…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

নেত্রকোনায় আওয়ামী লীগ নেতা ভেবে ইসলামী বক্তা নোমানীর গাড়িতে হামলা, ‘ভুল-বোঝাবুঝি’ বললেন এমপি, সরিও বলেছেন

নিজস্ব প্রতিবেদক
নেত্রকোনায় আওয়ামী লীগ নেতা ভেবে ইসলামী বক্তা নোমানীর গাড়িতে হামলা, ‘ভুল-বোঝাবুঝি’ বললেন এমপি, সরিও বলেছেন
ছবি: সংগৃহীত

নেত্রকোনায় মাহফিল শেষে বাড়ি ফেরার পথে ইসলামী বক্তা ওয়াসেক বিল্লাহ নোমানীর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ভেবে বিএনপির নেতা-কর্মীরা তাঁর গাড়ি থামানোর চেষ্টা করেন এবং পরে ধাওয়া দিয়ে হামলা চালান। এ সময় ‘ডাকাত, ডাকাত’ বলে চিৎকার করে সাহায্য চান নোমানী।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে নেত্রকোনা শহরের চল্লিশা এলাকার বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। এতে নোমানী ও তাঁর সফরসঙ্গীরা মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন তাঁরা।

আজ শুক্রবার বিকেলে ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একটি ভিডিওতে নোমানীকে ‘আমাদের বাঁচান, ডাকাতে আক্রমণ করছে’ বলে চিৎকার করতে শোনা যায়।

নোমানীর সফরসঙ্গীদের বরাতে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা আব্দুল কাইয়ুম জানান, মাহফিল শেষে নেত্রকোনার একটি ফিলিং স্টেশন থেকে জ্বালানি নিয়ে তাঁরা পূর্বধলায় ফিরছিলেন। পথে লাঠি হাতে কয়েকজন তাঁদের গাড়ি থামানোর চেষ্টা করেন।

ডাকাত সন্দেহে নোমানী গাড়ি না থামিয়ে থানার দিকে যেতে বলেন। পরে মোটরসাইকেলে কয়েকজন গাড়িটির পিছু নিয়ে হামলা চালান। ভাঙচুর করা হয় গাড়ির পেছনের কাচসহ বিভিন্ন অংশ।

আব্দুল কাইয়ুম বলেন, থানায় পৌঁছে গাড়িতে থাকা ব্যক্তিরা জানতে পারেন, পাহারার দায়িত্বে থাকা সরকারদলীয় লোকজন গাড়িটিতে আওয়ামী লীগের নেতা-কর্মী রয়েছেন ভেবে হামলা করেছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, এটি ভুল-বোঝাবুঝির ঘটনা, ডাকাতির নয়। বিষয়টি সংসদ সদস্য আনোয়ারুল হককে জানানো হয়েছে।

নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মো. আনোয়ারুল হক বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের নাশকতার আশঙ্কায় বিভিন্ন স্থানে তাঁদের লোকজন পাহারায় ছিলেন। গাড়িটি থামানোর সংকেত না মেনে দ্রুত চলে যাওয়ায় নেতা-কর্মীদের সন্দেহ হয়। পরে ভুল-বোঝাবুঝি থেকে এ ঘটনা ঘটে।

আনোয়ারুল হক বলেন, এ জন্য তিনি নোমানীর কাছে ‘সরি’ বলেছেন। তা ছাড়া কোনো নেতা-কর্মী অশালীন আচরণ করে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

ঈশ্বরদীতে ছবি সরানোর অনুরোধ করায় যুবককে কুপিয়ে জখম, রাজশাহী মেডিকেলে ভর্তি
আইন ও অপরাধ

ঈশ্বরদীতে ছবি সরানোর অনুরোধ করায় যুবককে কুপিয়ে জখম, রাজশাহী মেডিকেলে ভর্তি

পাবনার ঈশ্বরদীতে মোবাইল ফোনের স্ক্রিনে রাখা এক স্কুলছাত্রীর ছবি সরিয়ে নেওয়ার অনুরোধ করায় ওই ছাত্রীর ভাইকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। শুক…

ধানমন্ডিতে মোরগ পোলাও খাইয়ে অচেতন করে সোনার দোকানে চুরি, প্রায় দুই হাজার ভরি গয়না লুট
আইন ও অপরাধ

ধানমন্ডিতে মোরগ পোলাও খাইয়ে অচেতন করে সোনার দোকানে চুরি, প্রায় দুই হাজার ভরি গয়না লুট

রাজধানীর ধানমন্ডি ৬/এ এলাকার একটি শপিং মলে একটি গয়নার দোকানে চুরি হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে আনাম র‍্যাংকস প্লাজার পূরবী …

মঠবাড়িয়ায় বাসস্ট্যান্ডে পার্কিং করা বাসে আগুন, পেছনের আসন পুড়ে গেছে
আইন ও অপরাধ

মঠবাড়িয়ায় বাসস্ট্যান্ডে পার্কিং করা বাসে আগুন, পেছনের আসন পুড়ে গেছে

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা ‘আরাফাত পরিবহন’ নামে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজ…

গাজীপুরে সাবেক কাউন্সিলর গ্রেপ্তারের পরদিন তাঁর বাড়িতে লুটপাট ও আগুন
আইন ও অপরাধ

গাজীপুরে সাবেক কাউন্সিলর গ্রেপ্তারের পরদিন তাঁর বাড়িতে লুটপাট ও আগুন

গাজীপুর সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইজউদ্দিন মোল্লাকে গ্রেপ্তারের পরদিন তাঁর বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শন…