…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › চাকরি › খবর
চাকরি

সংসদ সচিবালয়ে গাইড পদে নিয়োগ: বেতন ২৫ হাজার থেকে ৬০ হাজার ৫০০ টাকা, লাগবে ইংরেজিতে স্নাতক

নিজস্ব প্রতিবেদক
সংসদ সচিবালয়ে গাইড পদে নিয়োগ: বেতন ২৫ হাজার থেকে ৬০ হাজার ৫০০ টাকা, লাগবে ইংরেজিতে স্নাতক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে ১১তম থেকে ২০তম গ্রেডের বিভিন্ন পদে মোট ১৫৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এই নিয়োগের আওতায় গাইড পদেও জনবল নেওয়া হবে।

গাইড পদের প্রধান দায়িত্ব হবে দেশি ও বিদেশি দর্শনার্থীদের জাতীয় সংসদ ভবন ঘুরিয়ে দেখানো এবং তাঁদের সংসদ ভবন সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জানানো।

সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, প্রতিদিন দর্শনার্থীদের ৫ থেকে ১০টি দল সংসদ ভবন ঘুরে দেখতে আসে।

গাইড পদটি ১১তম গ্রেডের এবং এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। পদের বেতন স্কেল শুরু হবে ২৫ হাজার টাকা থেকে, সর্বোচ্চ বেতন স্কেল ৬০ হাজার ৫০০ টাকা।

এই পদে আবেদনের জন্য প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে।

সংসদ অধিবেশন চলাকালে গাইড পদে কর্মরত ব্যক্তিকে সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত দায়িত্ব পালন করতে হবে। অধিবেশন না থাকলে কর্মঘণ্টা হবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

চাকরি বিভাগের আরও খবর

পাঁচ ব্যাংকে চাকরির আবেদন চলছে, কোনটিতে কবে শেষ
চাকরি

পাঁচ ব্যাংকে চাকরির আবেদন চলছে, কোনটিতে কবে শেষ

দেশের পাঁচটি বেসরকারি ব্যাংকে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং অনলাইনে আবেদন গ্রহণ চলছে। ব্যাংকগুলো হলো ট্রাস্ট ব্যাংক লিমিটেড, মিউচুয়াল ট…

বিআরবি কেব্‌লে অ্যাকাউন্টস এক্সিকিউটিভ পদে নিয়োগ, আবেদনের শেষ দিন ৫ ডিসেম্বর
চাকরি

বিআরবি কেব্‌লে অ্যাকাউন্টস এক্সিকিউটিভ পদে নিয়োগ, আবেদনের শেষ দিন ৫ ডিসেম্বর

বিআরবি কেব্‌ল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘অ্যাকাউন্টস এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে।…