আটলান্টিকে মাদক পাচারের সন্দেহে আধা-ডুবো জাহাজ আটক করল ফরাসি নৌবাহিনী, গ্রেপ্তার ২
আটলান্টিক মহাসাগরে মাদক পাচারের সন্দেহে একটি আধা-ডুবো জাহাজ (সেমি-সাবমারসিবল) আটক করেছে ফরাসি বাহিনী। জাহাজটির দুই ক্রু সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে আটক জাহাজটিতে তল্লাশি চালিয়ে কোনো মাদক পাওয়া যায়নি। মাদক না মিললেও সন্দেহভাজন জাহাজটি জব্দ করা হয়েছে এবং এর দুই ক্রুকে হেফাজতে নেওয়া হয়েছে।
এই অভিযানটি এককভাবে ফ্রান্সের নয়; কলম্বিয়া ও যুক্তরাষ্ট্রের বাহিনীর সঙ্গে যৌথ অভিযানে জাহাজটি আটক করা হয়। তিন দেশের বাহিনীর সমন্বিত অভিযানেই আটলান্টিকে আধা-ডুবো জাহাজটি থামানো সম্ভব হয়।




