…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

তুরস্কে প্রশিক্ষণ ফ্লাইটে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত পাঁচ সেনাসদস্য

নিজস্ব প্রতিবেদক

তুরস্কে প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে বিমানবাহিনীর একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ সেনাসদস্য নিহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে বিমানবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে এবং এতে ‘আমাদের পাঁচ বীর সহযোদ্ধা প্রাণ হারিয়েছেন’। এর আগে মন্ত্রণালয় জানিয়েছিল, প্রশিক্ষণ অভিযানের সময় বিমানবাহিনীর এএস-৫৩২ মডেলের একটি হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছে।

বিধ্বস্ত হেলিকপ্টারটি উড্ডয়ন করেছিল ইস্তাম্বুল ও আঙ্কারার মধ্যবর্তী এসকিশেহিরের একটি সামরিক ঘাঁটি থেকে। টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে তেপেবাশি জেলার কাছাকাছি একটি বিস্তীর্ণ খোলা প্রান্তরে জরুরি উদ্ধারকারী যানবাহন দেখা গেছে।

এএস-৫৩২ কুগার ফ্রান্সে তৈরি একটি সামরিক পরিবহন হেলিকপ্টার, যা মূলত সেনাসদস্যদের পরিবহনে ব্যবহৃত হয়।

এই দুর্ঘটনা ঘটল মাত্র ১২ দিনের ব্যবধানে। এর আগে গত ১২ নভেম্বর তুরস্কের পূর্বাঞ্চলে একটি এস-৭০ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার সেনাসদস্য নিহত হন। ওই দুর্ঘটনার কারণ সম্পর্কে কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী রয়েছে তুরস্কের। সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে ইরাক ও সিরিয়ায় দেশটির সেনাসদস্য মোতায়েন রয়েছে।

এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালে তুরস্ক সরকার ও কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) মধ্যে শান্তি প্রক্রিয়া শুরুর মধ্য দিয়ে দীর্ঘদিনের কুর্দি বিদ্রোহের অবসান ঘটে। এরপর থেকে নিজ ভূখণ্ডে সশস্ত্র সংঘাতে জড়িত নেই দেশটির সেনাবাহিনী।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

গাজার শাতি শিবিরে ইসরায়েলি হামলায় নিরাপত্তা কর্মকর্তা মুহাম্মদ আবু আল-আউফ স্ত্রী ও দুই মেয়েসহ নিহত

গাজায় ইসরায়েলি বিমান হামলায় একজন জ্যেষ্ঠ ফিলিস্তিনি নিরাপত্তা কর্মকর্তা তাঁর স্ত্রী ও দুই মেয়েসহ নিহত হয়েছেন বলে উপত্যকাটির স্বরাষ্ট্র মন্ত্রণালয…

প্রিন্স উইলিয়াম ও কেটের গ্রামের বাড়িতে অনুপ্রবেশের ঘটনায় দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ
আন্তর্জাতিক

প্রিন্স উইলিয়াম ও কেটের গ্রামের বাড়িতে অনুপ্রবেশের ঘটনায় দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ

পূর্ব ইংল্যান্ডের স্যান্ড্রিংহাম এস্টেটে সন্দেহজনক তৎপরতার খবর পাওয়ার পর দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। প্রিন্স উইলিয়াম ও কেটের গ্রামের বা…

আন্তর্জাতিক

পেরুর উপকূলে শক্তিশালী ঢেউয়ের আঘাতে ক্ষতিগ্রস্ত অবকাঠামো, সাময়িকভাবে বন্ধ ডজনখানেক বন্দর

পেরুর উপকূলে শক্তিশালী ঢেউ আছড়ে পড়ে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পর দেশটির কর্তৃপক্ষ সাময়িকভাবে ডজনখানেক বন্দর বন্ধ করে দিয়েছে।…

রক্ষণাবেক্ষণে ২৫ দিন বন্ধ থাকবে আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াটের ইউনিট
আন্তর্জাতিক

রক্ষণাবেক্ষণে ২৫ দিন বন্ধ থাকবে আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াটের ইউনিট

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট ২৫ দিনের জন্য বন্ধ হচ্ছে। আজ বুধবার মধ্যরাত…