…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

ধানমন্ডিতে কিশোর মোতালিব হত্যা মামলায় সাঈদ খোকন ফের পাঁচ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
ধানমন্ডিতে কিশোর মোতালিব হত্যা মামলায় সাঈদ খোকন ফের পাঁচ দিনের রিমান্ডে
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান সংশ্লিষ্ট একটি হত্যা মামলায় ফের পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল তাঁকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।

সাত দিনের রিমান্ড শেষে সাঈদ খোকনকে আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ধানমন্ডি থানায় দায়ের করা কিশোর আব্দুল মোতালিব হত্যা মামলায় গত ১৭ নভেম্বর তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়।

সাঈদ খোকনকে আদালতে হাজির করে ফের সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক মো. সুজন হক। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেন।

গত ১৭ নভেম্বর সকাল ৭টার দিকে রাজধানীর গুলশান-বারিধারা এলাকার ৯ নম্বর রোডের ১৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে সাঈদ খোকনকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১-এর একটি দল। গ্রেপ্তারের পর তাঁকে গুলশান থানা-পুলিশের হেফাজতে নেওয়া হয়। এরপর তাঁকে ডিবির কাছে হস্তান্তর করা হয়। পরে মোতালিব হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে রিমান্ডে নেওয়া হয়।

যে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, সেই মামলার অভিযোগপত্র থেকে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে যোগ দেয় কিশোর আব্দুল মোতালিব (১৪)। এদিন বিকেলের দিকে গুলিবিদ্ধ হয় মোতালিব। তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ওই বছরের ২৬ আগস্ট নিহত কিশোরের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতপরিচয় ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়।

রিমান্ড আবেদনে বলা হয়েছে, সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে মামলার ঘটনা সম্পর্কে সাঈদ খোকনের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তথ্যগুলো যাচাই করা হচ্ছে।

রিমান্ড আবেদনে আরও বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে তিনি কঠোর পদক্ষেপ নিয়েছিলেন। তাঁর নির্দেশে ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা হামলা চালান এবং তিনি অর্থ ও অস্ত্রের জোগান দিয়েছেন। এখনো তিনি বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের অর্থ সরবরাহ করছেন। তাঁকে পুনরায় রিমান্ডে নিয়ে সব বিষয়ে তথ্য উদ্‌ঘাটন করা প্রয়োজন।

সাঈদ খোকন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত মোহাম্মদ হানিফের ছেলে। ২০১৫ সালে তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। পরবর্তী মেয়র নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ায় তিনি ওই পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। পরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ঢাকা-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

জুলাই গণ-অভ্যুত্থানের পর ২০২৪ সালের ২৩ ডিসেম্বর আদালত সাঈদ খোকন ও তাঁর পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তিনিসহ তাঁর পরিবারের আট সদস্যের ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

মোহাম্মদপুরে ট্রাকচালক হোসেন হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পেছাল, নতুন তারিখ ৭ ডিসেম্বর
আইন ও অপরাধ

মোহাম্মদপুরে ট্রাকচালক হোসেন হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পেছাল, নতুন তারিখ ৭ ডিসেম্বর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ট্রাকচালক মো. হোসেন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধা…

ঢাকায় এক দিনে ট্রাফিক আইনে ৪ হাজার ১৯১ মামলা, সবচেয়ে বেশি গুলশানে
আইন ও অপরাধ

ঢাকায় এক দিনে ট্রাফিক আইনে ৪ হাজার ১৯১ মামলা, সবচেয়ে বেশি গুলশানে

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৯১টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই সময়ে ৭৯০টি গাড়ি ডাম্পি…

হেমায়েতপুরে মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাঁদানে গ্যাসে ছত্রভঙ্গ; আশুলিয়ায় ৪১ কারখানায় উৎপাদন বন্ধ
আইন ও অপরাধ

হেমায়েতপুরে মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাঁদানে গ্যাসে ছত্রভঙ্গ; আশুলিয়ায় ৪১ কারখানায় উৎপাদন বন্ধ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ তিন দফা দাবিতে ঢাকার সাভারের হেমায়েতপুরে আবারও বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকেরা। বুধবার সকালে সড়ক অবরোধের চেষ্ট…

রাজশাহীর পুঠিয়ায় কারাগারে থাকা সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদের বাড়িতে হামলা, লুটের পর আগুন
আইন ও অপরাধ

রাজশাহীর পুঠিয়ায় কারাগারে থাকা সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদের বাড়িতে হামলা, লুটের পর আগুন

রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ-নয়াপাড়া গ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সামাদের বাড…