চুয়াডাঙ্গায় বিলের পাহারাদার বদর উদ্দিনকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গায় বদর উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি বিলের পাহারাদার হিসেবে কাজ করতেন।
বুধবার ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের কামরিয়া বিলে এই ঘটনা ঘটে।
নিহত বদর উদ্দিন গহেরপুর মাঝেরপাড়ার বাসিন্দা ছিলেন।




