…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

ঢাকার ১২ ভ্রাম্যমাণ লাইব্রেরি ইউনিটের যৌথ সাহিত্য-সাংস্কৃতিক আয়োজন বিশ্বসাহিত্য কেন্দ্রে

নিজস্ব প্রতিবেদক

মোবাইল ফোনে আসক্তির কারণে নতুন প্রজন্ম ক্রমেই সাহিত্য ও সংস্কৃতিচর্চা থেকে দূরে সরে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও ‘দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি (তৃতীয় সংশোধিত)’ প্রকল্পের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ হারুন-অর-রশীদ। এ অবস্থা থেকে তরুণদের ফিরিয়ে এনে সাহিত্য ও সংস্কৃতিচর্চায় আগ্রহী করে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৪টায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে গণগ্রন্থাগার অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি (তৃতীয় সংশোধিত)’ প্রকল্পের আওতায় ঢাকা জেলার ১২টি ভ্রাম্যমাণ লাইব্রেরি ইউনিট যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

মোহাম্মদ হারুন-অর-রশীদ বলেন, সংস্কৃতি একটি দেশের প্রাণ। নতুন প্রজন্মকে সাংস্কৃতিক কার্যক্রমের সঙ্গে যত বেশি সম্পৃক্ত করা যাবে, দেশ তত বেশি এগিয়ে যাবে। বইয়ের পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সুস্থধারার নেতৃত্ব গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকল্পের সমন্বয়কারী ও বিশ্বসাহিত্য কেন্দ্রের যুগ্ম পরিচালক উজ্জ্বল হোসেন এবং প্রকল্পের উপসমন্বয়কারী বিকাশ চক্রবর্তীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্পের সহকারী সমন্বয়কারী মো. ইজাজুল ইসলাম।

অনুষ্ঠানে সাহিত্য আলোচনা, কুইজ প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, ছড়াপাঠ, গল্প বলা, আধুনিক গান ও নৃত্য পরিবেশনাসহ নানা সাহিত্যিক ও সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসেবে বই তুলে দেওয়া হয়। পাশাপাশি অভিভাবকদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিজয়ী পাঁচ অভিভাবককেও বই পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে ঢাকা জেলার ১২টি ভ্রাম্যমাণ লাইব্রেরি ইউনিটের সাংস্কৃতিক সংঘের সদস্য, শিক্ষার্থী, পাঠক-পাঠিকাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি ঢাকা সফর স্থগিত করেছেন।…

লকডাউন কর্মসূচি ঘিরে পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ
জাতীয়

লকডাউন কর্মসূচি ঘিরে পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে আবারও পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে।…

জাতীয়

কেরানীগঞ্জসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ, পাইপলাইন মেরামত চলছে বলে জানাল তিতাস

ঢাকার কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। গ্যাস পাইপলাইনের ওপর অবৈধ পাইলিংয়ের কারণে সৃষ্ট লিকেজ মেরামতের কাজ চলায় এসব এলাকায় সরবরাহ বন্ধ রাখা…

জাতীয়

‘হোয়াট উই বিল্ড নেক্সট’ প্রতিপাদ্যে ঢাকায় প্রথম টেডএক্স বনানী, বক্তব্য দিলেন ১১ জন

ভবিষ্যৎ পৃথিবী কেমন হবে এবং সেই ভবিষ্যৎ নির্মাণে মানুষের ভূমিকা কী হতে পারে, তা নিয়ে বিভিন্ন খাতের বিশেষজ্ঞ, উদ্যোক্তা ও উদ্ভাবকদের ভাবনা বিনিময়ের ম…