…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › চাকরি › খবর
চাকরি

বেপজায় ৩৩২ জনের নিয়োগ: নিরাপত্তা প্রহরী ২০০, অফিস সহায়ক ১২৯ পদে আবেদন শুরু

নিজস্ব প্রতিবেদক
বেপজায় ৩৩২ জনের নিয়োগ: নিরাপত্তা প্রহরী ২০০, অফিস সহায়ক ১২৯ পদে আবেদন শুরু
ছবি: সংগৃহীত

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ৯ম ও ২০তম গ্রেডের তিনটি ক্যাটাগরির পদে মোট ৩৩২ জনকে নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন শুরু হয়েছে ২৪ নভেম্বর ২০২৬ থেকে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রথম পদটি নিরাপত্তা কর্মকর্তা, পদসংখ্যা ৩টি এবং গ্রেড-৯। এই পদে ন্যূনতম স্নাতক ডিগ্রিসহ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মাস্টার ওয়ারেন্ট অফিসার, সিনিয়র ওয়ারেন্ট অফিসার বা ওয়ারেন্ট অফিসার অথবা বিমান ও নৌবাহিনীর সমমর্যাদাসম্পন্ন অবসরপ্রাপ্ত কর্মকর্তারা আবেদন করতে পারবেন।

দ্বিতীয় পদটি নিরাপত্তা প্রহরী, পদসংখ্যা ২০০টি এবং গ্রেড-২০। বেসামরিক প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম এসএসসি পাস হতে হবে। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে সৈনিক বা ল্যান্স করপোরাল বা সমমর্যাদাসম্পন্ন পদে পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

নিরাপত্তা প্রহরী পদে পুরুষ প্রার্থীর শারীরিক যোগ্যতা নির্ধারণ করা হয়েছে উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট ৩ ইঞ্চি, ওজন ন্যূনতম ১১০ পাউন্ড বা ৫০ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি ও স্ফীত ৩২ ইঞ্চি। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট, ওজন ন্যূনতম ১০০ পাউন্ড বা ৪৫ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি ও স্ফীত ৩০ ইঞ্চি।

তৃতীয় পদটি অফিস সহায়ক, পদসংখ্যা ১২৯টি এবং গ্রেড-২০। এই পদে আবেদনের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাস।

বয়সসীমার ক্ষেত্রে ১ নভেম্বর ২০২৬ তারিখে নিরাপত্তা প্রহরী (বেসামরিক) ও অফিস সহায়ক প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছর। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত নিরাপত্তা প্রহরী প্রার্থীদের সর্বোচ্চ বয়স ৩৫ বছর এবং নিরাপত্তা কর্মকর্তা পদে সর্বোচ্চ ৫৫ বছর।

আবেদন ফি নিরাপত্তা কর্মকর্তা পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ মোট ২২৩ টাকা এবং বাকি দুটি পদের জন্য ৫৬ টাকা। অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে — ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ — সব পদে ফি ৫৬ টাকা। আবেদন জমা দেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটকের প্রি-পেইড মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে ফি দিতে হবে।

পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা bepza.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৪ ডিসেম্বর ২০২৬ বিকেল ৫টা।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

চাকরি বিভাগের আরও খবর

আকিজ ভেঞ্চারে ক্রিয়েটিভ এক্সিকিউটিভ পদে নিয়োগ, আবেদন ১০ ডিসেম্বর পর্যন্ত
চাকরি

আকিজ ভেঞ্চারে ক্রিয়েটিভ এক্সিকিউটিভ পদে নিয়োগ, আবেদন ১০ ডিসেম্বর পর্যন্ত

আকিজ ভেঞ্চার লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ক্রিয়েটিভ বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেওয়া হবে।…

কাজী ফার্মস গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ, আবেদন ২ ডিসেম্বর পর্যন্ত
চাকরি

কাজী ফার্মস গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ, আবেদন ২ ডিসেম্বর পর্যন্ত

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কাজী ফার্মস গ্রুপ। প্রতিষ্ঠানটি তাদের বিআইএম অ্যান্ড ডিজাইন কো-অর্ডিনেশন বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে ক…

সিলেট সিভিল সার্জনের কার্যালয়ে ১৭৮ পদে নিয়োগ, আবেদন শুরু ২৬ নভেম্বর
চাকরি

সিলেট সিভিল সার্জনের কার্যালয়ে ১৭৮ পদে নিয়োগ, আবেদন শুরু ২৬ নভেম্বর

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে সিলেট সিভিল সার্জনের কার্যালয় ও এর নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানগুলোয় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠা…

চাকরি

জামালপুরে আর্ন প্রকল্পের কর্মশালা: তিন উপজেলায় ৭ হাজার ৯৮০ তরুণের দক্ষতা উন্নয়নের লক্ষ্য

যুবদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বানের মধ্য দিয়ে জামালপুরে ইকোনমিক অ্যাকসেলারেশন অ্যান্ড রে…