ব্যক্তিকে ১৩ ব…

অভিযানের মধ্যেই পুলিশ কর্মকর্তাকে হোয়াটসঅ্যাপে ফোন সন্ত্রাসী রায়হানের: ‘আপনার গাড়ির পাশ দিয়েই সাইকেল চালিয়ে চলে গেছি’
আইন ও অপরাধ

অভিযানের মধ্যেই পুলিশ কর্মকর্তাকে হোয়াটসঅ্যাপে ফোন সন্ত্রাসী রায়হানের: ‘আপনার গাড়ির পাশ দিয়েই সাইকেল চালিয়ে চলে গেছি’

চট্টগ্রামের ফটিকছড়িতে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত রায়হান আলমকে ধরতে পুলিশের অভিযান চলার মধ্যেই জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ তারেক আজ…

মির্জাপুরে উয়ার্শী ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম গ্রেপ্তার
আইন ও অপরাধ

মির্জাপুরে উয়ার্শী ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সভাপতি জহিরুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) সকালে…