…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

টঙ্গীতে মাদ্রাসায় হামলার মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন শাহজালাল রুমি

নিজস্ব প্রতিবেদক
টঙ্গীতে মাদ্রাসায় হামলার মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন শাহজালাল রুমি
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও শিক্ষককে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন শাহজালাল রুমি। তিনি যৌন হয়রানির শিকার শিশুটির অভিভাবক।

বৃহস্পতিবার গাজীপুর আদালতে হাজির হয়ে তিনি আত্মসমর্পণ করলে আদালত তাঁকে জামিন দেন।

এর আগে গত ৩ নভেম্বর হাইকোর্টের বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে গাজীপুর মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুসারেই তিনি নির্ধারিত সময়ের মধ্যে নিম্ন আদালতে হাজির হন।

মামলার সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর টঙ্গীর আউচপাড়া এলাকার কারিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগ ওঠে। শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

এরপর ২১ অক্টোবর শিশুটির অভিভাবক ও স্থানীয় কয়েকজন মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষক মোসলেম উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তাঁকে মারধর করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষককে হেফাজতে নেয়।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওটির কারণেই ঘটনাটি ‘থাপ্পড়-কাণ্ড’ হিসেবে পরিচিতি পায়।

ঘটনায় শিশুর অভিভাবকের পক্ষ থেকে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা করা হয়। অন্যদিকে মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে হামলা, ভাঙচুর, শিক্ষক-কর্মচারীদের মারধর এবং ১৭ লাখ টাকা লুটের অভিযোগে শাহজালাল রুমিসহ কয়েকজনের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করা হয়।

গত ২৬ অক্টোবর শাহজালাল রুমি হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন। ৩ নভেম্বর শুনানি শেষে তাঁকে চার সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছিল।

জামিন পাওয়ার পর শাহজালাল রুমি বলেন, ‘আমার বিরুদ্ধে মাদ্রাসা কর্তৃপক্ষ ১৭ লাখ টাকার মিথ্যা মামলা দেয়। আজ আমি আদালতে গেলে আমাকে জামিন দিয়েছেন।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

ছাত্রদল নেতা জনিকে ‘বন্দুকযুদ্ধের’ নামে হত্যার মামলায় গাজীপুর থেকে গ্রেপ্তার এসপি আবুল কালাম আজাদ
আইন ও অপরাধ

ছাত্রদল নেতা জনিকে ‘বন্দুকযুদ্ধের’ নামে হত্যার মামলায় গাজীপুর থেকে গ্রেপ্তার এসপি আবুল কালাম আজাদ

খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে ‘বন্দুকযুদ্ধের’ নামে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশ সুপার (এসপি) আবুল…

গাজীপুরের শ্রীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে অতিরিক্ত পুলিশ সুপারসহ কয়েকজন আহত, মহাসড়ক অবরোধ
আইন ও অপরাধ

গাজীপুরের শ্রীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে অতিরিক্ত পুলিশ সুপারসহ কয়েকজন আহত, মহাসড়ক অবরোধ

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের সময় শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (কা…

শ্রীপুরে সন্ত্রাসবিরোধী মামলায় আসামি মৃত সাবেক কাউন্সিলর ও ইউপি সদস্য, খতিয়ে দেখার কথা জানাল পুলিশ
আইন ও অপরাধ

শ্রীপুরে সন্ত্রাসবিরোধী মামলায় আসামি মৃত সাবেক কাউন্সিলর ও ইউপি সদস্য, খতিয়ে দেখার কথা জানাল পুলিশ

গাজীপুরের শ্রীপুরে সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের দায়ের করা একটি মামলায় মৃত এক সাবেক কাউন্সিলর ও এক সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে আসামি করা হয়েছে…

গাজীপুরের ভোগড়ায় ফের মহাসড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরাল পুলিশ
আইন ও অপরাধ

গাজীপুরের ভোগড়ায় ফের মহাসড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরাল পুলিশ

গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন একদল পোশাকশ্রমিক। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে…