…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

নারী বিগ ব্যাশে ‘ফ্রি বল’ নিয়মে বল না খেলেই আউট ডটিন, পোস্ট পাকিস্তানি ক্রিকেটার জুনায়েদের

নিজস্ব প্রতিবেদক
নারী বিগ ব্যাশে ‘ফ্রি বল’ নিয়মে বল না খেলেই আউট ডটিন, পোস্ট পাকিস্তানি ক্রিকেটার জুনায়েদের
ছবি: সংগৃহীত

ক্রিকেটে ‘ফ্রি-হিট’ শব্দটির সঙ্গে অনেকেই পরিচিত—সেই বলে ব্যাটার নিশ্চিন্তে শট খেলতে পারেন। কিন্তু এবারের নারী বিগ ব্যাশ লিগে দেখা গেল উল্টো নিয়ম ‘ফ্রি বল’, যাতে বাড়তি সুযোগ পান বোলাররা। এই অদ্ভুতুড়ে নিয়ম নিয়ে পোস্ট দিয়েছেন পাকিস্তানের ক্রিকেটার জুনায়েদ খান।

নারী বিগ ব্যাশে এই নিয়মে আউট হয়েছেন মেলবোর্ন রেনেগেডসের ব্যাটার ডিয়েন্ড্রা ডটিন। নিয়ম না মেনে দেরিতে ব্যাটিংয়ে আসায় পিচ থেকে দূরে দাঁড়াতে হয়েছে ডটিনকে, আর সেই সুযোগে তাঁকে বোল্ড করে দেন ব্রিসবেন হিটের লেগস্পিনার সারাহ গ্লেন। ঘটনাটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ডটিনের আউট নিয়ে পোস্ট করেছেন জুনায়েদ খান। পাকিস্তানি বাঁহাতি পেসার লিখেছেন, নারী বিগ ব্যাশে স্টাম্প লক্ষ্য করে ফ্রি বলের নিয়ম রয়েছে। নতুন ব্যাটারদের উইকেটে পৌঁছানোর জন্য ৭৫ সেকেন্ড সময় দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে তাঁরা ক্রিজে পৌঁছাতে না পারলে তাঁদের সরে দাঁড়াতে হবে এবং বোলার স্টাম্প লক্ষ্য করে একটি ফ্রি ডেলিভারি করার সুযোগ পাবেন। বোলার সেই বলে স্টাম্পে আঘাত করতে পারলে ব্যাটার বোল্ড আউট হবেন।

মেলবোর্নের জাংশন ওভালে ম্যাচটিতে ব্রিসবেন হিটের দেওয়া ১৩৮ রানের লক্ষ্য তাড়া করছিল মেলবোর্ন রেনেগেডস। ১৫ ওভারে রেনেগেডসের রান যখন ৪ উইকেটে ৯৭, তখন ড্রেসিংরুম থেকে আসতে থাকেন ডটিন। কিন্তু নির্ধারিত ৭৫ সেকেন্ড পেরিয়ে যাওয়ায় তাঁকে বাইরে দাঁড়িয়ে থাকতে হয়। ফ্রি বলের সুযোগে গ্লেন ভেঙে দেন স্টাম্প, আর বল মোকাবিলা করার সুযোগ না পেয়েই গোল্ডেন ডাকে আউট হয়ে যান ডটিন।

২০২১–২২ মৌসুম থেকে বিগ ব্যাশে টাইমড আউটের এই ‘ফ্রি-বল’ নিয়ম কার্যকর হয়েছে। সংশোধিত আইন অনুযায়ী, কোনো ব্যাটার আউট হওয়ার পর কিংবা অবসর নিলে পরবর্তী ব্যাটারকে ৭৫ সেকেন্ডের মধ্যে প্রথম বল খেলতে প্রস্তুত হতে হবে। সেটা না হলে প্রথম বল খেলার সময় তাঁকে পিচের পাশে লেগ সাইডে স্টাম্পের লাইন থেকে কমপক্ষে ৫ মিটার দূরে দাঁড়াতে হবে, আর তখন ফাঁকা স্টাম্প লক্ষ্য করে বোলিংয়ের সুযোগ পাবেন বোলার।

ডটিন অদ্ভুতুড়ে আউটের শিকার হলেও তাঁর দল মেলবোর্ন রেনেগেডস ম্যাচটি জিতেছে। প্রথমে ব্যাটিং করে ব্রিসবেন হিট করে ৮ উইকেটে ১৩৭ রান। রেনেগেডস একেবারে শেষ বলে ৩ উইকেটের জয় নিশ্চিত করে।

অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছেন সোফি মোলিনু। তিনি ৪ ওভারে ২০ রানে নিয়েছেন ৪ উইকেট, আর ব্যাটিংয়ে ১৬ বলে করেছেন ১৮ রান।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

খেলা বিভাগের আরও খবর

খেলা

নেইমারকে বায়ার্নে নিতে চেয়েছিলেন গার্দিওলা, মেসিকে ফোনই করেননি

২০১২ সালে বার্সেলোনার দায়িত্ব ছেড়ে বায়ার্ন মিউনিখে যোগ দেন পেপ গার্দিওলা। কোচিং ক্যারিয়ারে তিনি জিতেছেন অসংখ্য শিরোপা। তবে তাঁর আক্ষেপ নেইমারকে দল…

ছয় পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর সফরে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল, দলে দুই নতুন মুখ
খেলা

ছয় পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর সফরে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল, দলে দুই নতুন মুখ

সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ সামনে রেখে ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ছয়টি পরিবর্তন নিয়ে গড়া এই দলে জায…

আর্জেন্টিনায় বেড়ে উঠেও হাইতির জার্সিতে বিশ্বকাপে রামোস, স্বপ্ন এখনো আলবিসেলেস্তে দল
খেলা

আর্জেন্টিনায় বেড়ে উঠেও হাইতির জার্সিতে বিশ্বকাপে রামোস, স্বপ্ন এখনো আলবিসেলেস্তে দল

আর্জেন্টিনা কিকি রামোসের কাছে অচেনা নয়। দেশটির ক্লাব ভেলেজ সার্সফিল্ডের হয়ে তিনি নিয়মিত খেলছেন। তবু বিশ্বকাপে তাঁকে দেখা গেছে অন্য এক দেশের জার্সিত…

খেলা

হাঁটুর অস্ত্রোপচারের পর ২০২৭ অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন ইয়ানিক সিনার

হাঁটুর অস্ত্রোপচার থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকায় ২০২৭ সালের অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারবেন না বিশ্বের দুই নম্বর টেনিস খেলোয়াড় ইয়ানিক সিনার। …