…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের কাছ থেকে দুটি তেলবাহী ট্যাংকার উদ্ধারের দাবি ইরানের নৌপ্রধানের

নিজস্ব প্রতিবেদক

মার্কিন সামরিক বাহিনীর কাছ থেকে দুটি ইরানি তেলবাহী ট্যাংকার উদ্ধারের দাবি করেছে ইরান। বার্তা সংস্থা তাসনিম এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তাসনিমের প্রতিবেদন অনুযায়ী, ইরানের নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানি এই দাবি করেছেন। তাঁকে উদ্ধৃত করে সংস্থাটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের দুটি তেলবাহী ট্যাংকার চুরি করেছিল; সেগুলো উদ্ধার করা হয়েছে।

তবে ট্যাংকার দুটি ঠিক কখন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী নিয়ে গিয়েছিল এবং কখন ইরান সেগুলো উদ্ধার করেছে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

শাহরাম ইরানি আরও দাবি করেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার বিনিময়ে জাহাজের মালিকদের কাছ থেকে অর্থ নিচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

ইরানের করা এসব অভিযোগের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র।

এদিকে কুয়েতে ড্রোন হামলার ঘটনায় ইরানের জড়িত থাকার অভিযোগ সরাসরি নাকচ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। একই সঙ্গে ঘটনার প্রকৃত উৎস ও দায়ীদের শনাক্ত করতে কুয়েত ও ইতালির সরকারের সঙ্গে যৌথ তদন্তে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে তেহরান।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জাররাহ জাবের আল-আহমদ আল-সাবাহর সঙ্গে টেলিফোনে কথা বলেন আরাগচি। এ সময় তিনি কুয়েতে ড্রোন হামলা চালানো এবং এর সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততার অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

লোকসভার আসন ৫৪৩ থেকে ৮৫০ করতে বিশেষ অধিবেশন ডাকছে মোদি সরকার, বিরোধীদের মধ্যে ভাঙন
আন্তর্জাতিক

লোকসভার আসন ৫৪৩ থেকে ৮৫০ করতে বিশেষ অধিবেশন ডাকছে মোদি সরকার, বিরোধীদের মধ্যে ভাঙন

ভারতে লোকসভা ও বিধানসভার আসন বাড়াতে এবং নির্বাচনী আসনের সীমানা পুনর্বিন্যাস করতে সংবিধান সংশোধন বিল পাস করাতে মরিয়া হয়ে উঠেছে নরেন্দ্র মোদির সরকার।…

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় ১২ বছর পর ক্ষমতা হারাচ্ছে লেবার, জয়ের পথে জোট
আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় ১২ বছর পর ক্ষমতা হারাচ্ছে লেবার, জয়ের পথে জোট

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের নির্বাচনে ক্ষমতাসীন লেবার পার্টির ১২ বছরের শাসনের অবসান ঘটতে যাচ্ছে। দেশটির জাতীয় সম্প্রচারমাধ্যম এবিসি পূর্বাভাস দ…

আন্তর্জাতিক

যুদ্ধবিধ্বস্ত খার্তুমে রাস্তায় আবর্জনার পাহাড়, ফিরে আসা বাসিন্দাদের জীবন দুর্বিষহ

সুদানের রাজধানী খার্তুমের রাস্তায় রাস্তায় জমে উঠেছে আবর্জনার স্তূপ। যুদ্ধে বিধ্বস্ত শহরে ফিরে আসা বাসিন্দারা বলছেন, আবর্জনা সংগ্রহের গাড়ি না এলে পা…

আন্তর্জাতিক

আফগানিস্তানের কুনারে স্কুলে বিস্ফোরণ, শিক্ষার্থী হতাহতের খবর

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশের একটি স্কুলের ভেতরে বিস্ফোরণে অনির্ধারিত সংখ্যক শিক্ষার্থী নিহত বা আহত হয়েছে। আল জাজিরাকে দেওয়া বক্তব্যে আ…