…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর নদী থেকে নিখোঁজ আলমগীরের মরদেহ উদ্ধার, মৃত বেড়ে দুই

নিজস্ব প্রতিবেদক
মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর নদী থেকে নিখোঁজ আলমগীরের মরদেহ উদ্ধার, মৃত বেড়ে দুই
ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তার ও আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর নদীতে নিখোঁজ হওয়া ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (২৮ নভেম্বর) সকালে মেঘনার শাখা নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ নিয়ে ওই সংঘর্ষের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দুজনে দাঁড়াল।

উদ্ধার হওয়া ব্যক্তির নাম মো. আলমগীর হোসেন (৪৬)। তিনি সদর উপজেলার চরডুমুরিয়া গ্রামের মো. নান্নু মিয়ার ছেলে। তবে স্থানীয়ভাবে তিনি ‘আলমগীর দালাল’ নামে পরিচিত বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হওয়া এবং এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ মোল্লা ও ফ্রান্সপ্রবাসী বিএনপি কর্মী রহিম মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

এর জেরে গত বৃহস্পতিবার সকালে চরডুমুরিয়া গ্রামে উভয় পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ও গোলাগুলিতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষের সময় প্রাণ বাঁচাতে নদী সাঁতরে তীরে ওঠার চেষ্টা করলে নিখোঁজ হন আলমগীর হোসেন। অন্যদিকে, সংঘর্ষে গুরুতর আহত চরডুমুরিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে মো. সেলিমকে (৩৫) উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ছাড়া ওই ঘটনায় গুলিবিদ্ধ সজিবসহ অন্তত পাঁচজন আহত হন। সজিবকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে এবং মিজানসহ আহত অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন জানান, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

ঈশ্বরদীতে ছবি সরানোর অনুরোধ করায় যুবককে কুপিয়ে জখম, রাজশাহী মেডিকেলে ভর্তি
আইন ও অপরাধ

ঈশ্বরদীতে ছবি সরানোর অনুরোধ করায় যুবককে কুপিয়ে জখম, রাজশাহী মেডিকেলে ভর্তি

পাবনার ঈশ্বরদীতে মোবাইল ফোনের স্ক্রিনে রাখা এক স্কুলছাত্রীর ছবি সরিয়ে নেওয়ার অনুরোধ করায় ওই ছাত্রীর ভাইকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। শুক…

ধানমন্ডিতে মোরগ পোলাও খাইয়ে অচেতন করে সোনার দোকানে চুরি, প্রায় দুই হাজার ভরি গয়না লুট
আইন ও অপরাধ

ধানমন্ডিতে মোরগ পোলাও খাইয়ে অচেতন করে সোনার দোকানে চুরি, প্রায় দুই হাজার ভরি গয়না লুট

রাজধানীর ধানমন্ডি ৬/এ এলাকার একটি শপিং মলে একটি গয়নার দোকানে চুরি হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে আনাম র‍্যাংকস প্লাজার পূরবী …

মঠবাড়িয়ায় বাসস্ট্যান্ডে পার্কিং করা বাসে আগুন, পেছনের আসন পুড়ে গেছে
আইন ও অপরাধ

মঠবাড়িয়ায় বাসস্ট্যান্ডে পার্কিং করা বাসে আগুন, পেছনের আসন পুড়ে গেছে

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা ‘আরাফাত পরিবহন’ নামে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজ…

গাজীপুরে সাবেক কাউন্সিলর গ্রেপ্তারের পরদিন তাঁর বাড়িতে লুটপাট ও আগুন
আইন ও অপরাধ

গাজীপুরে সাবেক কাউন্সিলর গ্রেপ্তারের পরদিন তাঁর বাড়িতে লুটপাট ও আগুন

গাজীপুর সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইজউদ্দিন মোল্লাকে গ্রেপ্তারের পরদিন তাঁর বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শন…