…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

নেত্রকোনার কেন্দুয়ায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার, আদালতে পাঠানো হয়েছে

নিজস্ব প্রতিবেদক
নেত্রকোনার কেন্দুয়ায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার, আদালতে পাঠানো হয়েছে
ছবি: সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ২ বছর ১০ মাস বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে অন্তর মিয়া (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার অন্তর মিয়াকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার রাতে ধর্ষণচেষ্টার অভিযোগে ভুক্তভোগী শিশুর বাবার করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ, ভুক্তভোগী শিশুর পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে উপজেলার একটি গ্রামে বাড়ির সামনে খেলছিল শিশুটি। এ সময় প্রতিবেশী নয়ন মিয়ার ছেলে অন্তর মিয়া তাকে ডেকে নিজের ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।

দুপুরের খাবার খাওয়ানোর জন্য শিশুটিকে খুঁজতে গিয়ে তার মা ডাকাডাকি শুরু করেন। মায়ের ডাক শুনে অভিযুক্ত অন্তর শিশুটিকে ছেড়ে পালিয়ে যান বলে জানা গেছে।

পরে শিশুটি কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে মাকে পুরো ঘটনা জানায়। বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন অভিযুক্তকে খুঁজতে শুরু করেন।

পরে বিকেলে পাশের একটি বাজারে স্থানীয় লোকজন অন্তর মিয়াকে দেখতে পেয়ে আটক করেন। এ সময় তাকে মারধর করে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় রাতে শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ফজলুল হক বলেছেন, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য মঙ্গলবার সকালে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি মো. তরিকুল ইসলাম বলেছেন, মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণ করা হবে এবং গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

সাত জেলায় পুলিশ সুপার পদে রদবদল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
আইন ও অপরাধ

সাত জেলায় পুলিশ সুপার পদে রদবদল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি

সাত জেলায় পুলিশ সুপার (এসপি) পদে রদবদল আনা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।…

অন্যের নামে ৩৮ বছর বিজিবিতে চাকরি: আকবর আলীকে ১৩ বছরের কারাদণ্ড, সুদসহ বেতন-ভাতা ফেরতের নির্দেশ
আইন ও অপরাধ

অন্যের নামে ৩৮ বছর বিজিবিতে চাকরি: আকবর আলীকে ১৩ বছরের কারাদণ্ড, সুদসহ বেতন-ভাতা ফেরতের নির্দেশ

অন্যের নাম ব্যবহার করে জাল-জালিয়াতির মাধ্যমে ৩৮ বছর বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি, তৎকালীন বিডিআর) চাকরি করার অপরাধে আকবর আলী নামে এক ব্যক্তিকে ১৩ ব…

অভিযানের মধ্যেই পুলিশ কর্মকর্তাকে হোয়াটসঅ্যাপে ফোন সন্ত্রাসী রায়হানের: ‘আপনার গাড়ির পাশ দিয়েই সাইকেল চালিয়ে চলে গেছি’
আইন ও অপরাধ

অভিযানের মধ্যেই পুলিশ কর্মকর্তাকে হোয়াটসঅ্যাপে ফোন সন্ত্রাসী রায়হানের: ‘আপনার গাড়ির পাশ দিয়েই সাইকেল চালিয়ে চলে গেছি’

চট্টগ্রামের ফটিকছড়িতে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত রায়হান আলমকে ধরতে পুলিশের অভিযান চলার মধ্যেই জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ তারেক আজ…

মির্জাপুরে উয়ার্শী ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম গ্রেপ্তার
আইন ও অপরাধ

মির্জাপুরে উয়ার্শী ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সভাপতি জহিরুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) সকালে…