…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

শাহজাদপুরে সাবেক মেয়র মিরুকে গ্রেপ্তারে গিয়ে গ্রামবাসীর বাধায় ফিরে গেল পুলিশ

নিজস্ব প্রতিবেদক
শাহজাদপুরে সাবেক মেয়র মিরুকে গ্রেপ্তারে গিয়ে গ্রামবাসীর বাধায় ফিরে গেল পুলিশ
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক পৌর মেয়র হালিমুল হক মিরুকে গ্রেপ্তার করতে গিয়ে গ্রামবাসীর বাধার মুখে পড়েছে পুলিশ। কয়েক শ নারী-পুরুষ লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ করলে শেষ পর্যন্ত মিরুকে গ্রেপ্তার না করেই ঘটনাস্থল থেকে ফিরে যায় পুলিশের দলটি।

গতকাল শুক্রবার বিকেল পৌনে চারটার দিকে শাহজাদপুর পৌর শহরের নলুয়া গ্রামে এ ঘটনা ঘটে। রাতে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

হালিমুল হক মিরু সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংক্রান্ত মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মিরুকে গ্রেপ্তারের জন্য থানা-পুলিশের একটি দল তাঁর বাড়িতে যায়। সে সময় তিনি বাড়িতেই ছিলেন। পুলিশ আসার খবর ছড়িয়ে পড়লে গ্রামের কয়েক শ নারী-পুরুষ লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নেমে গ্রেপ্তারে বাধা দেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে মানুষের উপস্থিতি আরও বাড়তে থাকে। একপর্যায়ে মিরুকে গ্রেপ্তার না করেই ফিরে যায় পুলিশ।

স্থানীয়রা জানান, এলাকায় মিরুর জনপ্রিয়তা রয়েছে। ২০২৪ সালের ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে নির্বাচন করে নৌকার প্রার্থীর কাছে পরাজিত হন। স্থানীয়দের ভাষ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও তিনি কোনো সহিংস বা ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে এসেছে—এ খবর ছড়িয়ে পড়ার পর গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমেছিলেন।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘আমরা মিরুকে গ্রেপ্তার করতে গিয়েছিলাম। কিন্তু তাঁকে পাইনি। পুলিশের যাওয়ার খবর পেয়ে স্থানীয় লোকজন তাঁকে খবর দেন। এরপর তিনি পালিয়ে যান। পুলিশকে বাধা দিতে গ্রামের কিছু লোক জড়ো হয়েছিলেন। তাঁরা সামনে নারীদের রেখেছিলেন। মিরুর বিরুদ্ধে থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে।’

মিরুকে গ্রেপ্তারের পর ছেড়ে দিতে বাধ্য হয়েছেন কি না—এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, পুলিশের যাওয়ার খবর পেয়েই তিনি পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তার করতে পারলে যেভাবেই হোক থানায় নিয়ে আসা হতো। তাঁকে গ্রেপ্তার করে ছেড়ে দেওয়ার ধারণাটি সঠিক নয়।

অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. হাফিজুর রহমান বলেন, পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে গিয়েছিল। তবে সেখানে তাঁকে পাওয়া যায়নি। কিছু লোক জড়ো হয়েছিলেন। বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং পুলিশের সঙ্গে কোনো ঝামেলাও হয়নি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

ঈশ্বরদীতে ছবি সরানোর অনুরোধ করায় যুবককে কুপিয়ে জখম, রাজশাহী মেডিকেলে ভর্তি
আইন ও অপরাধ

ঈশ্বরদীতে ছবি সরানোর অনুরোধ করায় যুবককে কুপিয়ে জখম, রাজশাহী মেডিকেলে ভর্তি

পাবনার ঈশ্বরদীতে মোবাইল ফোনের স্ক্রিনে রাখা এক স্কুলছাত্রীর ছবি সরিয়ে নেওয়ার অনুরোধ করায় ওই ছাত্রীর ভাইকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। শুক…

ধানমন্ডিতে মোরগ পোলাও খাইয়ে অচেতন করে সোনার দোকানে চুরি, প্রায় দুই হাজার ভরি গয়না লুট
আইন ও অপরাধ

ধানমন্ডিতে মোরগ পোলাও খাইয়ে অচেতন করে সোনার দোকানে চুরি, প্রায় দুই হাজার ভরি গয়না লুট

রাজধানীর ধানমন্ডি ৬/এ এলাকার একটি শপিং মলে একটি গয়নার দোকানে চুরি হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে আনাম র‍্যাংকস প্লাজার পূরবী …

মঠবাড়িয়ায় বাসস্ট্যান্ডে পার্কিং করা বাসে আগুন, পেছনের আসন পুড়ে গেছে
আইন ও অপরাধ

মঠবাড়িয়ায় বাসস্ট্যান্ডে পার্কিং করা বাসে আগুন, পেছনের আসন পুড়ে গেছে

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা ‘আরাফাত পরিবহন’ নামে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজ…

গাজীপুরে সাবেক কাউন্সিলর গ্রেপ্তারের পরদিন তাঁর বাড়িতে লুটপাট ও আগুন
আইন ও অপরাধ

গাজীপুরে সাবেক কাউন্সিলর গ্রেপ্তারের পরদিন তাঁর বাড়িতে লুটপাট ও আগুন

গাজীপুর সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইজউদ্দিন মোল্লাকে গ্রেপ্তারের পরদিন তাঁর বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শন…