…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

ওমান কাপে খেলতে যাচ্ছেন বাংলাদেশের তিন হকি খেলোয়াড়

নিজস্ব প্রতিবেদক
ওমান কাপে খেলতে যাচ্ছেন বাংলাদেশের তিন হকি খেলোয়াড়
ছবি: সংগৃহীত

ওমানের মর্যাদাপূর্ণ ঘরোয়া হকি প্রতিযোগিতা ‘হিজ ম্যাজেস্টি’স হকি কাপ’ বা ওমান কাপে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের তিন হকি খেলোয়াড়। তাঁরা হলেন ডিফেন্ডার আমিরুল ইসলাম, ফরোয়ার্ড রকিবুল ইসলাম রকি এবং গোলরক্ষক বিপ্লব কুজুর।

আগামী ৮ থেকে ২৩ ডিসেম্বর ওমানের রাজধানী মাসকাটে টুর্নামেন্টটির ৫৬তম আসর অনুষ্ঠিত হবে। ১৮টি ক্লাবের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় বাংলাদেশের এই তিন খেলোয়াড় মাঠে নামবেন ধোফার প্রদেশের সালালাভিত্তিক ক্লাব ‘আল-ইত্তিহাদ স্পোর্টস ক্লাব’-এর জার্সিতে।

চুক্তি অনুযায়ী, দলটির হয়ে অন্তত ছয়টি ম্যাচে খেলার সুযোগ পাবেন তাঁরা।

ভিনদেশি লিগে খেলার এই সুযোগকে নিজেদের সামর্থ্য প্রমাণের বড় মঞ্চ হিসেবে দেখছেন আমিরুল ইসলাম। তিনি বলেন, ‘বিদেশের মাটিতে নিজেদের পারফরম্যান্স মেলে ধরার এটি দারুণ একটি সুযোগ। আমরা চেষ্টা করব সেরাটা দিয়ে ওমানে ভালো ফলাফল বয়ে আনতে।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

খেলা বিভাগের আরও খবর

খেলা

চ্যাম্পিয়ন্স লিগে পাঁচে পাঁচ জয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ, দুইয়ে পিএসজি; বায়ার্ন ১৫তম, ইউনাইটেড ১৯তম

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লিগপর্বে পাঁচ রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। পাঁচ ম্যাচের সব কটিতে জিতে ১৫ পয়েন্ট নিয়ে সবার ওপ…

খেলা

২০৩৬ অলিম্পিক আয়োজনে আহমেদাবাদের পরিকল্পনা উপস্থাপন করে আত্মবিশ্বাসী ভারত

২০৩৬ অলিম্পিক গেমস আয়োজনের দৌড়ে পরের ধাপে এগিয়ে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন ভারতীয় কর্মকর্তারা। আহমেদাবাদকে স্বাগতিক শহর হিসেবে উপস…

খেলা

ডেঙ্গুতে আক্রান্ত নাহিদ রানা, দক্ষিণ আফ্রিকা সিরিজে ফেরা নিয়ে শঙ্কা

বাংলাদেশি তরুণ পেসার নাহিদ রানাকে নিয়ে আবারও দুঃসংবাদ সামনে এসেছে। চোট কাটিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে ফেরার কথা থাকলেও ডেঙ্গু জ্…

দোহায় আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ ‘এ’, গতবারের সুপার ওভারের হারের প্রতিশোধের সুযোগ সেমিফাইনালে
খেলা

দোহায় আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ ‘এ’, গতবারের সুপার ওভারের হারের প্রতিশোধের সুযোগ সেমিফাইনালে

আবারও সেই দোহা, আবারও রাইজিং স্টার্স এশিয়া কাপ। একই ভেন্যু, একই টুর্নামেন্টের নকআউট রাউন্ডে ফের মুখোমুখি বাংলাদেশ ও পাকিস্তান। শুক্রবার বাংলাদেশ সময়…