…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় পঞ্চম রাজধানী

নিজস্ব প্রতিবেদক

শুক্রবার সরকারি ছুটির দিন হলেও বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষ পাঁচে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকার বায়ুমান স্কোর ১৮৯, যা নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের তালিকায় শীর্ষ স্থানে রয়েছে আফগানিস্তানের কাবুল, যার বায়ুমান স্কোর ২৯৭ — এই মান ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত হয়। দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর ২৯৩; তৃতীয় স্থানে ভারতের দিল্লি, স্কোর ২৬৪; এবং ২৩৪ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভারতের কলকাতা। পঞ্চম স্থানে থাকা ঢাকার স্কোর ১৮৯।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে তা ‘মাঝারি বা সহনীয়’, ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের ফলে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে মৃত্যুহার বেড়ে গেছে। এর ফলে বিশ্বব্যাপী প্রতিবছর আনুমানিক ৭০ লাখ মানুষ মারা যায়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

আবহাওয়া ও পরিবেশ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা, বায়ুমানের স্কোর ২৩৯

বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সূচকের তথ্য অনুযায়ী বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ঢাকা। এ সময় রাজধানীর …

যশোরে ভৈরব নদের কচুরিপানা পরিষ্কারে নামলেন চিকিৎসক ঊষা
আবহাওয়া ও পরিবেশ

যশোরে ভৈরব নদের কচুরিপানা পরিষ্কারে নামলেন চিকিৎসক ঊষা

যশোর শহরের দড়াটানা সেতুর নিচ দিয়ে বয়ে যাওয়া ভৈরব নদ এখন সবুজ কচুরিপানার পুরু আস্তরণে ঢাকা। সেই আস্তরণের ফাঁকে যেটুকু পানি চোখে পড়ে, তার রং কালো।…

ঢাকায় সকালে তাপমাত্রা ১৯ দশমিক ৩ ডিগ্রি, শুষ্ক আবহাওয়া থাকবে দিনজুড়ে
আবহাওয়া ও পরিবেশ

ঢাকায় সকালে তাপমাত্রা ১৯ দশমিক ৩ ডিগ্রি, শুষ্ক আবহাওয়া থাকবে দিনজুড়ে

রাজধানী ঢাকায় বৃহস্পতিবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন বুধবার একই সময়ে ঢাকার তাপমাত্রা ছিল ১৯ দশমিক …