…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিমে গভীর সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান: ৫ ট্রলিং বোটসহ ১০১ জেলে আটক, জব্দ ১৩ হাজার কেজি মাছ

নিজস্ব প্রতিবেদক
সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিমে গভীর সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান: ৫ ট্রলিং বোটসহ ১০১ জেলে আটক, জব্দ ১৩ হাজার কেজি মাছ
ছবি: সংগৃহীত

সেন্টমার্টিন দ্বীপের প্রায় ২০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে গভীর সমুদ্রে অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ১০১ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। অভিযানে জব্দ করা হয়েছে ২৮টি ট্রলিং জাল ও ১৩ হাজার ২০০ কেজি সামুদ্রিক মাছ।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত গতকাল মঙ্গলবার দিবাগত রাতে অভিযান ও আটকের বিষয়টি নিশ্চিত করেন।

কোস্ট গার্ড সূত্র জানায়, সোমবার সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন গভীর সমুদ্রে ‘অপারেশন কোরাল দ্বীপ’-এর আওতায় বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ডের জাহাজ অপূর্ব বাংলা। সমুদ্রের মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধভাবে সামুদ্রিক মাছ আহরণ প্রতিরোধে এই অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে সন্দেহজনকভাবে মাছ আহরণরত পাঁচটি আর্টিসানাল ট্রলিং বোট শনাক্ত করেন কোস্ট গার্ডের সদস্যরা। পরে বোটগুলো জব্দ করে তল্লাশি চালিয়ে ২৮টি ট্রলিং জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ পাওয়া যায়।

কোস্ট গার্ড জানিয়েছে, প্রাথমিকভাবে জব্দ করা মাছের পরিমাণ ১৩ হাজার ২০০ কেজি। অবৈধ ট্রলিংয়ের মাধ্যমে সামুদ্রিক মৎস্যসম্পদ আহরণের অভিযোগে বোটগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বলেন, জব্দ করা পাঁচটি ট্রলিং বোট, ২৮টি ট্রলিং জাল, ১৩ হাজার ২০০ কেজি সামুদ্রিক মাছ এবং আটক ১০১ জেলেকে নিয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

দেশের সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষা, অবৈধ মাছ আহরণ বন্ধ এবং সমুদ্রের জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

সাত জেলায় পুলিশ সুপার পদে রদবদল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
আইন ও অপরাধ

সাত জেলায় পুলিশ সুপার পদে রদবদল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি

সাত জেলায় পুলিশ সুপার (এসপি) পদে রদবদল আনা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।…

অন্যের নামে ৩৮ বছর বিজিবিতে চাকরি: আকবর আলীকে ১৩ বছরের কারাদণ্ড, সুদসহ বেতন-ভাতা ফেরতের নির্দেশ
আইন ও অপরাধ

অন্যের নামে ৩৮ বছর বিজিবিতে চাকরি: আকবর আলীকে ১৩ বছরের কারাদণ্ড, সুদসহ বেতন-ভাতা ফেরতের নির্দেশ

অন্যের নাম ব্যবহার করে জাল-জালিয়াতির মাধ্যমে ৩৮ বছর বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি, তৎকালীন বিডিআর) চাকরি করার অপরাধে আকবর আলী নামে এক ব্যক্তিকে ১৩ ব…

অভিযানের মধ্যেই পুলিশ কর্মকর্তাকে হোয়াটসঅ্যাপে ফোন সন্ত্রাসী রায়হানের: ‘আপনার গাড়ির পাশ দিয়েই সাইকেল চালিয়ে চলে গেছি’
আইন ও অপরাধ

অভিযানের মধ্যেই পুলিশ কর্মকর্তাকে হোয়াটসঅ্যাপে ফোন সন্ত্রাসী রায়হানের: ‘আপনার গাড়ির পাশ দিয়েই সাইকেল চালিয়ে চলে গেছি’

চট্টগ্রামের ফটিকছড়িতে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত রায়হান আলমকে ধরতে পুলিশের অভিযান চলার মধ্যেই জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ তারেক আজ…

মির্জাপুরে উয়ার্শী ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম গ্রেপ্তার
আইন ও অপরাধ

মির্জাপুরে উয়ার্শী ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সভাপতি জহিরুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) সকালে…