…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

পল্লবীতে এক রাতে দুটি বাসে আগুন, মধুমতির পর কালশী রোডে বিহঙ্গ পরিবহনের বাস পুড়ল

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় এক রাতে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় মধুমতি পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার পর গভীর রাতে কালশী রোডে বিহঙ্গ পরিবহনের আরেকটি বাসে আগুন দেওয়া হয়। দুটি ঘটনাতেই কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রথম ঘটনাটি ঘটে সন্ধ্যা প্রায় ৭টা ২০ মিনিটে পল্লবী থানাধীন সেকশন-১১, ব্লক-বি, লাইন-৭ এলাকায়, বিহারি মিল্লাত ক্যাম্পসংলগ্ন রাস্তার পাশে। সেখানে পার্কিং করা মধুমতি পরিবহনের বাসটিতে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দেয়।

এরপর রাত ১১টা ৩৫ মিনিটের দিকে কালশী রোডে দ্বিতীয় বাসটিতে আগুন দেওয়া হয়। পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) সোহানুর রহমান বলেন, ‘রাত ১১টা ৩৫ মিনিটের দিকে কালশী-পূরবী সড়কে উলটা বাবার মাজার সংলগ্ন রাস্তার পাশে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী কর্তৃক পার্কিং করা বিহঙ্গ পরিবহনের বাসে অগ্নিসংযোগ করে।’

দুটি বাসই পার্কিং করা অবস্থায় ছিল। আগুন লাগার পর স্থানীয় লোকজন পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

এসআই সোহানুর রহমান জানান, আগুনে বিহঙ্গ পরিবহনের বাসটির ভেতরের অধিকাংশ সিট ও গ্লাস পুড়ে গেছে।

পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন মধুমতি পরিবহনের বাসে আগুন দেওয়ার ঘটনা নিশ্চিত করে বলেন, বাসটি মালিকের বাসার সামনে পার্কিং করা ছিল এবং আগুনে বাসটি আংশিক পুড়ে গেছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

গাজীপুরে দুই দিনের অস্থিরতার পর পরিস্থিতি স্বাভাবিক, ছুটির দিনে বন্ধ শিল্পাঞ্চলের ৯০ শতাংশ কারখানা
জাতীয়

গাজীপুরে দুই দিনের অস্থিরতার পর পরিস্থিতি স্বাভাবিক, ছুটির দিনে বন্ধ শিল্পাঞ্চলের ৯০ শতাংশ কারখানা

গাজীপুর — শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভের দুই দিনের অস্থিরতার পর গাজীপুরের শিল্পাঞ্চলে শুক্রবার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সকাল থেকে শিল্পাঞ্চলের বিভিন্ন …

শেরপুরে ১ কোটি ৮০ লাখ টাকার দুটি রেসকিউ বোট সাড়ে চার বছর ধরে অচল, চালকেরা বেতন না পেয়ে চলে গেছেন
জাতীয়

শেরপুরে ১ কোটি ৮০ লাখ টাকার দুটি রেসকিউ বোট সাড়ে চার বছর ধরে অচল, চালকেরা বেতন না পেয়ে চলে গেছেন

শেরপুর — বন্যা ও পাহাড়ি ঢলে দুর্গত মানুষকে উদ্ধারের জন্য শেরপুর জেলায় বরাদ্দ দেওয়া দুটি আধুনিক রেসকিউ বোট সাড়ে চার বছরেও কোনো উদ্ধারকাজে ব্যবহার ক…

বরিশালের চরমোনাইয়ে তিন দিনের অগ্রহায়ণ মাহফিল শুরু আজ, সাজানো হয়েছে তিন বর্গকিলোমিটারের প্যান্ডেল
জাতীয়

বরিশালের চরমোনাইয়ে তিন দিনের অগ্রহায়ণ মাহফিল শুরু আজ, সাজানো হয়েছে তিন বর্গকিলোমিটারের প্যান্ডেল

বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে আহসানাবাদ রশিদিয়া চরমোনাই মাদ্রাসা প্রাঙ্গণে আজ ২৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে চরমোনাই দরবারের বার্ষিক অগ্রহায়ণ মাহফ…

জাতীয়

বাংলাদেশে ১৮ বছরের আগেই বিয়ে প্রায় অর্ধেক নারীর, কিশোরীদের মধ্যে হার আরও বেড়েছে

বাল্যবিবাহ প্রতিরোধে নানা উদ্যোগ সত্ত্বেও বাংলাদেশে এখনো কম বয়সে বিয়ের হার উদ্বেগজনক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউনিসেফের ২০২৫ সালের মাল…