…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের ব্যাডমিন্টন টুর্নামেন্টে ২৬ বিশ্ববিদ্যালয়ের ৮৮ খেলোয়াড়

নিজস্ব প্রতিবেদক
মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের ব্যাডমিন্টন টুর্নামেন্টে ২৬ বিশ্ববিদ্যালয়ের ৮৮ খেলোয়াড়
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘আন্তবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬’। দেশটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া’ (বিএসওএম) এই টুর্নামেন্ট আয়োজন করে।

গত ১৪ নভেম্বর কুয়ালালামপুরের আইডব্লিউকে ইকোপার্কে বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসওএমের সভাপতি আসিফ রহমান ভূইঁয়া।

টুর্নামেন্টে মালয়েশিয়ার ২৬টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৮৮ জন খেলোয়াড় অংশ নেন। পুরুষদের দ্বৈত বিভাগের পাশাপাশি প্রথমবারের মতো নারীদের জন্য পৃথক দ্বৈত প্রতিযোগিতার আয়োজন করা হয়।

পুরুষদের দ্বৈত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে টিম বিডিএফসি মালয়েশিয়া। চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ছিলেন ইউনিভার্সিটি ইসলাম সেলাঙ্গরের (ইউআইএস) শিক্ষার্থী মো. সোহেল রানা ও কে এইচ রাসেল।

পুরুষদের দ্বৈত বিভাগে রানার্সআপ হয়েছে এলিট স্ট্যাট। দলটির হয়ে খেলেন লিংকন ইউনিভার্সিটি কলেজের শিক্ষার্থী রাব্বি ও সাদ।

নারীদের দ্বৈত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ব্যাডমিন্টন ফ্রিকস। চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার তাসফিয়া আরেফিন অধরা এবং ইউসিএসআই ইউনিভার্সিটির ইফফাত তাইয়িবা।

নারীদের বিভাগে রানার্সআপ হয়েছে দ্য গার্ডিয়ান। দলটির হয়ে অংশ নেন ইউসিএমআইয়ের তুনু এবং ইউনিমাইয়ের কেয়া।

অনুষ্ঠানে বিএসওএমের সভাপতি আসিফ রহমান ভূইঁয়া বলেন, খেলাধুলা শুধু শারীরিক ও মানসিক বিকাশের মাধ্যম নয়, এটি শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন, সম্প্রীতি ও সহযোগিতার সম্পর্ক সুদৃঢ় করার অন্যতম কার্যকর মাধ্যম। তিনি অংশগ্রহণকারী খেলোয়াড়, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসওএমের উপদেষ্টা আমিনুল ইসলাম রতন, জসিম উদ্দিন, শরিফুল ইসলাম ও আসাদুল আল গালিব রাব্বি।

টুর্নামেন্টের প্লাটিনাম স্পনসর ছিল হাইপারকানেক্ট এবং গোল্ড স্পনসর ছিল এনআর মাল্টি গ্রুপ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও সমন্বয়ে প্রোগ্রাম ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন আবদুর রহমান শাফি; কো-ইনচার্জ ছিলেন আনোয়ারুল ইসলাম খোকন ও আদিবা আহমেদ।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আন্তবিশ্ববিদ্যালয় ক্রীড়া আয়োজন মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার পাশাপাশি একটি ঐক্যবদ্ধ ও সহযোগিতামূলক ছাত্রসমাজ প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

খেলা বিভাগের আরও খবর

খেলা

নেইমারকে বায়ার্নে নিতে চেয়েছিলেন গার্দিওলা, মেসিকে ফোনই করেননি

২০১২ সালে বার্সেলোনার দায়িত্ব ছেড়ে বায়ার্ন মিউনিখে যোগ দেন পেপ গার্দিওলা। কোচিং ক্যারিয়ারে তিনি জিতেছেন অসংখ্য শিরোপা। তবে তাঁর আক্ষেপ নেইমারকে দল…

ছয় পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর সফরে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল, দলে দুই নতুন মুখ
খেলা

ছয় পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর সফরে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল, দলে দুই নতুন মুখ

সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ সামনে রেখে ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ছয়টি পরিবর্তন নিয়ে গড়া এই দলে জায…

আর্জেন্টিনায় বেড়ে উঠেও হাইতির জার্সিতে বিশ্বকাপে রামোস, স্বপ্ন এখনো আলবিসেলেস্তে দল
খেলা

আর্জেন্টিনায় বেড়ে উঠেও হাইতির জার্সিতে বিশ্বকাপে রামোস, স্বপ্ন এখনো আলবিসেলেস্তে দল

আর্জেন্টিনা কিকি রামোসের কাছে অচেনা নয়। দেশটির ক্লাব ভেলেজ সার্সফিল্ডের হয়ে তিনি নিয়মিত খেলছেন। তবু বিশ্বকাপে তাঁকে দেখা গেছে অন্য এক দেশের জার্সিত…

খেলা

হাঁটুর অস্ত্রোপচারের পর ২০২৭ অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন ইয়ানিক সিনার

হাঁটুর অস্ত্রোপচার থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকায় ২০২৭ সালের অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারবেন না বিশ্বের দুই নম্বর টেনিস খেলোয়াড় ইয়ানিক সিনার। …