…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

পুতিনের নিজ শহর সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনের ড্রোন হামলা, ৪৫টি ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার

নিজস্ব প্রতিবেদক
পুতিনের নিজ শহর সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনের ড্রোন হামলা, ৪৫টি ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার
ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিজ শহর সেন্ট পিটার্সবার্গে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। শুক্রবার (২৭ নভেম্বর) রাশিয়ার এই গুরুত্বপূর্ণ শহর এবং তুলা অঞ্চলে হামলার ঘটনা ঘটে। এতে আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। একই সঙ্গে তুলা অঞ্চলের একটি বিদ্যুৎকেন্দ্রেও হামলার আশঙ্কা করা হচ্ছে।

রাশিয়ার সামরিক ও জ্বালানি অবকাঠামোতে চলতি বছর নিয়মিত হামলা চালিয়ে আসছে ইউক্রেন। এসব হামলার অনেকগুলোই দুই দেশের সীমান্ত থেকে কয়েক শ মাইল দূরের লক্ষ্যবস্তুতে চালানো হয়েছে।

রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ফিনল্যান্ড ও এস্তোনিয়ার সীমান্তের কাছে অবস্থিত সেন্ট পিটার্সবার্গে শুক্রবারের হামলায় অন্তত ৪৫টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছেন লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেক্সান্ডার দ্রোজদেঙ্কো।

কিয়েভ পোস্টের প্রতিবেদন অনুযায়ী, শহরের পূর্বাঞ্চলের ভেসেভোলোজস্ক ও কুদ্রোভো এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরের সেন্ট্রালনি, পেত্রোগ্রাদস্কি, ভাসিলিওস্ত্রোভস্কি, প্রিমোরস্কি ও ভাইবর্গস্কি এলাকাতেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইউক্রেনের পর্যবেক্ষণ চ্যানেল সুপারনোভা প্লাস একটি আবাসিক ভবনের ক্ষয়ক্ষতির ছবি প্রকাশ করেছে।

অন্যদিকে তুলা অঞ্চলে চারটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছেন গভর্নর দিমিত্রি মিলিয়ায়েভ। টেলিগ্রামে তিনি জানান, হামলায় কেউ হতাহত হয়নি এবং প্রাথমিকভাবে কোনো অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তবে রাশিয়ার স্বাধীন সংবাদমাধ্যম আসত্রার বরাতে কিয়েভ পোস্ট জানিয়েছে, ইয়েফ্রেমভ শহরের একটি তাপবিদ্যুৎকেন্দ্রের কাছে বিস্ফোরণের শব্দ শুনেছেন স্থানীয় বাসিন্দারা। হামলার পর তাঁদের ঘরবাড়ির তাপ সরবরাহ বন্ধ হয়ে যায়। আসত্রার বিশ্লেষণে বিদ্যুৎকেন্দ্রটিতে একটি ড্রোন আঘাত হানার সম্ভাবনাও উঠে এসেছে।

রাশিয়ার দাবি, দেশটির বিভিন্ন অঞ্চলে এবং অধিকৃত ক্রিমিয়ায় মোট ৩১৮টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে।

শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, রাশিয়ার প্রতিটি হামলার যথাযথ জবাব দিচ্ছে ইউক্রেন। চলতি সপ্তাহে রাশিয়ার সামারা, নিঝনি নভগোরোদ, ক্রাসনোদার, রোস্তভ, ভলগোগ্রাদ, তুলাসহ বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের হামলায় সামরিক ও জ্বালানি স্থাপনা, বিস্ফোরক উৎপাদনকারী কারখানা এবং বিমানঘাঁটি লক্ষ্যবস্তু হয়েছে। জেলেনস্কি বলেন, রাশিয়াকে যুদ্ধ বন্ধের বহু সুযোগ দেওয়া হলেও দেশটি যুদ্ধকেই বেছে নিয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

লোকসভার আসন ৫৪৩ থেকে ৮৫০ করতে বিশেষ অধিবেশন ডাকছে মোদি সরকার, বিরোধীদের মধ্যে ভাঙন
আন্তর্জাতিক

লোকসভার আসন ৫৪৩ থেকে ৮৫০ করতে বিশেষ অধিবেশন ডাকছে মোদি সরকার, বিরোধীদের মধ্যে ভাঙন

ভারতে লোকসভা ও বিধানসভার আসন বাড়াতে এবং নির্বাচনী আসনের সীমানা পুনর্বিন্যাস করতে সংবিধান সংশোধন বিল পাস করাতে মরিয়া হয়ে উঠেছে নরেন্দ্র মোদির সরকার।…

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় ১২ বছর পর ক্ষমতা হারাচ্ছে লেবার, জয়ের পথে জোট
আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় ১২ বছর পর ক্ষমতা হারাচ্ছে লেবার, জয়ের পথে জোট

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের নির্বাচনে ক্ষমতাসীন লেবার পার্টির ১২ বছরের শাসনের অবসান ঘটতে যাচ্ছে। দেশটির জাতীয় সম্প্রচারমাধ্যম এবিসি পূর্বাভাস দ…

আন্তর্জাতিক

যুদ্ধবিধ্বস্ত খার্তুমে রাস্তায় আবর্জনার পাহাড়, ফিরে আসা বাসিন্দাদের জীবন দুর্বিষহ

সুদানের রাজধানী খার্তুমের রাস্তায় রাস্তায় জমে উঠেছে আবর্জনার স্তূপ। যুদ্ধে বিধ্বস্ত শহরে ফিরে আসা বাসিন্দারা বলছেন, আবর্জনা সংগ্রহের গাড়ি না এলে পা…

আন্তর্জাতিক

আফগানিস্তানের কুনারে স্কুলে বিস্ফোরণ, শিক্ষার্থী হতাহতের খবর

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশের একটি স্কুলের ভেতরে বিস্ফোরণে অনির্ধারিত সংখ্যক শিক্ষার্থী নিহত বা আহত হয়েছে। আল জাজিরাকে দেওয়া বক্তব্যে আ…