…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

জুন থেকে রাজধানীর ১৩ এলাকায় গন্ধর্বপুর প্ল্যান্টের বিশুদ্ধ পানি পৌঁছাবে

নিজস্ব প্রতিবেদক

আগামী বছরের জুন মাস থেকে রাজধানীর ১৩টি অঞ্চলে নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ করবে গন্ধর্বপুর পানি শোধনাগার প্ল্যান্ট। ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রজেক্টের অধীনে নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণাধীন এই শোধনাগার থেকেই মেঘনা নদীর পানি শোধন করে রাজধানীতে পাঠানো হবে।

যেসব এলাকায় এই পানি পৌঁছাবে সেগুলো হলো বাড্ডা, উত্তরবাড্ডা, সাতারকুল, গুলশান, প্রগতি সরণি, বসুন্ধরা, খিলক্ষেত, কাকলি, বনানী, ক্যান্টনম্যান্ট এলাকা, মিরপুর (আংশিক), উত্তরা ও মিরপুর ডিওএইচএস। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নিয়মিত নিরাপদ ও সুপেয় পানির জোগান দিতে আগামী জুনেই প্ল্যান্টের ফেজ-১-এর কার্যক্রম চালু হচ্ছে।

প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্পের প্রায় ৯৭ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে পরীক্ষামূলক ও আংশিক পানি সরবরাহ শুরুর পরিকল্পনা থাকলেও এখন আগামী জুনে আংশিক বিতরণ শুরু হবে। এরপর আগামী এক বছরের মধ্যে প্রকল্পের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করে ঢাকা ওয়াসার মাধ্যমে নিয়মিত পানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে জানানো হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, গন্ধর্বপুর পানি শোধনাগারের প্রথম ধাপে প্রতিদিন ৫০ কোটি লিটার পানি রাজধানীতে সরবরাহ করা হবে। দ্বিতীয় ধাপের কাজ সম্পন্ন হলে আরও ৫০ কোটি লিটার যুক্ত হবে। দুই ধাপ মিলিয়ে প্রকল্পটির দৈনিক পানি সরবরাহ সক্ষমতা দাঁড়াবে ১০০ কোটি লিটারে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম গণমাধ্যমকে বলেন, ঢাকা শহরে প্রতিদিন পানির চাহিদা ৩ কোটি ২৫ লাখ লিটার। এর মধ্যে ভূগর্ভস্থ ও উপরিভাগ মিলিয়ে ওয়াসা সরবরাহ করে ২ কোটি ৯৫ লাখ থেকে ৩ কোটি ৫ লাখ লিটার পর্যন্ত। প্রতিদিনই কিছু ঘাটতি থেকে যায়।

প্রতিমন্ত্রী বলেন, এই ঘাটতি পূরণ এবং ঢাকার ক্রমবর্ধমান জনসংখ্যার কথা বিবেচনা করেই গন্ধর্বপুর প্রকল্প গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, ‘শিগগির প্রকল্পটি চালু হবে। এটি চালু হলে মেঘনা থেকে প্রতিদিন ঢাকায় আমরা ৫০ কোটি লিটার পানি পাব।’

মীর শাহে আলম আরও বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে একটি শহরের জন্য মাত্র ৩০ শতাংশ ভূগর্ভস্থ পানি উত্তোলন করা যাবে। সেখানে ঢাকা শহরে ৭৪ শতাংশ ভূগর্ভস্থ পানি উত্তোলন করা হচ্ছে, আর উপরিভাগের পানি মাত্র ২৪ শতাংশ। এতে জলবায়ু পরিবর্তন ও পরিবেশের ওপর বড় ধরনের আঘাত আসবে এবং ভূমিকম্প হওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে বলেও তিনি উল্লেখ করেন।

রাজধানীতে ভূগর্ভস্থ পানির স্তর ক্রমাগত নিচে নেমে যাওয়ায় বিকল্প ও টেকসই পানির উৎস নিশ্চিত করতে মেঘনা নদীর পানি শোধনের এই বৃহৎ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। শোধনাগারটি চালু হলে কয়েকশ গভীর নলকূপ বন্ধ হয়ে যাবে এবং ভূগর্ভের পানির ওপর চাপ কমবে।

প্রকল্প পরিচালক ওয়াহিদুল ইসলাম মুরাদ গণমাধ্যমকে জানিয়েছেন, প্রকল্প সংশ্লিষ্টরা কয়েক দফায় প্ল্যান্ট পরিদর্শন করেছেন এবং অবশিষ্ট কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হবে। তিনি বলেন, এই প্রকল্প থেকে পানি সরবরাহ চালু হলে মহানগরীর পূর্বাঞ্চলের মানুষ উপকৃত হবে এবং ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব ও টেকসই পানি সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করার যে লক্ষ্য ঢাকা ওয়াসা নির্ধারণ করেছে, তা অর্জন করা সম্ভব হবে।

ঢাকা ওয়াসার উপ-প্রধান জনতথ্য কর্মকর্তা মো. আব্দুল কাদের বলেন, আগামী জুনে অর্থাৎ ২০২৭ সালের মাঝামাঝি এই প্রকল্প শেষ হবে। প্রকল্প সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী ৯০ শতাংশ কাজ শেষ এবং দীর্ঘদিন ধরে চলমান এই প্রকল্পের কাজ সরকার দ্রুততার সঙ্গে শেষ করছে।

গন্ধর্বপুর পানি শোধনাগার চালু হলে রাজধানীর পূর্বাঞ্চলের লাখো মানুষ নিরাপদ ও বিশুদ্ধ পানির সরবরাহ পাবে। সংশ্লিষ্টদের আশা, রাজধানীর ক্রমবর্ধমান পানির চাহিদা পূরণে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

নারায়ণগঞ্জে চলন্ত বাসে আগুন দিল দুর্বৃত্তরা, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
জাতীয়

নারায়ণগঞ্জে চলন্ত বাসে আগুন দিল দুর্বৃত্তরা, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মেঘলা পরিবহনের যাত্রীবাহী একটি চলন্ত বাসে আগুন দিয়েছেন দুর্বৃত্তরা। এতে গাড়িটি পুড়ে গেলেও কোনো …

সাভার ও আশুলিয়ায় এক রাতে দাঁড়িয়ে থাকা তিন বাসে আগুন দিল দুর্বৃত্তরা
জাতীয়

সাভার ও আশুলিয়ায় এক রাতে দাঁড়িয়ে থাকা তিন বাসে আগুন দিল দুর্বৃত্তরা

ঢাকার সাভার ও আশুলিয়ায় এক রাতে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাতের বিভিন্ন সময়ে এসব …

ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জেই ৫৬ প্লাটুন
জাতীয়

ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জেই ৫৬ প্লাটুন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আজ শনিবার ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়ম…

সেপটিক ট্যাংকের অদৃশ্য গ্যাসে বারবার প্রাণহানি: কোন গ্যাস কতটা বিপজ্জনক, বাঁচার উপায় কী
জাতীয়

সেপটিক ট্যাংকের অদৃশ্য গ্যাসে বারবার প্রাণহানি: কোন গ্যাস কতটা বিপজ্জনক, বাঁচার উপায় কী

মুঠোফোনটা হঠাৎ সেপটিক ট্যাংকে পড়ে গেছে। সেটি তুলতে একজন নিচে নামলেন। কিছুক্ষণ পর তাঁর কোনো সাড়া নেই। তাঁকে উদ্ধার করতে আরেকজন নামলেন। তিনিও অচেতন। এ…