…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

ফাঁস হওয়া পরিসংখ্যানের বিশ্লেষণ: ইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনার সংখ্যা ৭ লাখ ২০ হাজার ছাড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক
ফাঁস হওয়া পরিসংখ্যানের বিশ্লেষণ: ইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনার সংখ্যা ৭ লাখ ২০ হাজার ছাড়িয়েছে
ছবি: সংগৃহীত

ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় ৭ লাখ ২০ হাজার রুশ সেনা নিহত হয়েছেন। ফাঁস হওয়া সরকারি পরিসংখ্যান বিশ্লেষণ করে রাশিয়ার স্বাধীন সংবাদমাধ্যম মিডিয়াজোনা ও মেদুজা এ তথ্য প্রকাশ করেছে। তাদের হিসাবে, যুদ্ধের গত চার বছরে গড়ে প্রতি চার মিনিটে একজন রুশ সেনার মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত দুই সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গত সেপ্টেম্বরের শেষ নাগাদ রাশিয়ার পরিসংখ্যান ব্যুরো রসস্ট্যাটের হিসাবে ৪ লাখ ৯০ হাজার রুশ সেনার মৃত্যুর তথ্য নিশ্চিত হয়েছে। তবে মৃত্যুর তথ্য নথিভুক্ত করতে বিলম্ব এবং নিখোঁজ সেনাদের হিসাব যুক্ত করলে নিহতের সংখ্যা ৭ লাখ ২০ হাজার ছাড়িয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, মৃত্যুর তারিখ ও মৃত্যুনিবন্ধনের তারিখের মধ্যকার ব্যবধান এবং নিখোঁজ সেনাদের স্বজনদের দেওয়া তথ্য বিশ্লেষণ করে আরও প্রায় ২ লাখ ৩০ হাজার অপ্রকাশিত মৃত্যুর হিসাব পাওয়া গেছে। এ ছাড়া ২০২৩ সাল থেকে মিডিয়াজোনা নিখোঁজ সেনাদের একটি তালিকা সংরক্ষণ করছে, যাতে প্রায় ১ লাখ ৬০ হাজার সেনার নাম রয়েছে। সংবাদমাধ্যমটির দাবি, নিখোঁজদের মধ্যে মাত্র ১০ শতাংশের বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে।

এই প্রাণহানির সংখ্যা ১৯৮০-এর দশকে আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের যুদ্ধ এবং ১৯৯০-এর দশক ও ২০০০-এর দশকের শুরুর দিকের দুই চেচেন যুদ্ধে রাশিয়ার সম্মিলিত প্রাণহানিকেও ছাড়িয়ে গেছে। যুদ্ধের প্রাণহানির প্রকৃত চিত্র গোপন রাখতে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছে ক্রেমলিন।

২০২৫ সালে রসস্ট্যাট জনসংখ্যাবিষয়ক পরিসংখ্যান প্রকাশ বন্ধ করে দেয়। চলতি মাসের শুরুতে ইউক্রেনপন্থী হ্যাকার গোষ্ঠী সাইবার পার্টিজানস অব বেলারুশ ও সাইলেন্ট ক্রো রসস্ট্যাটের সার্ভারে প্রবেশ করে তথ্য হাতিয়ে নেয়। পরে এসব তথ্য বিশ্লেষণ করে মিডিয়াজোনা ও মেদুজা। তবে ফাঁস হওয়া পরিসংখ্যানের সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি সিএনএন।

ফাঁস হওয়া তথ্যে দেখা গেছে, রাশিয়ায় হৃদ্‌রোগ, কোভিড-১৯ এবং স্ট্রোকসহ রক্তনালির বিভিন্ন রোগের পর মৃত্যুর চতুর্থ প্রধান কারণ হয়ে উঠেছে ইউক্রেন যুদ্ধ। হতাহতের সংখ্যাও অঞ্চলভেদে সমান নয়; দরিদ্র অঞ্চল ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে প্রাণহানির হার তুলনামূলক বেশি।

এদিকে নেস্ট সেন্টারের বিশ্লেষণে ইউক্রেনে নিহত ৬ হাজার ৯৪৭ জন বিদেশি নাগরিকের তথ্য পাওয়া গেছে। তাঁদের অধিকাংশই কাজাখস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান ও তুর্কমিনিস্তানের নাগরিক।

যুদ্ধের প্রভাবে রাশিয়ায় পুরুষদের গড় আয়ুও কমেছে। ২০২৫ সালে তা দাঁড়িয়েছে ৬৫ দশমিক ৩ বছরে, যা ২০১৯ সালের তুলনায় ৩ দশমিক ১ বছর কম। বিপরীতে নারীদের গড় আয়ু বেড়ে রেকর্ড ৭৯ দশমিক ৩ বছরে পৌঁছেছে।

অন্যদিকে ইউক্রেনও আনুষ্ঠানিকভাবে সেনা হতাহতের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করে না। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) জুলাইয়ের এক গবেষণায় বলা হয়, ইউক্রেনের সামরিক হতাহতের সংখ্যা ৫ লাখ ২৫ হাজার থেকে ৬ লাখ ২৫ হাজারের মধ্যে; এর মধ্যে নিহতের সংখ্যা ১ লাখ ২৫ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার।

কার্নেগি রাশিয়া ইউরেশিয়া সেন্টারের জ্যেষ্ঠ গবেষক আলেক্সান্ডার বাউনভের মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউক্রেন যুদ্ধই রাশিয়ার সবচেয়ে প্রাণঘাতী সংঘাত। তাঁর ধারণা, রাশিয়া ও ইউক্রেন মিলিয়ে নিহতের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যেতে পারে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

গাজার শাতি শিবিরে ইসরায়েলি হামলায় নিরাপত্তা কর্মকর্তা মুহাম্মদ আবু আল-আউফ স্ত্রী ও দুই মেয়েসহ নিহত

গাজায় ইসরায়েলি বিমান হামলায় একজন জ্যেষ্ঠ ফিলিস্তিনি নিরাপত্তা কর্মকর্তা তাঁর স্ত্রী ও দুই মেয়েসহ নিহত হয়েছেন বলে উপত্যকাটির স্বরাষ্ট্র মন্ত্রণালয…

প্রিন্স উইলিয়াম ও কেটের গ্রামের বাড়িতে অনুপ্রবেশের ঘটনায় দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ
আন্তর্জাতিক

প্রিন্স উইলিয়াম ও কেটের গ্রামের বাড়িতে অনুপ্রবেশের ঘটনায় দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ

পূর্ব ইংল্যান্ডের স্যান্ড্রিংহাম এস্টেটে সন্দেহজনক তৎপরতার খবর পাওয়ার পর দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। প্রিন্স উইলিয়াম ও কেটের গ্রামের বা…

আন্তর্জাতিক

পেরুর উপকূলে শক্তিশালী ঢেউয়ের আঘাতে ক্ষতিগ্রস্ত অবকাঠামো, সাময়িকভাবে বন্ধ ডজনখানেক বন্দর

পেরুর উপকূলে শক্তিশালী ঢেউ আছড়ে পড়ে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পর দেশটির কর্তৃপক্ষ সাময়িকভাবে ডজনখানেক বন্দর বন্ধ করে দিয়েছে।…

রক্ষণাবেক্ষণে ২৫ দিন বন্ধ থাকবে আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াটের ইউনিট
আন্তর্জাতিক

রক্ষণাবেক্ষণে ২৫ দিন বন্ধ থাকবে আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াটের ইউনিট

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট ২৫ দিনের জন্য বন্ধ হচ্ছে। আজ বুধবার মধ্যরাত…