…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

শেখ হাসিনা স্বেচ্ছায় না ফিরলে প্রত্যর্পণের উদ্যোগ, প্রয়োজনে ইন্টারপোলের সহায়তা: দুদক

নিজস্ব প্রতিবেদক
শেখ হাসিনা স্বেচ্ছায় না ফিরলে প্রত্যর্পণের উদ্যোগ, প্রয়োজনে ইন্টারপোলের সহায়তা: দুদক
ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বেচ্ছায় দেশে ফিরে দুর্নীতির মামলাগুলো মোকাবিলা না করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাঁকে প্রত্যর্পণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রয়োজনে তাঁকে গ্রেপ্তারে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহায়তা নেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক সচিব সাইদুর রহমান খান এসব কথা বলেন।

দুদক সচিব বলেন, তাঁরা আইনি প্রক্রিয়ার মধ্যে আছেন। শেখ হাসিনা আইনিভাবে মামলাগুলো মোকাবিলা করবেন—এটাই তাঁদের প্রত্যাশা। তিনি ফিরে এসে মামলাগুলো মোকাবিলা করবেন বলে তাঁরা আশা করেন। কিন্তু তিনি আইনি মোকাবিলায় না এলে তাঁকে আইনগতভাবে ফেরানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যে প্রক্রিয়া অনুসরণ করা দরকার, তা অবলম্বন করা হবে।

সাইদুর রহমান খান বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। এ ক্ষেত্রে গ্রেপ্তারে ইন্টারপোলের সহায়তা নেওয়ার বিষয়টি বিবেচনায় থাকলেও এ ধরনের উদ্যোগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেই নিতে হবে।

তিনি আরও বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে আইনি পদক্ষেপের বিষয়ে আদালতে সাক্ষ্য-প্রমাণসহ আবেদন জানানো হবে। গ্রেপ্তার, বিচারের মুখোমুখি করা এবং পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়ে আদালত আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। দুদকের পক্ষ থেকে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ উপস্থাপন করে আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

দুদক সচিব বলেন, এ বিষয়ে তাঁরা আইনগতভাবে আদালতের কাছে যাবেন এবং যেসব সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করার কথা, সেগুলো উপস্থাপন করবেন। দুদকের কাছে ব্যক্তি কোনো বিষয় নয়—সবার জন্য আইন সমভাবে প্রয়োগ হবে বলেও তিনি মন্তব্য করেন।

এদিকে ভারতে অবস্থানরত শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন তাঁর এক মুখপাত্র। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া বক্তব্যে তিনি এ তথ্য জানান।

মুখপাত্রের দাবি, দুই বছরের বেশি সময় ধরে ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বিজয় দিবসকে সামনে রেখে দেশে ফেরার তারিখ হিসেবে ১৬ ডিসেম্বর নির্ধারণ করেছেন। তবে বাংলাদেশ সরকার জানিয়েছে, শেখ হাসিনা কেবল প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই দেশে ফিরতে পারেন।

নির্বাসনে যাওয়ার পর এই প্রথম দেশে ফেরার সুনির্দিষ্ট তারিখের কথা জানালেন শেখ হাসিনা। তাঁর দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা এবং চলতি মাসের শুরুতে নতুন পাসপোর্ট ও অন্যান্য নথিপত্রের জন্য তাঁর আবেদন করার প্রেক্ষাপটে এই ঘোষণা এসেছে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে সামরিক বিমানে করে ভারতে যান শেখ হাসিনা। পরবর্তী সময়ে তাঁর পাসপোর্টসহ অন্যান্য নথিপত্র বাতিল করা হয়। সেসব নথিপত্র ফিরে পাওয়ার আবেদনের পাশাপাশি রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে দেশে ফেরার ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি।

ক্ষমতার পরিবর্তনের পর শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। শেখ পরিবারের সদস্যদের বিরুদ্ধে সংস্থাটি মোট ২৪টি মামলা করেছে। এর মধ্যে সাতটি মামলার চার্জশিট দিয়েছে দুদক। বাকি ১৭টি মামলা রয়েছে তদন্ত পর্যায়ে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

সাত জেলায় পুলিশ সুপার পদে রদবদল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
আইন ও অপরাধ

সাত জেলায় পুলিশ সুপার পদে রদবদল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি

সাত জেলায় পুলিশ সুপার (এসপি) পদে রদবদল আনা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।…

অন্যের নামে ৩৮ বছর বিজিবিতে চাকরি: আকবর আলীকে ১৩ বছরের কারাদণ্ড, সুদসহ বেতন-ভাতা ফেরতের নির্দেশ
আইন ও অপরাধ

অন্যের নামে ৩৮ বছর বিজিবিতে চাকরি: আকবর আলীকে ১৩ বছরের কারাদণ্ড, সুদসহ বেতন-ভাতা ফেরতের নির্দেশ

অন্যের নাম ব্যবহার করে জাল-জালিয়াতির মাধ্যমে ৩৮ বছর বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি, তৎকালীন বিডিআর) চাকরি করার অপরাধে আকবর আলী নামে এক ব্যক্তিকে ১৩ ব…

অভিযানের মধ্যেই পুলিশ কর্মকর্তাকে হোয়াটসঅ্যাপে ফোন সন্ত্রাসী রায়হানের: ‘আপনার গাড়ির পাশ দিয়েই সাইকেল চালিয়ে চলে গেছি’
আইন ও অপরাধ

অভিযানের মধ্যেই পুলিশ কর্মকর্তাকে হোয়াটসঅ্যাপে ফোন সন্ত্রাসী রায়হানের: ‘আপনার গাড়ির পাশ দিয়েই সাইকেল চালিয়ে চলে গেছি’

চট্টগ্রামের ফটিকছড়িতে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত রায়হান আলমকে ধরতে পুলিশের অভিযান চলার মধ্যেই জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ তারেক আজ…

মির্জাপুরে উয়ার্শী ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম গ্রেপ্তার
আইন ও অপরাধ

মির্জাপুরে উয়ার্শী ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সভাপতি জহিরুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) সকালে…