…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › প্রযুক্তি › খবর
প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে আসছে মেসেজ শিডিউল করার সুবিধা, ১৪ দিন আগে থেকেই ঠিক করা যাবে পাঠানোর সময়

নিজস্ব প্রতিবেদক

ব্যবহারকারীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে নির্ধারিত সময়ে মেসেজ পাঠানোর সুবিধা চালু করছে হোয়াটসঅ্যাপ। নতুন এই ‘শিডিউল মেসেজ’ ফিচারের মাধ্যমে ব্যক্তিগত ও গ্রুপ চ্যাটে আগে থেকেই মেসেজ পাঠানোর সময় নির্ধারণ করে রাখতে পারবেন ব্যবহারকারীরা। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনের বরাতে এই তথ্য জানা গেছে।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, সর্বনিম্ন ১০ মিনিট থেকে সর্বোচ্চ ১৪ দিন পর পর্যন্ত মেসেজ পাঠানোর সময় নির্ধারণ করা যাবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে পর্যায়ক্রমে বিশ্বজুড়ে ব্যবহারকারীদের জন্য ফিচারটি চালু করা হবে।

প্রতিষ্ঠানটির ভাষ্য, জন্মদিনের শুভেচ্ছা, গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের রিমাইন্ডার কিংবা নির্দিষ্ট সময়ে কাউকে কোনো তথ্য পাঠানোর ক্ষেত্রে নতুন এই সুবিধা বেশ কার্যকর হবে। ব্যবহারকারীরা নিজের সুবিধামতো সময়ে মেসেজ লিখে তা পাঠানোর সময় নির্ধারণ করে রাখতে পারবেন।

শিডিউল করার পদ্ধতিটিও সহজ। হোয়াটসঅ্যাপের ব্যক্তিগত বা গ্রুপ চ্যাটে প্রবেশ করে মেসেজটি লিখতে হবে, এরপর সেন্ড বাটন চেপে ধরে রাখলেই পাঠানোর নির্দিষ্ট তারিখ ও সময় নির্বাচনের সুযোগ আসবে। নির্ধারিত সময়ে স্বয়ংক্রিয়ভাবে মেসেজটি পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপ।

শুধু লিখিত মেসেজ নয়, ছবি ও ভিডিও পাঠানোর ক্ষেত্রেও এই সুবিধা ব্যবহার করা যাবে। প্রাপকের কাছে নির্ধারিত সময়ে পাঠানো মেসেজটি অন্য সাধারণ মেসেজের মতোই দেখাবে।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ব্যবহারকারীর ফোন বন্ধ থাকলে কিংবা ব্যাটারির চার্জ শেষ হয়ে গেলেও নির্ধারিত সময়ে মেসেজ পৌঁছে যাবে প্রাপকের কাছে।

নিরাপত্তার ক্ষেত্রে সাধারণ ব্যক্তিগত মেসেজের মতো শিডিউল করা মেসেজও এন্ড-টু-এন্ড এনক্রিপশনের আওতায় থাকবে। ফলে এসব মেসেজের বিষয়বস্তু হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষও পড়তে পারবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ব্যবহারকারীরা আগে থেকে শিডিউল করা মেসেজগুলোর তালিকা দেখতে পারবেন। প্রয়োজনে নির্ধারিত সময়ে পাঠানোর আগেই সেগুলো মুছে ফেলা যাবে। ফলে কোনো পরিকল্পনা পরিবর্তন হলে কিংবা মেসেজ পাঠানোর প্রয়োজন ফুরিয়ে গেলে সহজেই তা বাতিল করা সম্ভব হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

প্রযুক্তি বিভাগের আরও খবর

প্রযুক্তি

জীবন্ত মানবকোষের ডিএনএতে ডিজিটাল তথ্য সংরক্ষণের পদ্ধতি নিয়ে গবেষণা টেক্সাসের বিজ্ঞানীদের

ছবি, ভিডিও, বই কিংবা গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণে মানুষ এখন হার্ডডিস্ক, মেমোরি কার্ড ও ক্লাউড স্টোরেজ ব্যবহার করে। তবে ভবিষ্যতে তথ্য সংরক্ষণের মাধ্যম হতে…

অ্যান্ড্রয়েডে এল চ্যাটজিপিটি হেলথ, যুক্ত করা যাবে ফিটনেস অ্যাপ ও ওয়্যারেবল
প্রযুক্তি

অ্যান্ড্রয়েডে এল চ্যাটজিপিটি হেলথ, যুক্ত করা যাবে ফিটনেস অ্যাপ ও ওয়্যারেবল

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ‘চ্যাটজিপিটি হেলথ’ চালুর ঘোষণা দিয়েছে ওপেনএআই। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের ফিটনেস অ্যাপ ও পরিধানযোগ্য প্রযুক্ত…

দেশের ৬৪ জেলায় বিনামূল্যে ৩০০ ঘণ্টার এআই প্রশিক্ষণ, অংশ নিতে পারবেন ১৮ থেকে ৩৫ বছর বয়সীরা
প্রযুক্তি

দেশের ৬৪ জেলায় বিনামূল্যে ৩০০ ঘণ্টার এআই প্রশিক্ষণ, অংশ নিতে পারবেন ১৮ থেকে ৩৫ বছর বয়সীরা

তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) দক্ষ জনশক্তি গড়ে তুলতে দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।…

প্রযুক্তি

চ্যাটজিপিটিতে এলো নতুন মডেল জিপিটি-৬.২ সল, ২৩ ডিসেম্বর বন্ধ হচ্ছে পুরোনো জিপিটি-৫.৬ সল

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটিতে বড় পরিবর্তন আনছে ওপেনএআই। চ্যাট বিভাগের জন্য নতুন মডেল জিপিটি-৬.২ সল চালু করতে শুরু করেছে প্রতিষ্ঠান…