…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

বগুড়ার শেরপুরে ভ্যানে অগ্নিসংযোগের মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
বগুড়ার শেরপুরে ভ্যানে অগ্নিসংযোগের মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে ভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় করা নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সাইফুল ইসলাম (৪৮) ও মো. বয়জাল হোসেন (৪৮)। সাইফুল ইসলাম কুসুম্বী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি এবং বয়জাল হোসেন গাড়ীদহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

পুলিশ জানায়, মামলার প্রাথমিক তদন্তে ভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় সাইফুল ইসলাম ও বয়জাল হোসেনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ নভেম্বর সন্ধ্যায় উপজেলার গাড়ীদহ এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে একটি ভ্যানে আগুন দেওয়া হয়। এ ঘটনায় ১৫ নভেম্বর গাড়ীদহ ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের মো. আমির হামজা বাদী হয়ে শেরপুর থানায় মামলা করেন।

ওই মামলায় সাবেক দুই সংসদ সদস্য মো. হাবিবুর রহমান ও মজিবর রহমান মজনুসহ ১০৮ জনকে আসামি করা হয়েছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, গ্রেপ্তার সাইফুল ইসলাম ও বয়জাল হোসেনকে আজ বৃহস্পতিবার দুপুরে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

ছাত্রদল নেতা জনিকে ‘বন্দুকযুদ্ধের’ নামে হত্যার মামলায় গাজীপুর থেকে গ্রেপ্তার এসপি আবুল কালাম আজাদ
আইন ও অপরাধ

ছাত্রদল নেতা জনিকে ‘বন্দুকযুদ্ধের’ নামে হত্যার মামলায় গাজীপুর থেকে গ্রেপ্তার এসপি আবুল কালাম আজাদ

খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে ‘বন্দুকযুদ্ধের’ নামে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশ সুপার (এসপি) আবুল…

গাজীপুরের শ্রীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে অতিরিক্ত পুলিশ সুপারসহ কয়েকজন আহত, মহাসড়ক অবরোধ
আইন ও অপরাধ

গাজীপুরের শ্রীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে অতিরিক্ত পুলিশ সুপারসহ কয়েকজন আহত, মহাসড়ক অবরোধ

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের সময় শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (কা…

ঢাকার সিএমএম আদালতের সামনে আবার ককটেল বিস্ফোরণ, আইনজীবী আহত, সন্দেহভাজন আটক
আইন ও অপরাধ

ঢাকার সিএমএম আদালতের সামনে আবার ককটেল বিস্ফোরণ, আইনজীবী আহত, সন্দেহভাজন আটক

রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টা ১৭ মিনিটের দিকে এই…

আইন ও অপরাধ

লালমাটিয়ার বাসা থেকে সাবেক এমপি আনারের মেয়ে ডরিনকে গ্রেপ্তার করল ডিবি

ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে (২৪) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।…