…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

যশোরের মনিরামপুরে বিএনপি নেতা রিপনকে লক্ষ্য করে চারটি হাতবোমা নিক্ষেপের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
যশোরের মনিরামপুরে বিএনপি নেতা রিপনকে লক্ষ্য করে চারটি হাতবোমা নিক্ষেপের অভিযোগ
ছবি: সংগৃহীত

যশোরের মনিরামপুরে বিএনপি নেতা আহসান হাবিব রিপনকে লক্ষ্য করে চারটি হাতবোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার চন্ডিপুর ভানুর মোড়ে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহসান হাবিব রিপন মনিরামপুর থানা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঝাঁপা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক।

রিপন বলেন, রাতে মনিরামপুর বাজারে থানা বিএনপির সাধারণ সম্পাদকের সঙ্গে দেখা করে বাড়ির সামনের মোড়ে একটি চায়ের দোকানে বসে ছিলেন তিনি। তাঁর সঙ্গে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইকরামুল হোসেনসহ দলের কয়েকজন নেতা-কর্মী ছিলেন।

রিপনের ভাষ্য, দোকান বন্ধ হওয়ার আগমুহূর্তে রাজগঞ্জ বাজারের দিক থেকে দুটি মোটরসাইকেল তাঁদের সামনে দিয়ে মনিরামপুর বাজারের দিকে যায়। মিনিট দুয়েক পর মোটরসাইকেল দুটি ফিরে এসে তাঁদের লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে।

রিপন বলেন, ‘আমাদের থেকে দুই-তিন হাত দূরত্বে বিকট শব্দে তিনটি বোমা বিস্ফোরিত হয়। এ সময় আমরা আতঙ্কে দোকানের আরও ভেতরের দিকে ঢুকে পড়ি। শব্দ পেয়ে আশপাশের লোকজন ছুটে আসার পর আমরা বেরিয়ে এসে মোটরসাইকেল দুটিকে ধাওয়া করি। ততক্ষণে মোটরসাইকেল দুটি পালিয়ে যায়।’

তিনি আরও বলেন, দুটো মোটরসাইকেলে চারজন ছিল এবং তারা মোটরসাইকেলের ওপর বসে বোমা ছুড়েছে। তিনটি বোমা ফুটেছে। আজ সকালে লোকজন ঘটনাস্থলের পাশে একটি অবিস্ফোরিত বোমা পড়ে থাকতে দেখেছেন বলেও জানান তিনি।

সন্দেহভাজনদের বিষয়ে রিপন বলেন, তিনি ঝাঁপা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হওয়ায় তাঁর প্রতিপক্ষ রয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনই বলতে চান না তিনি। এ ঘটনায় থানায় গিয়ে আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।

ঘটনার খবর পেয়ে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার অংশবিশেষ জব্দ করা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

সাত জেলায় পুলিশ সুপার পদে রদবদল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
আইন ও অপরাধ

সাত জেলায় পুলিশ সুপার পদে রদবদল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি

সাত জেলায় পুলিশ সুপার (এসপি) পদে রদবদল আনা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।…

অন্যের নামে ৩৮ বছর বিজিবিতে চাকরি: আকবর আলীকে ১৩ বছরের কারাদণ্ড, সুদসহ বেতন-ভাতা ফেরতের নির্দেশ
আইন ও অপরাধ

অন্যের নামে ৩৮ বছর বিজিবিতে চাকরি: আকবর আলীকে ১৩ বছরের কারাদণ্ড, সুদসহ বেতন-ভাতা ফেরতের নির্দেশ

অন্যের নাম ব্যবহার করে জাল-জালিয়াতির মাধ্যমে ৩৮ বছর বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি, তৎকালীন বিডিআর) চাকরি করার অপরাধে আকবর আলী নামে এক ব্যক্তিকে ১৩ ব…

অভিযানের মধ্যেই পুলিশ কর্মকর্তাকে হোয়াটসঅ্যাপে ফোন সন্ত্রাসী রায়হানের: ‘আপনার গাড়ির পাশ দিয়েই সাইকেল চালিয়ে চলে গেছি’
আইন ও অপরাধ

অভিযানের মধ্যেই পুলিশ কর্মকর্তাকে হোয়াটসঅ্যাপে ফোন সন্ত্রাসী রায়হানের: ‘আপনার গাড়ির পাশ দিয়েই সাইকেল চালিয়ে চলে গেছি’

চট্টগ্রামের ফটিকছড়িতে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত রায়হান আলমকে ধরতে পুলিশের অভিযান চলার মধ্যেই জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ তারেক আজ…

মির্জাপুরে উয়ার্শী ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম গ্রেপ্তার
আইন ও অপরাধ

মির্জাপুরে উয়ার্শী ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সভাপতি জহিরুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) সকালে…