…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › প্রযুক্তি › খবর
প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে চালু হলো শিডিউল করে বার্তা পাঠানোর সুবিধা

নিজস্ব প্রতিবেদক
হোয়াটসঅ্যাপে চালু হলো শিডিউল করে বার্তা পাঠানোর সুবিধা
ছবি: সংগৃহীত

নির্দিষ্ট কোনো সময়ে একটি বার্তা পৌঁছানো প্রয়োজন হলে এখন থেকে হোয়াটসঅ্যাপে আগেই তা লিখে পাঠানোর সময় নির্ধারণ করে রাখা যাবে। মেসেজিং প্ল্যাটফর্মটিতে শিডিউল করে মেসেজ পাঠানোর সুবিধা এসেছে এবং বিশ্বজুড়ে এই ফিচারটি চালু করছে হোয়াটসঅ্যাপ।

গত অক্টোবরে অ্যান্ড্রয়েডের কয়েকজন বেটা ব্যবহারকারীর মধ্যে পরীক্ষামূলকভাবে এ সুবিধা চালু করে প্রতিষ্ঠানটি। কয়েক সপ্তাহ পর আইওএস ব্যবহারকারীদের জন্যও এর পরীক্ষা চালানো হয়। এবার আনুষ্ঠানিকভাবে সুবিধাটি চালুর ঘোষণা দিয়েছে হোয়াটসঅ্যাপ। পর্যায়ক্রমে বিশ্বের সব ব্যবহারকারী এটি পাবেন।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ব্যবহারকারীদের সবচেয়ে বেশি চাওয়া ফিচারগুলোর মধ্যে এটি একটি। এখন কোনো বার্তা পাঠানোর কথা মনে হলেই সেটি লিখে রাখা যাবে। এরপর ১০ মিনিট থেকে শুরু করে সর্বোচ্চ ১৪ দিন পর পাঠানোর সময় নির্ধারণ করা যাবে।

ব্যক্তিগত ও গ্রুপ দুই ধরনের চ্যাটেই এ সুবিধা ব্যবহার করা যাবে। শুধু লেখা নয়, ছবি ও ভিডিও পাঠানোর সময়ও নির্ধারণ করা যাবে।

প্ল্যাটফর্মটি আরও জানিয়েছে, নির্ধারিত সময়ে মেসেজ পাঠাতে সেটি লিখে সেন্ড বোতাম চেপে ধরে রাখতে হবে। তখন বার্তা পৌঁছানোর তারিখ ও সময় বেছে নেওয়ার সুযোগ আসবে। প্রাপকের কাছে বার্তাটি অন্য সাধারণ বার্তার মতোই দেখাবে।

ব্যবহারকারীরা আগে থেকে নির্ধারণ করে রাখা সব বার্তার তালিকাও দেখতে পারবেন। চাইলে পাঠানোর নির্ধারিত সময়ের আগে সেসব বার্তা মুছেও ফেলতে পারবেন।

ফোন বন্ধ থাকলেও কিংবা চার্জ শেষ হয়ে গেলেও নির্ধারিত সময়ে বার্তা প্রাপকের কাছে পৌঁছে যাবে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, অন্য ব্যক্তিগত বার্তার মতো নির্ধারিত বার্তাও এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড থাকবে। ফলে প্রেরক ও প্রাপক ছাড়া অন্য কেউ বার্তার বিষয়বস্তু পড়তে পারবেন না, এমনকি হোয়াটসঅ্যাপও নয়।

হোয়াটসঅ্যাপের মতে, কিছু বার্তা নির্দিষ্ট সময়েই পাঠানো প্রয়োজন হয়। কিন্তু বার্তা পাঠানোর কথা মনে পড়লেও তখন হয়তো তা পাঠানোর উপযুক্ত সময় নয়। যেমন, রাত ১১টায় মনে পড়ল পরদিন সকালে কারও পরীক্ষা। তাঁকে শুভকামনা জানাতে চান, কিন্তু এত রাতে বার্তা পাঠানো ঠিক হবে না। আবার বিদেশে থাকা বন্ধুর জন্মদিনে শুভেচ্ছা জানাতে চান, কিন্তু তাঁর স্থানীয় সময় যখন রাত ১২টা, তখন আপনি হয়তো ঘুমিয়ে থাকবেন বা ব্যস্ত থাকবেন।

এ ধরনের পরিস্থিতিতে আগে থেকেই বার্তা লিখে পাঠানোর সময় নির্ধারণ করে রাখা যাবে। ফলে গুরুত্বপূর্ণ কোনো বার্তা পাঠানোর কথা ভুলে যাওয়ার আশঙ্কাও কমবে।

বিশ্বজুড়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধাপে ধাপে এ সুবিধা চালু করা হবে। তাই কারও হোয়াটসঅ্যাপে এখনই ফিচারটি দেখা না গেলে অপেক্ষা করতে হবে। সবার কাছে পৌঁছাতে কিছুটা সময় লাগতে পারে।

হোয়াটসঅ্যাপের ভাষ্য, যাঁরা গুরুত্বপূর্ণ, তাঁদের কাছে ঠিক সময়ে পৌঁছানোর আরেকটি উপায় হবে এই শিডিউলড মেসেজ সুবিধা।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

প্রযুক্তি বিভাগের আরও খবর

প্রযুক্তি

জীবন্ত মানবকোষের ডিএনএতে ডিজিটাল তথ্য সংরক্ষণের পদ্ধতি নিয়ে গবেষণা টেক্সাসের বিজ্ঞানীদের

ছবি, ভিডিও, বই কিংবা গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণে মানুষ এখন হার্ডডিস্ক, মেমোরি কার্ড ও ক্লাউড স্টোরেজ ব্যবহার করে। তবে ভবিষ্যতে তথ্য সংরক্ষণের মাধ্যম হতে…

অ্যান্ড্রয়েডে এল চ্যাটজিপিটি হেলথ, যুক্ত করা যাবে ফিটনেস অ্যাপ ও ওয়্যারেবল
প্রযুক্তি

অ্যান্ড্রয়েডে এল চ্যাটজিপিটি হেলথ, যুক্ত করা যাবে ফিটনেস অ্যাপ ও ওয়্যারেবল

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ‘চ্যাটজিপিটি হেলথ’ চালুর ঘোষণা দিয়েছে ওপেনএআই। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের ফিটনেস অ্যাপ ও পরিধানযোগ্য প্রযুক্ত…

দেশের ৬৪ জেলায় বিনামূল্যে ৩০০ ঘণ্টার এআই প্রশিক্ষণ, অংশ নিতে পারবেন ১৮ থেকে ৩৫ বছর বয়সীরা
প্রযুক্তি

দেশের ৬৪ জেলায় বিনামূল্যে ৩০০ ঘণ্টার এআই প্রশিক্ষণ, অংশ নিতে পারবেন ১৮ থেকে ৩৫ বছর বয়সীরা

তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) দক্ষ জনশক্তি গড়ে তুলতে দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।…

প্রযুক্তি

চ্যাটজিপিটিতে এলো নতুন মডেল জিপিটি-৬.২ সল, ২৩ ডিসেম্বর বন্ধ হচ্ছে পুরোনো জিপিটি-৫.৬ সল

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটিতে বড় পরিবর্তন আনছে ওপেনএআই। চ্যাট বিভাগের জন্য নতুন মডেল জিপিটি-৬.২ সল চালু করতে শুরু করেছে প্রতিষ্ঠান…