…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

এপেক সম্মেলনে ৫১ সদস্যের নৃত্যদলের নেতৃত্বে ৭ বছরের এনছি, যার নাচ দেখা হয়েছে ১ হাজার কোটি বার

নিজস্ব প্রতিবেদক
এপেক সম্মেলনে ৫১ সদস্যের নৃত্যদলের নেতৃত্বে ৭ বছরের এনছি, যার নাচ দেখা হয়েছে ১ হাজার কোটি বার
ছবি: সংগৃহীত

চীনের শেনজেনে অনুষ্ঠিত সাম্প্রতিক এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে ঐতিহ্যবাহী ইংগে নৃত্য পরিবেশন করে প্রশংসা কুড়িয়েছে সাত বছর বয়সী ঝুয়াং এনছি। ৫১ সদস্যের একটি শিশু-কিশোর নৃত্যদলের নেতৃত্বে ছিল সে। দলের সবচেয়ে কনিষ্ঠ সদস্য হলেও পরিবেশনার সময় কেন্দ্রীয় অবস্থানে থেকে নৃত্য পরিচালনা করেছে এনছি।

চীনের ইয়াংচেং ইভনিং নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নৃত্যদলের সদস্যদের গড় বয়স ছিল ১২ বছর। তবে এনছি চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের কাছে আগে থেকেই পরিচিত। ২০২৪ সালের এপ্রিলে নিজের গ্রামের লোকজ সাংস্কৃতিক উৎসব চলাকালে একটি ইংগে নৃত্যদলের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে নাচে অংশ নেয় সে।

ওই সময় প্রাপ্তবয়স্ক নৃত্যশিল্পীদের সঙ্গে তার নাচের একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। ভিডিওটি প্রায় ১০ বিলিয়ন, অর্থাৎ ১ হাজার কোটি বার দেখা হয়। এরপর থেকেই সে পরিচিতি পায় ‘ইংগে গার্ল’ নামে।

চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের শানতোউ শহরের বাসিন্দা এনছি ছোটবেলা থেকেই ইংগে নৃত্যের প্রতি আগ্রহী। তার বাবা গ্রামের নৃত্যদলে গং বাজান এবং দাদা বাজান শঙ্খ। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত মহড়া দেখতে গিয়ে এই নৃত্যের প্রতি তার ভালোবাসা তৈরি হয়। মেয়ের প্রতিভা বুঝতে পেরে বাবা তার জন্য প্রশিক্ষকের ব্যবস্থা করেন।

এনছির বাবা ঝুয়াং রংছিয়াং জানান, অন্য শিশুদের যে নাচের একটি মুদ্রা শিখতে তিন-চার দিন লাগে, এনছি সেটি মাত্র দেড় ঘণ্টায় আয়ত্ত করতে পারে। এ পর্যন্ত ইংগে নৃত্যের ১০টির বেশি পরিবেশনা বা মুদ্রার সেট শিখেছে সে। গুয়াংডংয়ের বিভিন্ন অনুষ্ঠান ছাড়াও সিঙ্গাপুর ও হংকংয়ে নৃত্য পরিবেশন করেছে এনছি।

এপেক সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ পাওয়ার পর প্রস্তুতির জন্য টানা চার মাস শেনজেনে ছিল সে। প্রশিক্ষণের সময় হাত ও পায়ে বালুভর্তি ওজন বেঁধে অনুশীলন করতে হয়েছে। এতে কাঠের লাঠি দিয়ে আঘাতের কৌশল এবং পায়ের পদক্ষেপ আরও স্থির ও নিখুঁত করার অনুশীলন হয়েছে। কঠোর প্রশিক্ষণেও কোনো অভিযোগ করেনি ছোট্ট এনছি।

ইংগে নৃত্য চীনের গুয়াংডংয়ের ছাওশান অঞ্চলের কয়েক শ বছরের পুরোনো লোকজ শিল্প। ধারণা করা হয়, মিং রাজবংশের আমলে (১৩৬৮-১৬৪৪) এর প্রচলন শুরু হয়। এতে মার্শাল আর্ট ও চীনা অপেরার নানা উপাদান রয়েছে। ২০০৬ সালে চীনের জাতীয় অবস্তুগত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয় এই নৃত্যধারা।

এনছির স্বপ্ন, একদিন তুষারপাত হয় এমন কোনো জায়গায় নাচবে সে। কারণ, এখনো বাস্তবে তুষারপাত দেখার সুযোগ হয়নি তার।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

লোকসভার আসন ৫৪৩ থেকে ৮৫০ করতে বিশেষ অধিবেশন ডাকছে মোদি সরকার, বিরোধীদের মধ্যে ভাঙন
আন্তর্জাতিক

লোকসভার আসন ৫৪৩ থেকে ৮৫০ করতে বিশেষ অধিবেশন ডাকছে মোদি সরকার, বিরোধীদের মধ্যে ভাঙন

ভারতে লোকসভা ও বিধানসভার আসন বাড়াতে এবং নির্বাচনী আসনের সীমানা পুনর্বিন্যাস করতে সংবিধান সংশোধন বিল পাস করাতে মরিয়া হয়ে উঠেছে নরেন্দ্র মোদির সরকার।…

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় ১২ বছর পর ক্ষমতা হারাচ্ছে লেবার, জয়ের পথে জোট
আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় ১২ বছর পর ক্ষমতা হারাচ্ছে লেবার, জয়ের পথে জোট

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের নির্বাচনে ক্ষমতাসীন লেবার পার্টির ১২ বছরের শাসনের অবসান ঘটতে যাচ্ছে। দেশটির জাতীয় সম্প্রচারমাধ্যম এবিসি পূর্বাভাস দ…

আন্তর্জাতিক

যুদ্ধবিধ্বস্ত খার্তুমে রাস্তায় আবর্জনার পাহাড়, ফিরে আসা বাসিন্দাদের জীবন দুর্বিষহ

সুদানের রাজধানী খার্তুমের রাস্তায় রাস্তায় জমে উঠেছে আবর্জনার স্তূপ। যুদ্ধে বিধ্বস্ত শহরে ফিরে আসা বাসিন্দারা বলছেন, আবর্জনা সংগ্রহের গাড়ি না এলে পা…

আন্তর্জাতিক

আফগানিস্তানের কুনারে স্কুলে বিস্ফোরণ, শিক্ষার্থী হতাহতের খবর

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশের একটি স্কুলের ভেতরে বিস্ফোরণে অনির্ধারিত সংখ্যক শিক্ষার্থী নিহত বা আহত হয়েছে। আল জাজিরাকে দেওয়া বক্তব্যে আ…