…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান, সব খাতে সেরা বিএসআরএম স্টিলস

নিজস্ব প্রতিবেদক
আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান, সব খাতে সেরা বিএসআরএম স্টিলস
ছবি: সংগৃহীত

বার্ষিক প্রতিবেদনে স্বচ্ছতা, জবাবদিহি ও উৎকর্ষের স্বীকৃতি হিসেবে দেশের ৩৫টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)।

শনিবার রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান ও আইসিএবির সভাপতি সাব্বীর আহমেদ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিএবি এসব তথ্য জানিয়েছে।

এবারের আয়োজনে সব খাত মিলিয়ে সেরা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে বিএসআরএম স্টিলস। প্রতিষ্ঠানটি উৎপাদন খাতেও স্বর্ণ পুরস্কার পেয়েছে।

বেসরকারি ব্যাংক খাতে যৌথভাবে স্বর্ণ পুরস্কার পেয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক ও ব্র্যাক ব্যাংক। যৌথভাবে রৌপ্য পুরস্কার পেয়েছে ব্যাংক এশিয়া ও ইস্টার্ন ব্যাংক, আর ব্রোঞ্জ পুরস্কার পেয়েছে ঢাকা ব্যাংক। এ ছাড়া মেধার স্বীকৃতিস্বরূপ সার্টিফিকেট অব মেরিট পেয়েছে সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক ও ডাচ্-বাংলা ব্যাংক।

আর্থিক সেবা খাতে ব্রোঞ্জ পুরস্কার পেয়েছে আইডিএলসি ফাইন্যান্স। এই খাতে সার্টিফিকেট অব মেরিট পেয়েছে আইপিডিসি ফাইন্যান্স ও ডিবিএইচ ফাইন্যান্স।

উৎপাদন খাতে স্বর্ণপদক পেয়েছে বিএসআরএম স্টিলস, রৌপ্য পুরস্কার পেয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ এবং ব্রোঞ্জ পুরস্কার পেয়েছে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম)। এ খাতে সার্টিফিকেট অব মেরিট পেয়েছে ম্যারিকো বাংলাদেশ, ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো বাংলাদেশ ও আরএকে সিরামিকস।

বিদ্যুৎ ও জ্বালানি খাতে সার্টিফিকেট অব মেরিট পেয়েছে সামিট পাওয়ার ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। বহুমুখী ব্যবসাপ্রতিষ্ঠান বিভাগে সার্টিফিকেট অব মেরিট পেয়েছে এসিআই লিমিটেড।

সাধারণ বিমা খাতে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পুরস্কার পেয়েছে যথাক্রমে রিলায়েন্স ইনস্যুরেন্স, গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও সেনা ইনস্যুরেন্স। জীবনবিমা খাতে রৌপ্য পুরস্কার পেয়েছে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স।

অলাভজনক ও বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও/এনপিও) বিভাগে স্বর্ণ পুরস্কার পেয়েছে ব্র্যাক। এই বিভাগে রৌপ্য পুরস্কার পেয়েছে শক্তি ফাউন্ডেশন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

মূল্যস্ফীতি ৬ শতাংশের কাছাকাছি নামিয়ে আনতে চায় সরকার: অর্থমন্ত্রী

দেশের মূল্যস্ফীতি কমিয়ে ৬ শতাংশের কাছাকাছি নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। বর্তমানে মূল্যস্ফীতি ৮ দশমিক ২৭ শতাংশে নেমে এসেছে বলে জানিয়েছেন…

ঝালকাঠির রাজাপুরে আগুনে পুড়ল মুদি দোকান ও গুদাম, ১৫ লাখ টাকা ক্ষতির দাবি ব্যবসায়ীর
অর্থনীতি ও ব্যবসা

ঝালকাঠির রাজাপুরে আগুনে পুড়ল মুদি দোকান ও গুদাম, ১৫ লাখ টাকা ক্ষতির দাবি ব্যবসায়ীর

ঝালকাঠির রাজাপুর উপজেলার বড় কৈবর্তখালী ক্লাব বাজার এলাকায় আগুনে একটি মুদি ও মনোহারি দোকান এবং এর গুদাম পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রিপন সিকদার…

স্থানীয় এলসির তথ্য আদান-প্রদানে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব প্ল্যাটফর্ম ‘বার্তা’, সাশ্রয় হবে ৬০–৭০ লাখ ডলার
অর্থনীতি ও ব্যবসা

স্থানীয় এলসির তথ্য আদান-প্রদানে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব প্ল্যাটফর্ম ‘বার্তা’, সাশ্রয় হবে ৬০–৭০ লাখ ডলার

দেশের অভ্যন্তরীণ বাণিজ্যে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে স্থানীয় ঋণপত্রের (এলসি) তথ্য পাঠাতে এত দিন বেলজিয়ামভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা ‘সুইফট’ ব্যবহা…

এলএনজি-নির্ভরতায় বড় সংকটের আশঙ্কা, গবেষণা প্রতিবেদনে বছরে ২৫ বিলিয়ন ডলার পর্যন্ত ব্যয়ের হিসাব
অর্থনীতি ও ব্যবসা

এলএনজি-নির্ভরতায় বড় সংকটের আশঙ্কা, গবেষণা প্রতিবেদনে বছরে ২৫ বিলিয়ন ডলার পর্যন্ত ব্যয়ের হিসাব

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির ওপর অতিরিক্ত নির্ভরতা বাংলাদেশের জন্য তীব্র জ্বালানি ও অর্থনৈতিক সংকট তৈরি করেছে বলে দাবি করেছে আন্তর্জাতিক একটি সং…