…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

জেট ফুয়েলের দাম ৯৬ শতাংশ বেড়ে যাওয়ায় চাপে বিশ্বের বিমান সংস্থাগুলো

নিজস্ব প্রতিবেদক

সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে জেট ফুয়েলের মূল্য অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় বড় ধরনের চাপে পড়েছে বৈশ্বিক বিমান পরিবহন খাত।

আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার (আইএটিএ) পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর খাতটির জ্বালানি ব্যয় ৪০ শতাংশ বেড়ে ৩৫০ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। বিপরীতে নিট মুনাফা গত বছরের ৪৫ বিলিয়ন ডলার থেকে কমে ২৩ বিলিয়ন ডলারে নেমে আসার আশঙ্কা রয়েছে।

অক্টোবরের শেষে মধ্যপ্রাচ্যে প্রতি ব্যারেল জেট ফুয়েলের দাম ১৬৪ দশমিক ৩৯ ডলারে উঠেছে, যা গত বছরের তুলনায় ৯৬ শতাংশ বেশি।

বিমান সংস্থাগুলোর পরিচালন ব্যয়ের প্রায় এক-তৃতীয়াংশই জ্বালানিতে খরচ হয়। তার ওপর সংঘাতপূর্ণ আকাশসীমা এড়িয়ে ফ্লাইট পরিচালনা করায় যাত্রাপথ দীর্ঘ হওয়ার পাশাপাশি জ্বালানি খরচও বাড়ছে।

এ পরিস্থিতিতে সবচেয়ে বেশি চাপে রয়েছে উপসাগরীয় অঞ্চলের বিমান সংস্থাগুলো। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে, কাতার এয়ারওয়েজের মুনাফা প্রায় ৭ শতাংশ হ্রাস পেয়েছে।

দুবাইভিত্তিক এমিরেটস গ্রুপ ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ছয় মাসে ১ দশমিক ১ বিলিয়ন ডলার কর-পূর্ব মুনাফা অর্জন করেছে। তবে আবুধাবির ইতিহাদ এয়ারওয়েজের প্রধান নির্বাহী জানিয়েছেন, জ্বালানির মূল্যবৃদ্ধি ও আঞ্চলিক সংঘাতের কারণে চলতি বছর কেবল আয়-ব্যয়ের ভারসাম্য বজায় রাখার আশা করছে প্রতিষ্ঠানটি।

একইভাবে যুক্তরাষ্ট্রে আমেরিকান এয়ারলাইনস ও ডেল্টা এয়ারলাইনসের জ্বালানি ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। আমেরিকান এয়ারলাইনস তৃতীয় প্রান্তিকে ২৬৯ মিলিয়ন ডলার লোকসান করেছে। ডেল্টা জানিয়েছে, গত বছরের তুলনায় চলতি বছর তাদের জ্বালানি ব্যয় ৬ বিলিয়ন ডলার বাড়তে পারে।

অন্যদিকে ইউরোপে লুফথানসা ও এয়ার ফ্রান্স-কেএলএম টিকিটের দাম বাড়িয়ে মুনাফা ধরে রাখার চেষ্টা করছে। তবে জ্বালানি ব্যয় বৃদ্ধির প্রভাবে স্বল্প খরচের বিমান সংস্থা ইজিজেটের কর-পূর্ব মুনাফা ৯৬ শতাংশ কমে ২৪ মিলিয়ন পাউন্ডে নেমে এসেছে। খরচ কমাতে শীতকালে হাজার হাজার ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

টার্কিশ এয়ারলাইনস তৃতীয় প্রান্তিকে ৯২৯ মিলিয়ন ডলার পরিচালন মুনাফা করলেও যাত্রী পরিবহন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যমাত্রা কমিয়েছে।

বিনিয়োগ ব্যাংক ইউবিএসের বিশ্লেষণে বলা হয়েছে, জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির কারণে বিমান সংস্থাগুলো সম্প্রসারণের বদলে সক্ষমতা নিয়ন্ত্রণে মনোযোগ দিচ্ছে। এর ফলে ইউরোপে স্বল্পপাল্লার ফ্লাইটের সক্ষমতা বৃদ্ধির হার চলতি বছরের শেষ প্রান্তিকে শূন্যে নেমে আসতে পারে এবং ২০২৭ সালের দ্বিতীয় প্রান্তিকে তা ১ শতাংশ কম হওয়ার আশঙ্কা রয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

লোকসভার আসন ৫৪৩ থেকে ৮৫০ করতে বিশেষ অধিবেশন ডাকছে মোদি সরকার, বিরোধীদের মধ্যে ভাঙন
আন্তর্জাতিক

লোকসভার আসন ৫৪৩ থেকে ৮৫০ করতে বিশেষ অধিবেশন ডাকছে মোদি সরকার, বিরোধীদের মধ্যে ভাঙন

ভারতে লোকসভা ও বিধানসভার আসন বাড়াতে এবং নির্বাচনী আসনের সীমানা পুনর্বিন্যাস করতে সংবিধান সংশোধন বিল পাস করাতে মরিয়া হয়ে উঠেছে নরেন্দ্র মোদির সরকার।…

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় ১২ বছর পর ক্ষমতা হারাচ্ছে লেবার, জয়ের পথে জোট
আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় ১২ বছর পর ক্ষমতা হারাচ্ছে লেবার, জয়ের পথে জোট

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের নির্বাচনে ক্ষমতাসীন লেবার পার্টির ১২ বছরের শাসনের অবসান ঘটতে যাচ্ছে। দেশটির জাতীয় সম্প্রচারমাধ্যম এবিসি পূর্বাভাস দ…

আন্তর্জাতিক

যুদ্ধবিধ্বস্ত খার্তুমে রাস্তায় আবর্জনার পাহাড়, ফিরে আসা বাসিন্দাদের জীবন দুর্বিষহ

সুদানের রাজধানী খার্তুমের রাস্তায় রাস্তায় জমে উঠেছে আবর্জনার স্তূপ। যুদ্ধে বিধ্বস্ত শহরে ফিরে আসা বাসিন্দারা বলছেন, আবর্জনা সংগ্রহের গাড়ি না এলে পা…

আন্তর্জাতিক

আফগানিস্তানের কুনারে স্কুলে বিস্ফোরণ, শিক্ষার্থী হতাহতের খবর

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশের একটি স্কুলের ভেতরে বিস্ফোরণে অনির্ধারিত সংখ্যক শিক্ষার্থী নিহত বা আহত হয়েছে। আল জাজিরাকে দেওয়া বক্তব্যে আ…