…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

পদ্মা এক্সপ্রেসের ছাদ থেকে ফেলে হত্যা: মলম পার্টির চার সদস্যকে আব্দুলপুর থেকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
পদ্মা এক্সপ্রেসের ছাদ থেকে ফেলে হত্যা: মলম পার্টির চার সদস্যকে আব্দুলপুর থেকে গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে এক যাত্রীর সর্বস্ব ছিনিয়ে নিয়ে তাঁকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ মলম পার্টির বিরুদ্ধে। ওই যাত্রীর মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে ঈশ্বরদী রেলওয়ে থানা-পুলিশ (জিআরপি)।

মঙ্গলবার সকালে আব্দুলপুর জংশন স্টেশন থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

নিহত যাত্রীর নাম মো. মোনারুল ইসলাম। তিনি পাবনার টেবুনিয়া ঘরনাপাড়া গ্রামের নওশের আলীর ছেলে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের সাবদুল রহমানের মেয়ে মোছা. লিজা খাতুন, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মৃত মোজাফফর আলীর ছেলে মো. আব্দুর রহিম, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মো. আবরাঘ আলীর ছেলে মো. মরশেদ আলী এবং নেত্রকোনার দুর্গাপুর উপজেলার রহুল আমিনের ছেলে মো. হৃদয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার দিবাগত রাতে মোনারুল ইসলাম ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে পদ্মা এক্সপ্রেস ট্রেনের ছাদে উঠে রাজশাহীর উদ্দেশে রওনা হন।

রাত সাড়ে ১২টার দিকে ট্রেনটি গাজীপুরের কালিয়াকৈরের হাইটেক পার্ক এলাকায় পৌঁছালে ছাদে থাকা কয়েকজন সংঘবদ্ধ মলম পার্টির কবলে পড়েন। এ সময় তাঁদের মধ্যে ধস্তাধস্তি হয়।

একপর্যায়ে চক্রের সদস্যরা মোনারুলের কাছে থাকা টাকা-পয়সাসহ মূল্যবান জিনিসপত্র ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে তাঁকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।

ঘটনার পর আব্দুলপুর রেলওয়ে স্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন অভিযুক্ত চারজন। তাঁদের গতিবিধি সন্দেহজনক মনে হলে ঈশ্বরদী রেলওয়ে পুলিশের সদস্যরা তাঁদের জিজ্ঞাসাবাদ করেন।

একপর্যায়ে তাঁরা ওই যাত্রীর সর্বস্ব ছিনতাই এবং ট্রেন থেকে ফেলে দেওয়ার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।

ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, প্রাথমিক তথ্য ও জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ওসি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

রাজশাহীর পুঠিয়ায় কারাগারে থাকা সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদের বাড়িতে হামলা, লুটের পর আগুন
আইন ও অপরাধ

রাজশাহীর পুঠিয়ায় কারাগারে থাকা সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদের বাড়িতে হামলা, লুটের পর আগুন

রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ-নয়াপাড়া গ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সামাদের বাড…

মোহাম্মদপুরে ট্রাকচালক হোসেন হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পেছাল, নতুন তারিখ ৭ ডিসেম্বর
আইন ও অপরাধ

মোহাম্মদপুরে ট্রাকচালক হোসেন হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পেছাল, নতুন তারিখ ৭ ডিসেম্বর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ট্রাকচালক মো. হোসেন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধা…

ঢাকায় এক দিনে ট্রাফিক আইনে ৪ হাজার ১৯১ মামলা, সবচেয়ে বেশি গুলশানে
আইন ও অপরাধ

ঢাকায় এক দিনে ট্রাফিক আইনে ৪ হাজার ১৯১ মামলা, সবচেয়ে বেশি গুলশানে

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৯১টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই সময়ে ৭৯০টি গাড়ি ডাম্পি…

হেমায়েতপুরে মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাঁদানে গ্যাসে ছত্রভঙ্গ; আশুলিয়ায় ৪১ কারখানায় উৎপাদন বন্ধ
আইন ও অপরাধ

হেমায়েতপুরে মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাঁদানে গ্যাসে ছত্রভঙ্গ; আশুলিয়ায় ৪১ কারখানায় উৎপাদন বন্ধ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ তিন দফা দাবিতে ঢাকার সাভারের হেমায়েতপুরে আবারও বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকেরা। বুধবার সকালে সড়ক অবরোধের চেষ্ট…