…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

গোপালগঞ্জে প্রায় পৌনে দুই লাখ মোবাইল ব্যাংকিং হিসাবের লেনদেন স্থগিত

নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জে প্রায় পৌনে দুই লাখ মোবাইল ব্যাংকিং হিসাবের লেনদেন স্থগিত
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে প্রায় এক লাখ ৭০ হাজার মোবাইল আর্থিক সেবা (এমএফএস) অ্যাকাউন্টে লেনদেন স্থগিত করা হয়েছে। সন্দেহজনক আর্থিক কর্মকাণ্ডের তদন্তের অংশ হিসেবে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) উদ্যোগে এই স্থগিতাদেশ এসেছে বলে জানা গেছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা দুই দিনের লকডাউন কর্মসূচি ঘিরে উত্তেজনার মধ্যেই গোপালগঞ্জের বাসিন্দাদের মোবাইল আর্থিক সেবা থেকে বিচ্ছিন্ন হওয়ার এই খবর সামনে এসেছে।

বাংলাদেশে সংঘাত পর্যবেক্ষণকারী অলাভজনক সংগঠন বাংলাদেশ ওয়াচ সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছে, গোপালগঞ্জের বাসিন্দারা মোবাইল আর্থিক সেবা থেকে বিচ্ছিন্ন রয়েছেন। সংগঠনটি এই পদক্ষেপকে বিএনপি সরকারের ‘সম্মিলিত শাস্তি’ বলে অভিহিত করেছে। বাংলাদেশ ওয়াচ ইন্টারন্যাশনাল ক্রাইমস স্ট্র্যাটেজি ফোরামের (আইসিএসএফ) সঙ্গে যুক্ত।

একই সংগঠন আরও জানিয়েছে, ১ নভেম্বর থেকে সারা বাংলাদেশে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর অন্তত ৩ হাজার ৫২০ জন নেতা, কর্মী ও সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে।

গোপালগঞ্জ শেখ হাসিনার নিজ জেলা। রোববার সেখানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের সঙ্গে ক্ষমতাসীন বিএনপির সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

পাবনায় নাবিল গ্রুপের পার্টনারস মিট, অংশ নিলেন ডিলার-পরিবেশকেরা
অর্থনীতি ও ব্যবসা

পাবনায় নাবিল গ্রুপের পার্টনারস মিট, অংশ নিলেন ডিলার-পরিবেশকেরা

‘সাফল্যের সাথে আগামীর পথে’ প্রত্যয় সামনে রেখে পাবনার রত্নদ্বীপ রিসোর্টে গত শনিবার অনুষ্ঠিত হয়েছে নাবিল গ্রুপের ‘পার্টনারস মিট—পাবনা পর্ব’। এতে পাবনা…

পুঁজিবাজারে দেশের প্রথম অরেঞ্জ বন্ড, সাজেদা ফাউন্ডেশন সংগ্রহ করল ১৫৮ কোটি টাকা
অর্থনীতি ও ব্যবসা

পুঁজিবাজারে দেশের প্রথম অরেঞ্জ বন্ড, সাজেদা ফাউন্ডেশন সংগ্রহ করল ১৫৮ কোটি টাকা

দেশের পুঁজিবাজারে প্রথমবারের মতো অরেঞ্জ বন্ডের যাত্রা শুরু হয়েছে। নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও লিঙ্গসমতা প্রতিষ্ঠার লক্ষ্যে এই বিশেষ ধরনের বন্ড ছেড়েছ…

অর্থনীতি ও ব্যবসা

আমদানি-নির্ভরতা কমিয়ে বহুমুখী জ্বালানি কাঠামো গড়তে চায় সরকার: তিতুমীর

আমদানি-নির্ভরতা কমিয়ে বহুমুখী, দক্ষ, প্রতিযোগিতামূলক ও পরিবেশবান্ধব জ্বালানি কাঠামো গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে বর্তমান জ্বালানিসংকট ম…

অর্থনীতি ও ব্যবসা

খেলাপি ঋণ আদায়ে পাঁচ মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান তালিকাভুক্ত করল বাংলাদেশ ব্যাংক

খেলাপি ঋণ আদায়ের কাজ ত্বরান্বিত করতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতির আওতায় পাঁচটি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করেছে বাংলাদেশ ব্যাং…