…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

পল্টনে আওয়ামী লীগ নেতা জাভেদ দিদারকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পল্টন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১০টার দিকে জাভেদ দিদার নামের ওই নেতাকে অনুসারীদের নিয়ে আটক করেন নয়ন। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশে দেওয়ার আগে আটক ওই নেতাকে সেদ্ধ ডিম, পানি ও কফি খেতে দেন নয়ন। পুরো ঘটনার একটি ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেছেন তিনি; পোস্টে ঘটনার সময় ও স্থানও উল্লেখ করেছেন তিনি।

ভিডিওতে দেখা যায়, নেতা-কর্মীদের নিয়ে জাভেদ দিদারকে আটকের পর তাঁর পরিচয় ও সেখানে অবস্থানের কারণ জানতে চান নয়ন।

একপর্যায়ে জাভেদ নিজেকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক বলে পরিচয় দেন।

এরপর নয়ন বলেন, তিনি একটি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক; তাঁকে আটকের পর ডিম খাওয়ানো হচ্ছে। এ সময় তাঁর সঙ্গে থাকা একজন একটি সেদ্ধ ডিম এগিয়ে দেন।

প্রথমে ডিম খেতে অস্বীকৃতি জানান জাভেদ। পরে নয়ন তাঁকে বলেন, ‘আপনিও খান, আমিও খাই।’ এরপর জাভেদ ও নয়ন দুজনই ডিম খান। এভাবে জাভেদকে দুটি সেদ্ধ ডিম খেতে দেওয়া হয়।

ডিম খাওয়া শেষে সঙ্গে থাকা একজনকে পানির বোতল আনতে বলেন নয়ন। পরে আটক ওই নেতাকে পানি ও কফিও খেতে দেওয়া হয়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

মোহাম্মদপুরে ট্রাকচালক হোসেন হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পেছাল, নতুন তারিখ ৭ ডিসেম্বর
আইন ও অপরাধ

মোহাম্মদপুরে ট্রাকচালক হোসেন হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পেছাল, নতুন তারিখ ৭ ডিসেম্বর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ট্রাকচালক মো. হোসেন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধা…

ঢাকায় এক দিনে ট্রাফিক আইনে ৪ হাজার ১৯১ মামলা, সবচেয়ে বেশি গুলশানে
আইন ও অপরাধ

ঢাকায় এক দিনে ট্রাফিক আইনে ৪ হাজার ১৯১ মামলা, সবচেয়ে বেশি গুলশানে

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৯১টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই সময়ে ৭৯০টি গাড়ি ডাম্পি…

হেমায়েতপুরে মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাঁদানে গ্যাসে ছত্রভঙ্গ; আশুলিয়ায় ৪১ কারখানায় উৎপাদন বন্ধ
আইন ও অপরাধ

হেমায়েতপুরে মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাঁদানে গ্যাসে ছত্রভঙ্গ; আশুলিয়ায় ৪১ কারখানায় উৎপাদন বন্ধ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ তিন দফা দাবিতে ঢাকার সাভারের হেমায়েতপুরে আবারও বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকেরা। বুধবার সকালে সড়ক অবরোধের চেষ্ট…

রাজশাহীর পুঠিয়ায় কারাগারে থাকা সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদের বাড়িতে হামলা, লুটের পর আগুন
আইন ও অপরাধ

রাজশাহীর পুঠিয়ায় কারাগারে থাকা সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদের বাড়িতে হামলা, লুটের পর আগুন

রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ-নয়াপাড়া গ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সামাদের বাড…