চট্টগ্রামের কদমতলীতে ঢাকাগামী মেইল ট্রেনের বগিতে আগুন, পুড়ল দুটি আসন

চট্টগ্রাম নগরের কদমতলী এলাকায় ঢাকাগামী একটি মেইল ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আগুনে ট্রেনের বগির দুটি আসন পুড়ে গেছে।
তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।




