…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

ভোলার মেঘনায় স্পিডবোটে তল্লাশি, ৩১ কেজি গাঁজা ও হুইস্কিসহ একজন আটক

নিজস্ব প্রতিবেদক

ভোলা সদর থানার ইলিশার মাঝের চরসংলগ্ন মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ৩১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১০ পিস রয়্যাল স্ট্যাগ হুইস্কিসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মেঘনা নদী হয়ে মাদকের একটি বড় চালান ভোলায় প্রবেশ করবে। এর পরিপ্রেক্ষিতে ওই এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম বাড়ানো হয়।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোমবার বেলা ১১টায় কোস্ট গার্ড বেইস ভোলা ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি সন্দেহজনক স্পিডবোটে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে প্রায় ১২ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের ৩১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১০ পিস রয়্যাল স্ট্যাগ হুইস্কি পাওয়া যায়। ঘটনাস্থল থেকে একজন মাদক কারবারিকে আটক করা হয়।

সুমন আল মুকিত বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

জব্দ করা গাঁজা, হুইস্কি ও আটক ব্যক্তির বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে কোস্ট গার্ড জানিয়েছে।

মিডিয়া কর্মকর্তা আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

সাত জেলায় পুলিশ সুপার পদে রদবদল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
আইন ও অপরাধ

সাত জেলায় পুলিশ সুপার পদে রদবদল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি

সাত জেলায় পুলিশ সুপার (এসপি) পদে রদবদল আনা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।…

অন্যের নামে ৩৮ বছর বিজিবিতে চাকরি: আকবর আলীকে ১৩ বছরের কারাদণ্ড, সুদসহ বেতন-ভাতা ফেরতের নির্দেশ
আইন ও অপরাধ

অন্যের নামে ৩৮ বছর বিজিবিতে চাকরি: আকবর আলীকে ১৩ বছরের কারাদণ্ড, সুদসহ বেতন-ভাতা ফেরতের নির্দেশ

অন্যের নাম ব্যবহার করে জাল-জালিয়াতির মাধ্যমে ৩৮ বছর বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি, তৎকালীন বিডিআর) চাকরি করার অপরাধে আকবর আলী নামে এক ব্যক্তিকে ১৩ ব…

অভিযানের মধ্যেই পুলিশ কর্মকর্তাকে হোয়াটসঅ্যাপে ফোন সন্ত্রাসী রায়হানের: ‘আপনার গাড়ির পাশ দিয়েই সাইকেল চালিয়ে চলে গেছি’
আইন ও অপরাধ

অভিযানের মধ্যেই পুলিশ কর্মকর্তাকে হোয়াটসঅ্যাপে ফোন সন্ত্রাসী রায়হানের: ‘আপনার গাড়ির পাশ দিয়েই সাইকেল চালিয়ে চলে গেছি’

চট্টগ্রামের ফটিকছড়িতে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত রায়হান আলমকে ধরতে পুলিশের অভিযান চলার মধ্যেই জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ তারেক আজ…

মির্জাপুরে উয়ার্শী ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম গ্রেপ্তার
আইন ও অপরাধ

মির্জাপুরে উয়ার্শী ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সভাপতি জহিরুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) সকালে…