…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

সেনেগালের আফকন শিরোপা ফিরিয়ে দেওয়ার রায় মানেনি মরক্কো, আপিলের ঘোষণা ফেডারেশনের

নিজস্ব প্রতিবেদক
সেনেগালের আফকন শিরোপা ফিরিয়ে দেওয়ার রায় মানেনি মরক্কো, আপিলের ঘোষণা ফেডারেশনের
ছবি: সংগৃহীত

আফ্রিকান কাপ অব নেশনসের (আফকন) শিরোপা নিয়ে সেনেগাল ও মরক্কোর বিরোধ নতুন মোড় নিয়েছে। ক্রীড়া আদালতের (সিএএস) রায়ে সেনেগালকে চ্যাম্পিয়ন হিসেবে পুনর্বহাল করার পরও সেই সিদ্ধান্ত মেনে নেয়নি মরক্কো। রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।

২০২৫ সালের আফ্রিকান কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল স্বাগতিক মরক্কো ও সেনেগাল। ম্যাচের ৯৮তম মিনিটে মরক্কো পেনাল্টি পেলে ক্ষুব্ধ হয়ে মাঠ ছেড়ে চলে যান সেনেগালের খেলোয়াড় ও কর্মকর্তারা।

ওই ঘটনায় প্রায় ১৪ মিনিট বন্ধ থাকে খেলা। পরে মাঠে ফিরে খেলা শুরু হলে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ব্রাহিম দিয়াজ। অতিরিক্ত সময়ে ১-০ গোলে জিতে শিরোপা জেতে সেনেগাল।

এর দুই মাস পর শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সেনেগালের শিরোপা কেড়ে নিয়ে মরক্কোকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ)। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্রীড়া আদালতে আপিল করে সেনেগাল ফুটবল ফেডারেশন।

মঙ্গলবার দেওয়া রায়ে সিএএফের আপিল কমিটির সিদ্ধান্ত বাতিল করে দেন ক্রীড়া আদালত এবং শৃঙ্খলা কমিটির আগের সিদ্ধান্তও নাকচ করে দেন।

ক্রীড়া আদালতের যুক্তি, রেফারি খেলা পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়ার সময় দুই দলের খেলোয়াড়েরা মাঠে ছিলেন এবং খেলতে সম্মত হয়েছিলেন। তাই বিষয়টি মাঠের খেলার সিদ্ধান্তের আওতায় পড়ে বলে আদালত মত দিয়েছেন।

তবে রায় ঘোষণার ৪৮ ঘণ্টা আগে আদালতের বিচারক উলরিখ হাসের সঙ্গে সেনেগাল ফুটবল ফেডারেশনের সভাপতির যোগাযোগের অভিযোগ তুলেছে মরক্কো।

মরক্কোর ফুটবল ফেডারেশন জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে তারা আপিল করবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

খেলা বিভাগের আরও খবর

খেলা

নেইমারকে বায়ার্নে নিতে চেয়েছিলেন গার্দিওলা, মেসিকে ফোনই করেননি

২০১২ সালে বার্সেলোনার দায়িত্ব ছেড়ে বায়ার্ন মিউনিখে যোগ দেন পেপ গার্দিওলা। কোচিং ক্যারিয়ারে তিনি জিতেছেন অসংখ্য শিরোপা। তবে তাঁর আক্ষেপ নেইমারকে দল…

ছয় পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর সফরে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল, দলে দুই নতুন মুখ
খেলা

ছয় পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর সফরে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল, দলে দুই নতুন মুখ

সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ সামনে রেখে ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ছয়টি পরিবর্তন নিয়ে গড়া এই দলে জায…

আর্জেন্টিনায় বেড়ে উঠেও হাইতির জার্সিতে বিশ্বকাপে রামোস, স্বপ্ন এখনো আলবিসেলেস্তে দল
খেলা

আর্জেন্টিনায় বেড়ে উঠেও হাইতির জার্সিতে বিশ্বকাপে রামোস, স্বপ্ন এখনো আলবিসেলেস্তে দল

আর্জেন্টিনা কিকি রামোসের কাছে অচেনা নয়। দেশটির ক্লাব ভেলেজ সার্সফিল্ডের হয়ে তিনি নিয়মিত খেলছেন। তবু বিশ্বকাপে তাঁকে দেখা গেছে অন্য এক দেশের জার্সিত…

খেলা

হাঁটুর অস্ত্রোপচারের পর ২০২৭ অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন ইয়ানিক সিনার

হাঁটুর অস্ত্রোপচার থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকায় ২০২৭ সালের অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারবেন না বিশ্বের দুই নম্বর টেনিস খেলোয়াড় ইয়ানিক সিনার। …